Tuesday, 13 November 2018

উদ্বৃত্ত মানবসম্পদ নিয়ে চিন্তিত বুকারজয়ী লেখিকা




দীপেন্দু চৌধুরী
আজকের এই নিবন্ধের সঙ্গে প্রথম যে উধৃতিটি উল্লেখ করছি সেটা কতটা সাযুজ্য দাবি করতে পারে?  সেটা বিচার করার দায়িত্ব বিদগ্ধ পাঠকমণ্ডলীর।  হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কোনও সময় একটি লেখায় লিখেছিলেন, ‘’যা দেখি খারাপ লাগে, যা শুনি খারাপ লাগে, যা পড়ি খারাপ লাগে, যার সঙ্গে কথা বলি খারাপ লাগে, কোথাও সত্যিকার বুদ্ধি, প্রঞ্জা বা প্রতিভার পরিচয় পাইনা। শুধু সমস্ত অন্ধকারের মধ্যে শিবরাত্রির সলতে হয়ে একা জ্বলছেন অন্নদাশঙ্কর। ... তাই শত রাজনৈতিক মতভেদ সত্বেও অন্নদাবাবুকে আমরা মাথায় করে রাখি।‘’
আমি এই জন্মে কোনওদিন এমন ধৃষ্টতা দেখানো বা চিন্তার করার  কথা ভাবতে পারি না। যে আমি অন্নদাশঙ্কর রায়ের সমগোত্রীয় হয়ে যাব । পরজন্মে হতে চেষ্টা করব। এমনটাও ভাবতে চাইছি না। কারণ আমার সীমাবদ্ধ ঞ্জানে আমি ‘পরজন্মে’ বিশ্বাস করি না। জীবনের কৈশোর থেকে এ পর্যন্ত আর্থ-সামাজিকভাবে এবং আর্থ-সাংস্কৃতিক মানদন্ডে পিছড়ে বর্গের মানুষ হয়ে থেকে গেলাম। অথবা অদৃশ্য এক রক্তক্ষয়ী রাজনৈতিক ‘জোটঘোট’ এবং তাঁদের অনুগামী দল (স্বার্থান্বেষীর দল) নোনা ঘামের স্রোত দেখতে অভ্যস্ত। আমাদের মতো ‘অপর’-দের দেখে হাসি ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ করেই এঁরা আনন্দ পায়। আমরা আমাদের কাজ করে যাই। একদল ঠান্ডা ঘরের সুচতুর সাংস্কৃতিক ‘জোটঘোট’ আজ পর্যন্ত আমাকে ‘ক্যামেরাম্যান’, ‘অচ্ছুৎ’ (Untouched), দলিত, জোকার, ভাঁড় ইত্যাদি পদবীতে খ্যাত করেছেন। বিভিন্ন উপায়ে আমদের মতো অক্ষম ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘৃণা ছড়িয়েছেন। ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। তাঁদের পরিকল্পিত আক্রমণে আমাদেরমতো ব্যক্তিদের অর্থনৈতিক স্বাধীনতা থাকে না। বারে বারে কেড়ে নেওয়া হয়। তাঁদের দুর্বলতা তাঁরা নিজেরা হয়ত বর্তমান সময়ে বুঝতে পারছেন। আমাদেরমতো মানুষদের যত ‘রাষ্ট্রদ্রোহী’ এবং কুখ্যাত করে প্রচার বা অপপ্রচার করা হয় ততই আমাদের মতো মানুষরা, মানুষের হ্যাঁ সাধারণ মানুষের সমর্থন পাই। জনান্তে এটাও বলে রাখা যায় এইসব গোষ্ঠী তাঁদের নিজেদের অজান্তে আমাদের মতো ‘মূর্খ’-দের নামে অপপ্রচার করতে গিয়ে প্রচার করে বসে। এই প্রসঙ্গটির খুব কিছু প্রয়োজন ছিল না। কিন্তু আমার পরিচিত এক দক্ষিণপন্থী ভদ্রলোক আমাকে বলেছিলেন, ‘আপনি অরুন্ধতী রায়ের অনুষ্ঠানে যাচ্ছেন? ভদ্রমহিলা উগ্র বামপন্থী’। আমি জানতে চাইলাম, ‘আরবান নকশাল’? তিনি বললেন, ‘হ্যাঁ তাই’। আমি এর পর আর কথা না এগিয়ে বলেছিলাম, ‘চলুন শুনি ওনার বক্তব্য’। অরুন্ধতী রায়ের বক্তব্য শোনার পরে আমার সঙ্গে অনুষ্ঠান দেখতে যাওয়া ভদ্রলোক মেনে নিলেন যে ‘অরুন্ধতী রায়’ একজন বিদগ্ধ লেখিকা এবং প্রতিবাদী সমাজকর্মী।                   
 সাম্প্রতিককালে ভারতের বুকারজয়ী ইংরেজি লেখিকা সম্পর্কে আমার ব্যক্তিগত ঞ্জান ছিল বাংলা এবং ইংরেজি দৈনিকের সংবাদের উপর। কিন্তু ১০ নভেম্বর তাঁর সঙ্গে প্রায় পৌনে দুঘণ্টা কাটানোর পর মনে হল প্রকৃত ঞ্জানী এবং সাহিত্যঋদ্ধ, শিল্পের শৈলী, সৃষ্টির উন্মাদনা যে যে লেখকের, বুদ্ধিজীবীর আছে তিনি আর যাই হোক নিজেকে ফাঁকি দিতে পারবেন বলে মনে হয় না। ব্যক্তি সচেতন এবং সমাজ সচেতন হতে বাধ্য। ‘দ্য ক্যালকাটা ক্লাব’ এবং ‘কলাম ক্লাব’ মতভেদে ‘কলম ক্লাব’ যৌথ উদ্যোগে ১০ নভেম্বর ক্যালকাটা ক্লাবে আয়োজন করেছিল মুক্তমনা লেখিকা অরুন্ধতি রায় (‘Arundhati Roy UNPLUGGED’)। আমন্ত্রণপত্রে ইংরেজিতে আরও লেখা ছিল, ‘The acclaimed of The God of Small Things and The Ministry of Utmost Happiness will be in conversation with Sandip Roy.’ এই অনুষ্ঠানে আমার আমন্ত্রণ পাওয়ার কথা ছিল না। কারণ ভিন্নতর এবং বিভিন্নতর। হঠাত আমার সঙ্গের বন্ধুর মাধ্যমে অনুষ্ঠানের বিষয়ে জানতে পারি। এবং আমন্ত্রণপত্র ‘গেমপ্ল্যান’ থেকে নিজের পরিচয় দিয়ে সংগ্রহ করি। আমার মনে ছিল না যে, ‘ক্যালকাটা ক্লাবে ভারতের জাতীয় পোশাক ‘পায়জামা, পাঞ্জাবী’ এবং  ‘ ‘জওহর কোর্ট’ পরে যাওয়া যাবে না। আমি অবশ্য সেদিন ওই তিনটি পোশাক পরেই গিয়েছিলাম। আমাকে কেউ আটকায়নি। কোনওরকম বাড়তি প্রশ্নও করেননি। কিছুটা কৌতূহল হয়ত ছিল। পোশাকের আদিখ্যেতায়। কারণ আধুনিক কলকাতার সাহেব-বিবিদের মাঝে গোলাম হয়ে ছিলাম।
আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। এদিন সত্যি সত্যি হুতোম এসেছিল। মুহূর্তের জন্য। মঞ্চের পিছনের দিকে ‘ডিসপ্লে বোর্ড’- এর উপরে এসে বসেছিল। আমাকে ঈশারায় বলল, ‘তুই এখানে কী করছিস?’ আমি বললাম, ‘বক্তব্য শুনতে এসেছি।’
হুতোম বলল, ‘’এইসব ‘সাহেব-বিবিদে’-র মাঝে তোকে গোলামের মতো দেখাচ্ছে। তুই ইংরেজি বই পড়তে জানিস না। এই লেখিকার একটাও বই পড়িসনি। সাহেবি আদব-কায়দা জানিস না। ‘বাপুরাম-সাপুড়ে’ হয়ে থেকে গেলি। আলকাপ-পঞ্চরসের ‘পাঁচু’ হয়ে থেকে গেলি।‘’ আমি আর উত্তর দেওয়া ঠিক হবে না বুঝে চুপ করে থাকলাম। হুতোম লেখিকা অরুন্ধতীর মাথার উপর চক্কর খেয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ল। হয়ত ওর অনুষ্ঠান শোনার আগ্রহ আছে। গাছটা কি শিমূল গাছ ছিল? পড়ন্ত সূর্যের আলোয় হাল্কা লালছে রঙের লম্বা লম্বা ফুলের পাঁপড়ি দেখতে পেলাম।                   
জীবনের শতবর্ষ পূর্ণ হওয়া উপলক্ষে ১ নভেম্বর, ১৯৯৭ সালে একটি প্রথম সারির জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায়  শ্রী নীরদচন্দ্র চৌধুরী লিখেছিলেন, ‘’............এই উপলক্ষে বিশেষ উপরোধে লিখিতেছি, কিন্তু কী লিখিব ভাবিয়া পাইতেছি না। আমার মনের ভাব কী? এমন কি, স্থির বুঝিতে পারিতেছি না। তবে ইংরেজি ১৯৪৭ সালের ৫-৬ মে তারিখে কী ধারণার বশে আমার আত্মজীবনী (যাহা The autobiography of an Unknown Indian এই নামে ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর তারিখে Macmillan কতৃক প্রকাশিত হইয়াছিল) লিখিতে আরম্ভ করি তাহার কথা বলি।‘’
‘আত্মঘাতী বাঙালি’ নীরদচন্দ্র চৌধুরীর প্রথম আত্মজীবনী প্রকাশ হয়েছিল ৫৪ বছর বয়সে। অরুন্ধতী রায়ের প্রথম আত্মজীবনী ‘The God of Small Things’ (Random House) ১৯৯৭ সালে ৪১ বছর বয়সে প্রকাশ হয়। তিনি তাঁর মধ্য যৌবনে এই উপন্যাস লেখেন। এই উপন্যাস ১৯৯৭ সালে ম্যান বুকার পুরষ্কার পায় ‘ফিকশান’ বিভাগে। জাতীয় এবং আন্তর্জাতিক সমালোচকদের ভাষায় অরুন্ধতীর প্রথম উপন্যাস The God of Small Things একজন অপরিচিত ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখকের সব থেকে বেশি বিক্রি হওয়া বই। তাঁর প্রথম উপন্যাস The God of Small Things বিক্রি হয়েছে ছয় মিলিয়ন কপি। অনুবাদ হয়েছে চল্লিশটি ভাষায়। সমালোচকদের ভাষায় অরুন্ধতী রায় ভারতীয় সমাজের তথাকথিত মূল্যবোধের বিরোধী এক উজ্জ্বল নক্ষত্র। ‘India’s most anti National writer’. তাঁর লেখায় সামন্ত ভারতের ছবি, জাতপাতের ছবি, সাম্প্রদায়িক ভারতের ছবি উঠে আসে। ২০১০ সালে অরুন্ধতী রায়ের নামে ‘রাজদ্রোহ’- এর মামলা হয়। কারণ তিনি সে সময় বলেছিলেন, ‘কাশ্মীর ভারতের অংশ নয়’। যদিও পরে তিনি আত্মরক্ষার্থে বলেন, ‘’আমি কাশ্মীরের নির্যাতিত মানুষের কথা ভেবে বলেছিলাম। রাষ্ট্র সাধারণ মানুষের উপর যে ধরণের চাপ তৈরি করতে চাইছে তার প্রতিবাদ করতে চেয়েছি।‘’   
১০ নভেম্বর শীত শুরুর সন্ধ্যায় কলকাতা শহরের সব থেকে পুরনো অভিজাত পাঁচতারা ক্লাবের খোলা মাঠে অনুষ্ঠান হচ্ছিল। কোনওরকম দ্বিধাদ্বন্দ না রেখেই বলা যায় ইংরেজি সাহিত্য পড়া অভিজাত পাঠকমণ্ডলীর সামনে অরুন্ধতী বলতে শুরু করলেন। প্রশ্ন ছুড়ে দিলেন লেখক এবং সেদিনের সঞ্চালক সন্দীপ রায়। লেখিকা তাঁর বই The God of Small Things থেকে একটি পরিচ্ছেদ আমাদের জন্য পড়ে শোনালেন। তিনি লিখেছেন, বাংলায় তর্জমা করলে যেটা হয়, কিছুক্ষণ আগে সূর্য অস্তমিত হয়েছে কিন্তু সূর্যের আলো এখনও থেকে গেছে। এই বর্ণনা শোনার পর আমাদের আর অপেক্ষা করতে হয় না। লেখিকা তাঁর স্বমহিমায় নিজস্ব স্বকীয়তায় হাজির হলেন। সঞ্চালক সন্দীপ রায়ের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘’হ্যাঁ ভারতে জাতপাত একটা বড় বিষয়। আমি কেরলে বড় হয়েছি। এই প্রগতিশীল রাজ্যে আজও ব্রাহ্মণ্যতন্ত্র রয়ে গেছে। ‘টাচেবল’- মানুষের দল ‘আনটাচেবল’ সমাজ ব্যবস্থা কায়েম রেখেছে। আমি শুধু কেরলের কথা বলছি না। উত্তর বিশ্বায়ন ভারতে এই সমস্যা বর্তমান ‘সিস্টেম’-এও খুব জটিল।‘’
সন্দীপ রায় জানতে চেয়েছিলেন বামপন্থীদের বিষয়ে। অরুন্ধতী বললেন, ‘’কোনটা বামপন্থা বলবেন? কোনটা সামাজিক গণতন্ত্র বলবেন? কেরল রাজ্যে গণতন্ত্র মেনেই পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। আবার দেখুন পশ্চিমবঙ্গে ৩৪ বছর বামপন্থীরা সরকার চালাল। এটা কী করে সম্ভব?’’ হুতোম গাছ থেকে আমাকে বলল, ‘শুনলি কিন্তু কিছু লিখবি না। লিখলে আবার ‘ভাঁড়’ শুনতে হবে। এই রাজ্যে বামপন্থীদের সমালোচনা করিস না। ওরা  ‘হুকোমুখো হ্যাংলা’ পেটুক, হাকিম কবরেজ বলবে। তুই কোনও পার্টিতে গেলে তোর খাওয়ার ছবি তুলে রাখে যে ‘বাবু মশায়’-রা।’ হুতোমের কথা শুনলাম, কিন্তু উত্তর দিলাম না।    
আলোচ্য লেখিকা মনে করেন ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতর পরিবর্তন শুরু হয়েছে ১৯৯৮ সালে। পোখরানে পরমাণু বোমা পরীক্ষার পর। তিনি মনে করেন ভারত এর পরেই আরও জাতীয়তাবাদী হয়ে উঠছে। অনেকটা সংগ্রামপ্রিয় দেশপ্রেমিকেরমতো। তিনি সেই সময়ের একটি লেখায় লেখেন, ‘What wonderful, willing, well-behaved, gullible subjects.’  তিনি তাঁর ‘The End of Imagination’ নিবন্ধে আরও লেখেন, ‘’We have turned out to be.’’
ভারতের দক্ষিণপশ্চিম রাজ্য কেরালাকে তাঁর লেখা আত্মজীবনীমূলক উপন্যাসের বিচরণভূমি করেছেন আলোচ্য লেখিকা। কারণ তিনি বড় হয়েছেন কেরালার সিরিয়ান-খ্রীস্টান সম্প্রদায় পরিবারে। তাঁর আসল নাম সুজানা অরুন্ধতী রায়। এই সম্প্রদায় কেরালার মোট জনসংখ্যার ২০ শতাংশ। একটি সাক্ষাৎকারে অরুন্ধুতী বলেছেন, ‘’Kerala is home to four of the world’s great religious: Hinduism, Islam. Christianity, and Marxism.’’ 
 তাঁর সাক্ষর আমরা পাই এদিনের উপন্যাসের আলোচনার সঙ্গে সঙ্গে। নিজের স্বাক্ষর নিজের ভাষায় তিনি উল্লেখ করেন। নারী বিষয়ক উপন্যাস, গল্প, ছোট গল্প রবীন্দ্রনাথ সহ একাধিক বাংলা এবং ভারতীয় ভাষার মরমী লেখকদের লেখায় পাওয়া যায়। আলোড়নকারী গ্রন্থ ফরাসি সাহিত্যিক সিমোন দ্য বোভোয়ারের ‘দ্য সেকেন্ড সেক্স’। ভারতীয় লেখিকা অরিন্ধতী রায় নিজের লেখা উপন্যাসে শুধুমাত্র ‘নারী’ শব্দে সীমাবদ্ধ থাকেননি। কাশ্মীরের প্রসঙ্গ বারে বারে ঘুরে ফিরে আসছিল একটি মুসলিম মহিলার চরিত্রকে কেন্দ্র করে। ইংরেজিতে বলছিলেন। অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে। তাঁর দ্বিতীয় বই ‘The Ministry of Utmost Happiness’ উপন্যাস, প্রথম উপন্যাস The God of Small Things  লেখার ২০ বছরে পরে এই বই লেখেন অরুন্ধতী। এই উপন্যাস প্রসঙ্গে পুস্তক সমালোচকরা বলছেন বিপ্লব দাশগুপ্ত নামে একজন বুদ্ধিদীপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় আমলার চরিত্র আছে। তিনি কোন একটি প্রসঙ্গে বলছেন, ‘I feel a rush of anger’। আর এখান থেকেই এদিনের মতবিনিময় সভায় প্রশ্ন ছুটে আস্তে থাকল কলকাতার অভিজাত ক্লাবের খোলা আকাশের নীচের প্যাভিলিয়নের মাঠ থেকে। ‘মি-টু’ আন্দোলন থেকে ‘শবরীমালা’। বিভিন্ন বিষয়ে। ভারতে ‘মি-টু’ আন্দোলনকে অরুন্ধতী মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে অবশ্যই ‘বিপ্লব’ নয়। আন্দোলনের প্রয়োজন ছিল। ছদ্মবেশী পিতৃতন্ত্রের মুখোশ খুলে পড়ছে।
শবরীমালা বিষয়ে তাঁর অভিমত ভারতে লোকসভা ভোটের আগে বিষয়টাকে চাগিয়ে তোলা হচ্ছে। ১৯৫০ সালে যে বিষয়টা ছিল আদালতের রায়ের পরে ভারতীয় গণতন্ত্রে এই বিষয়টা নিয়ে আবার নতুন করে হৈ চৈ করার কি থাকতে পারে?
তিনি যত না লেখেন তার থেকে অনেক বেশি আলোচনায় থাকেন রাজনৈতিক সমাজকর্মী হিসেবে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট রাজ্যে তার সামাজিক কাজের ক্ষেত্র। নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়েই তিনি কাজ করতে চান। চলতি বছরের নভেম্বর মাসের কলকাতা সফরে অরুন্ধতী এদিনের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয়  উল্লেখ করেছেন। বিঞ্জান এবং তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে মানবসম্পদ উদ্বৃত্ত হয়ে পড়ছে। এই উদ্বৃত্ত মানবসম্পদ ভবিষ্যতে সারা বিশ্বে জটিল সমস্যা ডেকে আনতে পারে। যেটাতে আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। বুকার পুরষ্কারজয়ী লেখিকা ২০১৫ সালে ভারতে অসহিষ্ণুতার প্রতিবাদে নিজের ‘জাতীয় পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন। ১০ নভেম্বর কলকাতায় একগুছ কর্মসূচী ছিল তাঁর। সংবাদ সংস্থা সূত্রে খবর হাওড়ার টিকিয়া পাড়ার ‘সামারিটান হেল্প মিশন’- এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। বালিগঞ্জের ‘হোপ স্কুল’-এ অনুন্নতশ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের সঙ্গেও তিনি সময় কাটান। অরুন্ধতী হাওড়া এবং বালিগঞ্জের দুটি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের বলেন, ‘’No one ever said a particular writer was a social activist because that’s what writers did. They used to write about the society in which they lived. Writers were jailed, writers were killed.’’                                               
 

Friday, 9 November 2018

প্যারিসে ‘মেকং’ নদী দেখে এলাম




দীপেন্দু চৌধুরী 

হেমন্ত ফুরায়ে গেছে পৃথিবীর ভাঁড়ারের থেকে
এরকম অনেক হেমন্ত ফুরায়েছে
                               সময়ের কুয়াশায়,
মাঠের ফসলগুলো বারবার ঘরে
তোলা হতে গিয়ে তবু সমুদ্রের পারের বন্দরে
পরিচ্ছন্নভাবে চলে গেছে।
মৃত্তিকার ঐ দিকে আকাশের মুখোমুখি যেন
                                 শাদা মেঘের প্রতিভা;
(নাবিকী, জীবনানন্দ দাশ)
কবি কবিতাটি লিখেছিলেন ১৩৫০ সালের মন্বন্তরের পরে। ইতিহাস এইভাবে উঠে আসে গানে কবিতায়, চলচ্চিত্রে, চিত্রশিল্পে। আজ থেকে কয়েক হাজার বছে আগে গুহাচিত্রে আমরা মানুষের, পশুপাখির জীবন, সমাজের ছবি দেখেছি। ইতিহাসের বিভিন্ন পর্ব বিভিন্নভাবে সাহিত্যিক, লেখক, নাট্যকার লিখে যান। সামাজিক প্রেক্ষাপটকে সাজিয়ে গুছিয়ে যে লেখক লিখছেন তিনি নিজের সময়ে তুলে আনেন। যে-কালে লেখক অতীতের সামাজিক হোক বা ঐতিহসিক হোক প্রেক্ষাপট নিয়ে লিখছেন, সেই সময়ের অনুষঙ্গকে আমাদের সামনে ছবির মতো করে  তুলে ধরার দায়িত্বও তিনি নিজে নিয়ে থাকেন। দূরের নীল আকাশে পাখিদের সরল রেখার মতো ‘শৃঙ্খল’ থাকে, বন্ধন থাকে সেইসব লেখায়। জীবনানন্দের কবিতার উধৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে সময়ের কথা বলতে চাওয়া হয়েছে। প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক সেটা পাঠক নিজের বিচারে দায়িত্ব নেবেন।      
ভারতে বাংলা থিয়েটারে ১৯৪০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত এই দশ বছরের সময় কালকে গিরিশ যুগ থেকে শিশির যুগের উত্তরণ বলা হয়ে থাকে। ভারতীয় থিয়েটার পঞ্চরস, খেঁউড়, পালাগান, লোকায়ত পালা, যাত্রাপালা প্রভৃতি পর্ব পার হয়ে এসে বর্তমান সময় বা রবীন্দ্রনাথ, ‘ব্রেখট’, শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকার পর্ব। তারপরে বর্তমান সময়ে এসে পড়ল। আরও আধুনিক হয়ে নতুন যুগের উত্তরণ। ‘টাচ’ আছে ‘গণনাট্য সঙ্ঘ’ সমাজের কুশীলবদের আন্তরিক প্রয়াসের। কি সমাপতন দেখুন ১৯৪০ সাল থেকে ১৯৫০ সাল বাংলা থিয়েটারের ‘চলমান’ যুগ। আবার ওই একই সময়ে আমরা ফ্রান্সে পাচ্ছি মার্গারেট দুরাস (Marguerite Duras) কে। তিনি লিখছেন ‘’Les Impudents’’ উপন্যাস। ১৯৪৩ সালে লিখলেন সেই কালজয়ী উপন্যাস।
আমি নিজে এই লেখিকা সম্পর্কে খুব বেশি জানি না। আগ্রহ তৈরি হল সম্প্রতি কলকাতার আলিয়সঁ ফ্রঁসেজ আয়োজন করেছিল এক ঘণ্টার একটি একক অভিনয়ের নাটকের। একুশ শতাব্দীর ফ্রান্সের অন্যতম নাট্য ব্যক্তিত্ব মাউদ আন্দ্রিয়াক্স (Maud Andrieux) নাটকটির মঞ্চায়ন করলেন সাফল্যের সঙ্গে। ৫ নভেম্বর হেমন্তের শেষ সন্ধ্যায় আমরা নাটক দেখলাম। আন্দ্রিয়াক্স নিজেও নারী। সাদা পেঁজা তুলোর মেঘেদের মতো সৌন্দর্য তাঁর। তাঁর একক অভিনয়ে তিনি আমাদের চিনের ‘মেকং’ নদীর উপত্যকায় নিয়ে গেলেন। তাই তিনিই আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মার্গারেট দুরাসকে। তাঁর লেখা L’amant উপন্যাসকে। ১৯৮৪ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক উপন্যাসটি ফরাসি সাহিত্যে মার্গারেটকে জনপ্রিয়তা এনে দেয়। পাশাপাশি তিনি ধ্রুপদী সাহিত্যের ঘরানায় নিজের স্থান করে নিতে সক্ষম হন। আলিয়ঁস ফ্রঁসেজ প্রেস বিবৃতিতে লিখছে,
‘L’Amant (the Lover) is an autobiographical novel by Marguerite Duras, published in 1984. In her short and powerful novel, which won the Prix Goncourt in France in 1984, Duras recounts the largely autobiographical story of her family’s struggles in Southeast Asia.’   
এই উপন্যাসের মূল ভাষান্তর করেছেন বারবারা ব্রে। বারবারা নাম দিয়েছিলেন ‘The Lover’। অনুবাদ করেছিলেন লেঘ হাফ্রে (Leigh Hafrey)। তিনি নামকরণ করেন ‘The North China Lover’ । সেই অনুবাদকে ভিত্তি করে একক নাটকের প্রয়োজনে লিখিত সাহিত্য গুণসমৃদ্ধ নাট্যরূপ দিলেন ফ্রান্সের বর্তমান সময়ের আলোচ্য নাট্যব্যক্তিত্ব মাউদ আন্দ্রিয়াক্স। তাঁর অনুভবি কলমে উঠে এল নতুন ছন্দে শীতের শুরুর চেরি পাতার রঙের বহু স্বরের একক আলোর মূর্ছনায়। আন্দ্রিয়াক্স নাম দিলেন ‘The Lover and The North China’ । তিনি ৫ নভেম্বর সন্ধ্যেয় একঘণ্টার নাটকে অভিনয় করার আগে সকালে আমাদের সঙ্গে এক ঘণ্টার আডায় বসেছিলেন ‘মিট দ্য আর্টিস্ট’ অনুষ্ঠানে। সকালের আড্ডায় বারে বারে ফিরে আসছিলেন ফ্রান্সের উনবিংশ শতাব্দীর জনপ্রিয় লেখিকা মার্গারেটের বিষয়। আন্দ্রিয়াক্স নিজের সম্পর্কে যতটা না বলছিলেন তার থেকে অনেক বেশি তিনি বলেছেন সাহিত্যিক মার্গারেট বিষয়ে। মুক্তোরমতো দাঁত। অপরূপ সৌন্দর্যের ব্যক্তিত্ব আন্দ্রিয়াক্স। ফরাসি সভ্যতার সংস্কৃতির ধারা মেনে বিনয় আর সৌজন্যের মিশ্রণে আমাদের প্রশ্নের উত্তর দিলেন তিনি সাবলিলভাবে। আমার আগ্রহ তৈরি হল সাহিত্যিক মার্গারেট বিষয়ে।
‘দ্য নিউ ইয়র্ক’ (The New York) পত্রিকায় ২০১৭ সালের নভেম্বর মাসের ১০ তারিখ র‍্যাচেল কুশনার মার্গারেটকে নিয়ে ‘’A Man and a Woman, say what you like, They’re Different’’ : On Marguerite Duras শিরোনামে একটি নিবন্ধ লেখেন। সেই লেখাটির কিছুটা অংশ এখানে উধৃতি হিসেবে তুলে দিলাম।                      
‘’Marguerite wasn’t always Duras. She was born Donnadieu, but with the publication of her first novel, “Les Impudents,” in 1943, she went from Donnadieu to Duras and stayed that way. She chose, as her alias, the village of her father’s origins, distancing herself from her family, and binding herself to the emanations of that place name, which is pronounced with a regionally southern French preference for a sibilant “S.” The village of Duras is in Lot-et-Garonne, an area south of the Dordogne and just north of Gascony. The language of Gascon, from which this practice of a spoken “S” derives, is not considered chic. More educated French people not from the region might be tempted to opt for a silent “S” with a proper name. In English, one hears a lot of “dur-ah”—especially from Francophiles. Duras herself said “dur-asss,” and that’s the correct, if unrefined, way to say it.’’
৫ নভেম্বর সন্ধ্যেয় আন্দ্রিয়াক্স আমাদের রোমান্টিক ভাষায় হাঁটতে বললেন। তারপর তাঁর একক উচ্চারণে আমরা উত্তর চিনের ‘মেকং’ নদীর উপত্যকায় পৌঁছে গেলাম। অথবা বলা ভালো উত্তর চিনের ‘মেকং’ নদীর সভ্যতায় পৌঁছে গেলাম। আলিয়াসঁ ফ্রঁসেজ সভাঘরে মাত্র ৭০- ৮০ জন দর্শক আমরা। নাটকের সময়ে একটি ঘণ্টা বিদগ্ধ দর্শকদের মরমী উপস্থিততে পিন পড়ার আওয়াজ ছিল না। নাটকের মঞ্চ বলতে সভাঘরে একটা বেতের চেয়ার। একটি চিনের নাগরিক বা বাসিন্দাদের ঘরে যে মডেলের বাতি বা আলোক ঝুড়ি থাকে। সেই বাতি (আলোক ঝুড়ি) ঝুলিয়ে দেওয়া হয়েছে। আবহ সঙ্গীতে আমরা শুনতে পাচ্ছিলাম ‘চিনা অপেরা’-র সুর। আন্দ্রিয়াক্স মৃদু স্বরে  ইউরোপীয় ঘরানার নাটকের ব্যকরণ মেনে তিনি তাঁর নিজের অনুভবি কলমে লেখা সংলাপ আমাদের সামনে উচ্চারণ করলেন। আমরা মোহিত হয়ে বসে থাকলাম। তাঁর রুপে, গুণে, উচ্চারণে, দৈহিক আন্দোলনে, সামগ্রিক ঐশ্বর্যে একটি প্রেমের গল্পের প্রেক্ষাপটে উত্তর চিনের তৎকালীন আর্থ-সামাজিক টানাপড়েন জানলাম। ২০০৪ সাল থেকে সাহিত্যিক এবং সিনেমা পরিচালক মার্গারেটের উপন্যাসের ভিত্তিতে নাট্যব্যক্তিত্ব আন্দ্রিয়াক্স ফ্রান্সে অভিনয় করছেন। আন্দ্রিয়াক্সের ‘সি ওয়াল’ (Sea Wall, title originally as Un barrage contre le pacifique) এবং ‘দ্য ভাইস কনসাল’ (The Vice-Consul) নাটক দুটিও ফ্রান্সে সমান জনপ্রিয়তা পেয়েছে। এইসব তিনি শুরু করেন সি ওয়াল পড়ার পরে। যখন তিনি এই গল্পের সাহিত্যিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট খুঁজে পান। আমাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,      
“It was a great autobiographical account of injustice and hope in yesteryear French Indochina. 
Duras first wrote the first novel in 1984 and won the Prix Goncourt, a literary prize that made her internationally known. This novel was later adapted on the big screen by Jean-Jacques Annaud. Duras, however, rewrote the same story after the release of the film because she was dissatisfied with the film adaptation. Therefore, in the second novel, she elaborates the elements of staging and light. So I worked on these two novels to make a combined show of one hour.” 
তিনি আরও বলেন, ‘’৩৫০ পাতার একটি সম্পূর্ণ উপন্যাসকে একঘণ্টার নাটকে নিয়ে আসার কাজটা যথেষ্ট পরিশ্রমসাধ্য কাজ। তবু আমি চেষ্টা করেছি। মানুষের আবেগ খুজতে চাই নাটকে। ফরাসি সংস্কৃতির বরফের টুকরোর মতো জলতরঙ্গ খুঁজি। জলের প্রবাহের মতো করে। নাটককে আমি দেখি জীবনের ছন্দের বিষয় করে।‘’  ফরাসি দেশের মননের ধারাবাহিকতায় একটি প্রেমের গল্প তিনি শুনিয়েছেন। একজন ফরাসি নারী এবং চিনা-ভিয়েতনামী সম্প্রদায়ের যুবকের প্রেমের গল্পের প্রসঙ্গ এসেছে তাঁর নাটকে। কলোনি আছে এমন এক বসতি চিনা সমাজের প্রেমের গল্প তাঁর নাটকে উঠে এসেছে। যে কোনও দেশের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ এই লেখা। আমাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,           
“Of course, the whole book is not there. But I always remain extremely faithful to her writing and narrative, The racism of the colonial era and the difference in social origins and skin colour make their destiny impossible. And yet both of them remember their whole life for the extraordinary love they shared,”
তিনি বলেন,  ‘’...... ‘L’Mant (The Lover) উপন্যাসের টেক্সট ভীষণ কঠিন। মার্গারেটের নিজের জীবনও ঘটনা বহুল। তাঁর কথায়, “Besides being engaged in the Second World War, she defended the rights of women in French society all her life. This text speaks about her childhood, family and her emotions — what made her a free and committed woman,”
প্যারিস শহরে ‘মেকং’ নদী দেখে ফিরলাম। আমার একান্ত প্রশ্ন ছিল  Who am I? This is the question of France Renaissance. I would like to ask you that what is your thinking regarding Impressionist movement. 12 years from 1874 to 1886, it was golden era of the creative group of the artist.  উত্তরে আন্দ্রিয়াক্স বলেন, ‘’ ওই গোষ্ঠীর তুলিতে উদার, আধুনিক মননের জীবনধারা যেমন প্রতিফলিত হয়েছে। পাশাপাশি নিজেদের প্রতিবাদকেও ক্যানভাসে তুলে ধরেছিলেন একুশ শতাব্দীর ওই শিল্পীগোষ্ঠী। আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল এই শিল্পী গোষ্ঠীর আন্দোলন। এই আন্দোলনের প্রভাব আমাদের মধ্যেও পড়েছে।‘’
থিয়েটার চলেছিল একটা বন্ধ ঘরের মায়াবি আলোয়। চিন-ভিয়েতনামের কলোনি সভ্যতার সমাজের আয়নায় যে ছবি শুনলাম। বা যে ছবি পড়লাম তারপর কি বলব? সভাঘর থেকে বেরিয়ে আসার সময় মনে মনে উচ্চারণ করলাম প্যারিস শহরে মেকং নদী দেখে ফিরলাম।           
 



Friday, 26 October 2018

মেঠো খাতা

মেঠো খাতা
দীপেন্দু চৌধুরী

স্মৃতি ছিলো স্মৃতি আছে
   স্মৃতির ভাঁজে ভাঁজে,
মাঘ রজনীর কুয়াশা মাখা
স্মৃতি ছিলে ঘাসের
      খাঁজে খাঁজে।
মেঠো ইঁদুর ছুটছে আজও, আল ভাঙা
জমির মুড়ো ধান ক্ষেতে,
তেমনি করে খুঁজতে থাকি.........
গন্ধ লেবুর লতায় পাতায়,
 খুঁজছি আমি অনুভবের ডালপালা,
 স্মৃতি আমার হারিয়ে গেছে 
হারিয়ে গেল তোমার আমার ছেলেবেলা।    

Sunday, 21 October 2018

‘বাঘাদা বাঘাদা হীরে নিলে কত শুনি? সময় কি আছে গুনি?’


দীপেন্দু চৌধুরী
উৎসবের মরশুম আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ভারতে তথা আমাদের বাংলায় লোকসভা ভোটের দামামা বেজে যাবে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ় সহ কয়েকটি রাজ্যের বিধানসভা  ভোট নিয়ে দেশের দু’টি প্রথমসারির দল কংগ্রেস আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত। ভারতের এই সেমিফাইনাল ভোটের আগে পশ্চিমবাংলায় একটি ছোট্ট টোকায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বে পরিবর্তন এসে গেছে। কংগ্রেসের অন্দরের খবর কংগ্রেস নিজের ‘ডিএনএ’ ফিরে পেয়েছে। ২২ সেপ্টেম্বর বাংলা প্রভাতি দৈনিকে আমরা প্রথম পাতায় খবর দেখলাম ‘বাংলায় সোমেনের হাতেই কংগ্রেস’। সোমেন মিত্রকে আচমকা প্রদেশ কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব দেওয়া হল এমনটা সম্ভবত নয়। লোকসভা ভোটের দামামা বেজে গেছে সেই সময় রাহুল গাঁধি এই রকম একটা সিদ্ধান্ত নিলেন। যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল গত বছর কিন্তু কংগ্রেস হাইকমান্ড আরও একটা বছর অপেক্ষা করলেন। চলতি বছরের অগস্ট মাসের শেষ সপ্তাহে রাহুল গাঁধি বাংলার নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলায় সংগঠনকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ানোর দিকেই বেশি করে নজর দিতে হবে। পার্টির লাইন ঠিক করে এক সুরে সবাইকে কথা বলতে হবে। রাহুল গত কয়েক বছরে বাংলার কংগ্রেস নেতৃত্বের অতীত এবং বর্তমান ঘেঁটে সম্ভবত এটা বুঝতে পেরেছেন। সোমেন মিত্র হতে পারেন দুর্ভিক্ষ আক্রান্ত বাংলা কংগ্রেসের অন্যতম কাণ্ডারী। পোড় খাওয়া ৭৫ বছরের নেতা এক সময়ের দক্ষ সংগঠক বাংলার কংগ্রেসের কর্মী-সমর্থকদের পাশে থাকতে পারেন। কংগ্রেস সূত্রে খবর ওইদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি তাহুল গাঁধি খোলসা করে বলে দিয়েছেন, ‘বাংলার ৪২টা লোকসভা আসনের একটাও কংগ্রেস না পেলেও কিছু এসে যাবে না। কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দিয়ে জোট হবে না, সংগঠনের আগে কোনও কিছুর অগ্রাধিকারও থাকবে না।’        
সোমেন মিত্র এবং কংগ্রেস
সালটা ১৯৯৭।  আমি একজন নকশাল নেতার সঙ্গে তাঁর অনুরোধে হাবড়া যাচ্ছি। একটা অ্যাম্বাসাডর গাড়িতে। হাবড়ায় একটা রাজনৈতিক অনুষ্ঠান আছে। ১৯৯৭ সালে একটি নকশালপন্থীগোষ্ঠী হিসেবে সেই নেতাটি বামফ্রন্টের খাতায় নাম তুলতে পেরেছিলেন। হাবড়ায় বামফ্রন্টের একটি জনসভায় আমাদের যেতে হবে এটাই জানতাম। সেই নেতার কাছে জানতে পারলাম আমাদের সামনের গাড়িতে তৎকালীন বামফ্রন্ট সরকারের এক ডাকসাইটে মন্ত্রী  আছেন। তিনি উত্তর ২৪ পরগণা জেলার সিপিএমের প্রথমসারির নেতা। তার গাড়ির সামনে পুলিশের কনভয় আমরা দেখতে পাচ্ছিলাম। আমি শুনেছিলাম হাবড়ার ওইদিনের জনসভায় সিপিএমের জনপ্রিয় গণনেতা সুভাষ চক্রবর্তী থাকবেন। পরের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা হাড়ায় কোনও একটি ক্লাবে অথবা কারও বাড়িতে গিয়ে উঠেছিলাম। এখন ঠিকঠাক মনে করতে পারছি না। তবে ওইদিনের ‘জনসভা’ কোনও এক অঞ্জাত কারণে বাতিল হয়েছিল। প্রযুক্তির উন্নতির সুযোগ তখনও ভারতে এসে পৌছয়নি। তাই ‘মোবাইল ফোন’ কারও হাতে ছিল না। থাকলে হয়ত বামফ্রন্টের ডাকসাইটে ওই মন্ত্রী আগে খবর পেতেন। এই পর্যন্ত আমার দেখা প্রত্যক্ষ ঘটনা। পরেরটা যেমনটা শুনেছি।
সেদিন কোনও জনসভা ছিল না। ‘পিডিএস’ নামক একটি নতুন সংগঠন অথবা সিপিএম দল ভেঙে আরও একটি নতুন সর্বভারতীয় সমাজ গণতান্ত্রিক তথা বামপন্থী নতুন একটি দল তৈরির প্রাক প্রস্তুতির অন্যতম একটি বৈঠক। দলটির মডেল হিসেবে সামনে ছিল ১৯৭৭ সালের ‘জনতা পার্টি’। যে দলের মঞ্চে কংগ্রেস বিরোধী ভারতের প্রায় সব রাজনীতির নেতারা সম্মিলিত হয়েছিলেন। যদিও কংগ্রেসনেত্রী ইন্দিরা গাঁধির নিবিড় রাজনৈতিক মেধা এবং কূটনৈতিক চালে জনতা দল খন্ড খন্ড হয়ে যায়। সেদিনের হাবড়ার ওই বৈঠকে কোন কোন দলের কোন কোন তাবড় নেতা থাকতেন আমি জানি না। তবে পরে শুনেছিলাম বামফ্রন্ট বিরোধী নতুন একটি গণতান্ত্রিক মঞ্চ গঠনের প্রাক প্রক্রিয়ায় সোমেন মিত্র প্রাথমিকভাবে থাকতে রাজি হয়েছিলেন। এই নতুন মঞ্চটি মূলত তৎকালীন যুবকংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গড়ে উঠছিল। যে কারণে সুভাষ চক্রবর্তী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। সিপিএম দলের দৈনিক মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকার পালটা একটি দৈনিক ‘সোনার বাংলা’ প্রকাশ হয়ে গেছে। নতুন সমাজগণতান্ত্রিক বাপপন্থী দলটির চিন্তা ছিল সিপিএমের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা তথা সাংসদ সৈফুদ্দিন চৌধুরী এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সোমনাথ চট্টোপাধ্যায়। পরে এই দু’ই নেতাকেই সিপিএম দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়।   
অবশেষে যদিও সিপিএম ভেঙ্গে অথবা বামফ্রন্ট ভেঙে আরও একটি নতুন সর্বভারতীয় দল গড়ে তোলা সম্ভব হয়নি। সিপিএমের চাণক্য নামে যাকে অভিহিত করা হয় তাঁর এক গভীর দূরদৃষ্টির চালে এই দল গড়ে তোলা সম্ভব হয়নি। কমরেড অনিল বিশ্বাসের বিদুরের ন্যায় এক পাশার চালে ভারতের  প্রস্তাবিত নতুন কমিউনিস্ট পার্টির সলিল  সমাধি হয়। কিন্তু সিপিএম বা কমরেড অনিল বিশ্বাস যেটা আটকাতে পারলেন না সেটা হচ্ছে তৃণমূলকংগ্রেস নামক দল। ১৯৯৮ সালে এই দল আত্মপ্রকাশ করল কংগ্রেস দলের উজ্জ্বল নক্ষত্র যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ২০০১ সালে সারা বাংলায় রব উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। সেই সরকারে সুভাষ চক্রবর্তী, সৈফুদ্দিন চৌধুরীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি মঞ্চ অংশ নেবে।  শোনা কথা নিজের যোগ্যতা মত এতদিন নিজের মনের খাতায় রেখেছিলাম। কমরেড অনিল বিশ্বাসের কূটচালে তৎকালীন সময়ে সব কিছু ভেস্তে যায়। মমতা বন্দ্যোপাধ্যাকে ১০ বছর অপেক্ষা করতে হয়। ২০০৯ সাল পর্যন্ত দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় একা ‘অনাথ’-এর মত জীবন কাটাতে হয়েছে। বিভিন্ন রকমের মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে সংখ্যালঘু দলের সাংসদ হিসেবে। দিল্লিতে, কলকাতায় পদে পদে হেনস্থা হতে হয়েছে। রাজনীতির এমনই খেলা। ২০১১ সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে জোট সরকার গঠন হয় তার দু’বছর আগে অনিলদা মারা গেছেন। সিপিএম দল যোগ্য নেতৃত্বের অভাবে ধুঁকছে। গোষ্ঠী দ্বন্দে বিদীর্ণ। সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, অজিত পাঁজা, মদন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরেরটা ইতিহাস। ২০০৬ সালের সিঙ্গুর ইস্যু, ২০০৭-০৮ সালে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৭-৯৮ সালের অভিঞ্জতাকে কাজে লাগালেন। সোমনাথ চট্টোপাধ্যায়, সৈফুদ্দিন চৌধুরী, সুভাষ চক্রবর্তী প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট গঠন করলেন তৃণমূল নেত্রী। সেই ফ্রন্টে বিক্ষুব্ধ সিপিএম, পিডিএস, বিভিন্ন নকশালপন্থী গোষ্ঠী, এস ইউ সি দলের নেতাকর্মীরা এসে সামিল হয়েছিলেন। ২০০৬ সালে আমি সাংবাদিক হিসেবে তৎকালীন কংগ্রেস নেতা সোমেন মিত্রের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। দক্ষিণ ২৪ পরগণা জেলার পূজালিতে সোমেন মিত্র একটি কর্মীসভা করছিলেন। পূজালি পুরসভা সেই সময় কংগ্রেসের দখলে ছিল। বৈঠক চলাকালীন তিনি আমাকে বলেছিলেন ‘আমাকে ১০ মিনিট সময় দিন। আমি এই মিটিং শেষ না করে কিছু বলতে পারব না।’ এতটাই সুশৃঙ্খল তিনি। তাঁর সাংগঠনিক ক্ষমতা সুবিদিত।  ২০১১ সাল থেকে তৃণমূল আড়েবহরে বিড়াট আকাড় নিয়েছে।  কংগ্রেস দলের ভাঙ্গন ২০০৯ সালেই শুরু হয়েছিল কংগ্রেসের বাংলার একজন সর্বভারতীয় নেতার প্রশ্রয়ে। এই ভাঙ্গন প্রক্রিয়া চলতে থাকে গঙ্গার ভাঙ্গনের মত। তাঁর দেওয়া অর্থ এবং প্ররোচনা এক্ষেত্রে বড় রকমের ভূমিকা নেয়। সেই ভদ্রলোক ২০০৬ সাল থেকে প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেস দলের দন্ডমুন্ডের কর্তা হয়ে ওঠেন। দলবদল নিয়ে রাজ্যে একটা ছড়া কাটার প্রচলন শুরু হয়েছিল। ছড়াটা কি ছিল?   
১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সোমেন মিত্র প্রদেশকংগ্রেস সভাপতি ছিলেন। তিনি সভাপতি থাকাকালীন কংগ্রেস দলে এই ছড়া কেউ কাটতে সাহস পায়নি। ছড়াটা কি? সত্যজিৎ রায়ের ছবি ‘হীরক রাজার দেশে’ একটা গান আছে ‘’মোরা করব এখন ডাকাতি/ রাতারাতি/ডাকাতি রাতারাতি।/ বাঘাদা বাঘাদা হীরে নিলে কত শুনি? সময় কি আছে গুণি?/ নিয়েছি যথেষ্ট।‘’ তৃণমূলকংগ্রেসে যে সব নেতারা চলে যাচ্ছেন তাঁদের আমচে চামচেদের মুখে এই গানের কলি আমি সাংবাদিক হিসেবে শুনেছি। 
সোমেন মিত্র ২০০৯ সালে লোকসভার ভোটের সময় তৃণমূল কংগ্রেসে গেলেন। তার কারণ হয়ত রাজ্য কংগ্রেস দলে দোদুল্যমানতা এবং প্রদেশ কংগ্রেসে কোণঠাসা অবস্থা। কংগ্রেসের কেউ কেউ বলে থাকেন বাংলা তথা ভারতে ‘নাট বল্টু’ গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য অনেককেই কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করেছিল। পাশাপাশি আরও একটা সম্ভবনা থেকে যায় ২০০৯ সালে ইউপিএ সরকারে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ। ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সোমেন মিত্র। যে দূরদৃষ্টি নিয়ে সোমেন মিত্র তৃণমূল কংগ্রেসে গেলেন হল ঠিক তার উল্টো। তাঁকে উপেক্ষা করা শুরু হল। তৃণমূল দলে সোমেনদাকে জনৈক এক নেতা কোণঠাসা করে রেখে দিয়েছিল। যত রকমের হেনস্থা করা যায় সব কিছু করা হয়েছিল। তৃণমূলের অন্দরে যেমন এই হেনস্থার ব্যাপারে প্ররোচনা ছিল দলের বাইরেও অন্য দলের একটি গোষ্ঠীর পরোক্ষ প্ররোচনা ছিল। ওই তৃণমূলনেতা এবং রাজ্যসভার সাংসদ দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে ঘোড়া কেনাবেচায় নিজেকে বড় এবং দক্ষ ম্যানেজার হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন। ২০১১ সালের পর থেকে কংগ্রেসের ঘড় ভেঙে বিধায়ক, গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন পুরসভা থেকে সমস্ত কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ভাঙ্গিয়ে আনতে তিনি পটু হয়ে উঠলেন। যদিও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সেই বিতর্কিত নেতাটিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যিনি তৃণমূল দলে ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন সেই নেতা বিজেপিতে গিয়ে নতুন করে আর কংগ্রেসকে ভাঙতে পারছেন না। কারণ সোমেন মিত্র নিজের ঘরে ফিরে এসেছেন। কংগ্রেসের ‘ডি এন এ’ তে নিজেকে মিশিয়ে দিতে পেরেছেন।
সম্প্রতি রাজ্য সরকারের শ্রমদপ্তরের একজন আই এ এস অফিসার আমার এক বরিষ্ঠ সাংবাদিক বন্ধুকে বলেছেন ‘দীপেন্দুদাকে করুণা করা যায় না। যারা ভাবছে ওনাকে করুণা করে সাংবাদিকতা অথবা লেখকের কাজ করাবে তাঁরা ভুল ভাবছে।‘’ আই এ এস অফিসারটি আমাকে আশির দশক থেকে চেনেন। তিনি আমার থেকে বয়সে কিছুটা ছোট। আমি সলজ্জভাবে বলছি এই প্রশংসা সমানভাবে সোমেন মিত্রেরও প্রাপ্য। আর যাই হোক সোমেন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, সৈফুদ্দিন চৌধুরী, কানু সান্যাল, সুভাষ চক্রবর্তীদের মত ব্যক্তিত্বদের করুণা করা যায় না। অনেকের কাছে শুনেছি সোমেন মিত্রকে দেখে অনেক কংগ্রেসি নেতা, সমর্থক নিজেদের হাতে গড়ে তোলা সংগঠন ছেড়ে তৃণমূলকংগ্রেসে গিয়েছিলেন। সোমেন মিত্র নীরবে এসব দেখেছেন। সহ্য করেছেন। অপমান হজম করে চুপ করে ছিলেন। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন তাই তৃণমূলকংগ্রেস ছাড়ার সময় সাংসদ হিসেবে পদত্যাগ করে কংগ্রেসে ফিরে আসেন। এটা তারিফ করার মত রাজনীতি। সততার রাজনীতি। বিশ্বাসের রাজনীতি। নিজেকে প্রমাণ করার রাজনীতি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সভাপতি হিসেবে তিনি ‘ফেসবুক’- এ যে বিবৃতি দিয়েছেন সেটা এই লেখায় কিছুটা তুলে দিচ্ছি। তাঁর মতো একজন প্রবীণ নেতা ‘ক্ষমা’ চাইছেন। ভাবা যায়?  ভারতীয় রাজনীতিতে যেটা ব্যতিক্রম হিসেবে ধরা হয়ে থাকে।
‘’যদি আমার প্রতি কারো কোনো ক্ষোভ- বিক্ষোভ থাকে তাঁদের কাছেও করজোড়ে ক্ষমা প্রার্থনা করে বলছি চলুন না একসাথে জোটবদ্ধভাবে আবার লড়াই এ নামি আমরা।‘’ সংবাদ মাধ্যমে তিনি বলেন ‘’অতীতে দেখা গিয়েছে, তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেসের সাময়িক লাভ হয়েছে। কিন্তু তার পরে আমাদেরই ঘর ভেঙ্গেছে। এখনও পর্যন্ত পনেরোজন কংগ্রেস বিধায়ককে তৃণমূল ভাঙ্গিয়ে নিয়েছে। কিন্তু তাঁদের পদত্যাগ করতে বলার নৈতিকতা তাঁরা দেখায়নি।‘’ সোমেনদা সংবাদ মাধ্যমে আরও বলেন, ‘’যারা চলে গিয়েছেন। এখন তৃণমূলে আছেন, এমন অনেকের সঙ্গে যোগাযোগও হয়েছে। একা কিছু করা যাবে না। অনেক মতপার্থক্য, ভুল বোঝাবুঝি সরিয়ে সবাইকে নিয়ে কংগ্রেস পরিবারের জন্য কাজ করতে হবে।‘’           
সিপিএম এবং কংগ্রেসের তৎকালীন গুরুত্বপূর্ণ নেতাদের কাছে শুনেছি সোমেন মিত্র এবং অনিল বিশ্বাসের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। সংসদীয় গণতন্ত্রে যে ধরণের সম্পর্ক হয়ে থাকে। সোমেন মিত্র কোনদিন কংগ্রেস ‘ডিএনএ’ থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে চেয়েছেন এমনটা খুব একটা শোনা যায় না। ২০০৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আমি যে সাক্ষাৎকার নিয়েছলাম সেদিন আমার প্রশ্ন ছিল, ‘আপনি সিপিএম আমলে এতদিন বিধায়ক থাকলেন কি করে?’ উত্তরে সোমেনদা বলেছিলেন, ‘রসায়নটা হচ্ছে কংগ্রেসের রাজনীতি। শিয়ালদহ বিধানসভার মানুষ আমাকে চেনে। আমি অঞ্চলের মানুষের প্রতিটি ঘরের লোককে চিনি ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হিসেবে। আর সিপিএমের সন্ত্রাসের সঙ্গে লড়াই করেই আমাকে জিততে হয়।‘’
খুব কিছু অপ্রাসঙ্গিক হবে না হয়ত একটি লেখার কিছুটা অংশ উধৃতি হিসেবে উল্লেখ করলে। ‘দেশ’ পত্রিকায় ‘ভগ্নমুখ শেকড়ছেঁড়া মন’ সংখ্যা ( ৭ মার্চ ১৯৯৮) ‘প্রজন্ম ব্যবধান তীক্ষ্ণ এবং ব্যাপক হতে শুরু করলো ’৬৮ থেকে’ শিরোনামে প্রখ্যাত সাংবাদিক এবং লেখক শঙ্করলাল ভট্টাচার্য লিখছেন, ‘’......না হলে যে প্রজন্ম প্রথম যৌবনে আগুনে ঝাপ দিল তাঁরা পরিণত বয়সে সব চেয়ে চূড়ান্ত cultural regimentation, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ ও বলবন্ধনের প্রণেতা হলেন কী করে? নিজেরা যে-ব্যক্তিসাফল্যের পথ থেকে হেলায় সরে গিয়েছিলেন, শেষে সেই পথে নিজেদের পুত্রকন্যাকে এত প্রবল বেগে নিক্ষেপ করলেন কেন? নিজদের জীবনের প্রথম যৌবন ও প্রাথমিক প্রৌঢ়ত্বের মধ্যে এই সামুদ্রিক পরিবর্তন কেন? অথচ তাঁদের পিতৃপ্রজন্মের মতো নিজেদের সন্তানদের মতিগতি না বোঝার হতাশাও এঁরা ব্যক্ত করতে পারবেন না। তাঁদের যৌবনের সেই সব দিন ও অভিঞ্জতা কোনও আদর্শই নয় সন্তানদের কাছে। মার্গারেট মিড মনে করেন যে, ষাট-সত্তর দশকের সঙ্গে আশি-নব্বই দশকের যে জেনারেশন  গ্যাপ, অত বড় প্রজন্ম বিচ্ছেদ নাকি ইতিহাসে নেই। আমরা ষাটের দশকের ছাত্রকুল এটা হাড়ে হাড়ে টের পাই; পরের প্রজন্মের মুখোমুখি আমরা এক রিক্তহস্ত শ্রেণী। (ব্যবধানে-ব্যাবধানে প্রজন্মও শ্রেণী হয়ে যায়), আমাদের পূর্বের প্রজন্ম ও পরের প্রজন্মের মধ্যে আমরা মূর্ত মূল্যবোধ সঙ্কট, সাত্রের ভাষায় এক চলমান স্ববিরোধ।‘’
শঙ্করলালদার লেখাটির এই অংশটি বর্তমান সময়ের প্রজন্মের সঙ্গে আমরা আজও তুলনা করতে পারি। একুশ শতাব্দীর প্রথম প্রহরে আমরাও আজ এক নতুন প্রজন্মের মুখোমুখি। ২০১৯ সালে লোকসভা ভোট। রাজ্য বিধানসভায় বিরোধী দল কংগ্রেস। আবার বিধানসভার বাইরে তৃণমূলকংগ্রেসের বিরোধী দল বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিয়ে বিজেপি নামক একটি সর্বভারতীয় দল সিপিএম এবং বামপন্থীদের মহাজোট বিপিএমওকে ছাপিয়ে সামনের সারিতে চলে এসেছে। বিজেপির এই বাড়বাড়ন্তের কারণ কারা? রাজ্য সিপিএম নেতৃত্ব বলছে তৃণমূলকংগ্রেস তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সাধারণ সম্পাদক আত্ম সমালোচনা করছেন। সীতারাম ইয়েচুরি ২০১৭ সালের ৫ মে কলকাতায় কার্ল মার্ক্সের জন্ম দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে এসে জানান, বিজেপির কৌশল বুঝতে তিন বছর আগেই তাঁদের ভুল হয়েছিল। এবং সিপিএম দলের ব্যর্থতা যে তার পরেও অব্যাহত রয়েছে সেটাও খোলাখুলি মেনে নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে কর্মী-সমর্থকদের সতর্কও করে দিয়েছিলেন। ইয়েচুরির অভিমত ছিল বামেদের ব্যর্থতার জন্যই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেকে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দি হিসাবে তুলে ধরতে পারছেন।
সিপিএম দলের মতাদর্শগত লড়াই এবং আর্থিক উদারনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘’বিজেপি ২০১৪-র লোকসভা ভোটের আগে গুজরাত মডেলের কথা বলেছিল। গুজরাত কেন আদর্শ মডেল নয়, সেটা বোঝাতে আমরা তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম। অসীমবাবু (রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রি) গুজরাতের শিল্প, কৃষি বা মানবোন্নয়ন নিয়ে নানা তথ্য বার করেছিলেন। কিন্তু গুজরাতকে ব্যবহারের পিছনে বিজেপির আসল উদ্দেশ্যটা বুঝিনি।‘’
২০১৯ লোকসভা ভোটের আগে জোট       
সামনের বছর লোকসভা ভোটকে সামনে রেখে তৃণমূলকংগ্রেস জানুয়ারি মাসে ব্রিগেডে জনসভার কথা ঘোষণা করেছে। ব্রিগেডে সর্বভারতীয় বিরোধী নেতৃত্বকে একজোট করে নিজেদের মঞ্চে আনতে চান তৃণমূলনেত্রী। তৃণমূলের ব্রিগেড জনসভায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যোগ দেওয়ার আগে প্রদেশ কংগ্রেসের মতামত নেবে। ৬ অক্টোবর কলকাতায় বিধান ভবনে একথা জানান কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি আরও বলেন, ‘’ব্রিগেডের প্রস্তাবিত জনসভা তৃণমূলের নিজস্ব কর্মসূচি। সেখানে সর্বভারতীয় নেতৃত্বের কেউ থাকবেন কি না, তা ঠিক হবে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেই। গোটা দেশের জন্য একের বিরুদ্ধে একের সাধারণ কোনও ফর্মুলা নির্ধারিত করা যাবে না। রাজ্যভেদে আমাদের অবস্থান ঠিক করতে হবে।‘’
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘’তৃণমূল এখানে বিরোধীদের প্রতি স্বৈরাচারী মনোভাবই নিয়েছে। তাই আমাদের কাছে জোটের থেকেও গুরুত্বপূর্ণ কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করানো।‘’ 
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধির অগস্ট মাসের নির্দেশ ছিল, ‘বাংলার ৪২টা লোকসভা আসনের একটাও কংগ্রেস না পেলেও কিছু এসে যাবে না। কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দিয়ে জোট বা ভোট হবে না, সংগঠনের আগে কোনও কিছুর অগ্রাধিকারও থাকবে না।’ প্রদেশ সভাপতির বক্তব্য থেকেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে কি ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস একটাও আসন পাবে না? রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত অবশ্য ভিন্ন। তাঁরা বলছেন বর্তমানে কংগ্রেসের সাংসদ সংখ্যা চারজন। একজন রাজ্যসভার সদস্য। ২০১৯-এর লোকসভা ভোটে এই রাজ্য থেকে কংগ্রেসের আসন সংখ্যা বাড়তে পারে। সেই সংখ্যা বাড়ার ক্ষেত্রে কারা অদৃশ্য সাহায্য করবে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থের কথা ভেবে এবং রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আস্তে পারে। আবার সিপিএমের নেতৃত্বে বামেদের একটা অংশ গোপন বোঝাপড়ায় কংগ্রেসকে সাহায্য করতে পারে। ২০১৯ সালের লোকসভায় কংগ্রেস দলের সাংসদ হিসেবে সোমেন মিত্রকে দেখতে পেলে অবাক হবার কিছু থাকবে না। বর্তমান সময়ে বাংলার কংগ্রেস কর্মীরা ৭৫ বছরের এক প্রবীণ পোড় খাওয়া নেতার হাতে নিজেদের সমর্পণ করেছেন।