Friday, 11 November 2016

কুবেরের সাদা হাতি

কুবেরের সাদা হাতি
ভারতীয় অর্থনীতি সাবালক হয়ে উঠছে এমনটা বলা যায় কী? একসময়ের ধন কুবেরদের জায়গায় বর্তমান ভারতে ‘সাদা হাতির’ সংখ্যা তুলনায় অনেক অনেক বেশি। ১৯৯৮ সালের পর অতি ধীর গতিতে এইসব ‘সাদা হাতি’র সংখ্যা বেড়েছে।  নব্য কৌটিল্যের ভারতীয় অর্থনীতি নিয়ে আলোচনা শোনা এবং নিবন্ধ পড়ার অপেক্ষায় থাকছি।  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালো টাকা উদ্ধারে যে সাফাই অভিযান শুরু করেছেন সেটাকে আজ অথবা আগামীতে একটা সংঞ্জা দিতেই হবে ভারতের স্বনামধন্য অর্থনীতিবিদদের। কারণ বর্তমানে উন্নত এবং তথ্য-প্রযুক্তি নির্ভর ভারতীয় গণতন্ত্রে কাল টাকার হার জিডিপির প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এমন দাবি করছে। বিশ্বব্যাঙ্কের ২০১০ সালের একটি রিপোর্টে আছে। যে খবর বাংলা সংবাদ মাধ্যম উল্লেখ করেছে।  
‘’২০১০-এ বিশ্বব্যাঙ্ক জানায়, ১৯৯৯ সালে ভারতে কালো অর্থনীতির বহর ছিল জিডিপির ২০.৭ শতাংশ। ২০০৭-এ যা ২৩.২ শতাংশে গিয়ে পৌঁছয়। এখন এর পরিমাণ কত, সে সম্পর্কে সরকারেরও স্পষ্ট ধারণা নেই।‘’ আলোচনার বিষয়ে প্রথমেই বলে নেওয়া ভালো ভারতীয় কালো টাকার বাজারে এই প্রথম সাফাই অভিযান হল এমনটা নয়। তবে আধুনিক ভারতে গতিশীল সংবাদ মাধ্যমের কল্যাণে হৈ চৈ অনেক বেশি হল। এবং সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক বেশি হয়রানির মধ্যে রয়েছেন। আমরা যদি একবার পেছনের দিকে তাকাই তাহলে জানতে পারব, ৮ নভেম্বর কালো টাকা উদ্ধারের অভিযানের আগে ১৯৪৬ এবং ১৯৭৮ সালে দু’দুবার কালো টাকা অভিযানের কথা ভারতীয় ইতিহাসে লেখা আছে। ১৯৪৬ সালে পরাধীন ভারতে ব্রিটিশ সরকার অভিযান চালায় ১৬ জানুয়ারি মধ্যরাতে।
সেদিনের কালো টাকা উদ্ধারে কিন্তু সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষদের কোনরকম হয়রানি বা হেনস্থা হয়নি। পরিণত আর্থিক ম্যানেজমেন্টের কারণেই কি সুচারুভাবে সুশৃঙ্খল সেই অভিযান চালানো সম্ভব হয়েছিল? ১৯৪৬ সালের তৎকালীন ঔপনিবেশিক সরকার ১০০০ টাকা এবং ১০, ০০০ টাকার নোট নিষিদ্ধ ঘোষণা করেছিল। ১৯৭৮ সালে মোরারজী দেশাইয়ের সরকারও মজুত কালো টাকার উদ্ধারে যে অভিযান চালায় সে ক্ষেত্রেও সাধারণ মানুষের হয়রানি ছিল না। উল্লেখ করা যায় তৎকালীন ভারতীয় খেটে খাওয়া মানুষ, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ১০০০ টাকা নোটের খবরই রাখতেন না। তাঁরা ১০০০ টাকার নোট দেখাটা স্বপ্ন বিলাস বলেই মনে করতেন। এবং অবশ্যই বলতে হবে হঠাৎ গজিয়ে ওঠা ‘সাদা হাতি’র সংখ্যাও তখন এত বেশি ছিল না আমাদের দেশে।   
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৯ নভেম্বর, ২০১৬ তারিখে বলেন, ‘’১৯৭৮-এ মোরারজী দেশাই সরকার ১০০০, ৫০০০ ও ১০, ০০০ টাকার নোট বাতিল করেছিল। তাতে কালো অর্থনীতি বন্ধ হয়নি। তাঁর প্রশ্ন ‘’কালো টাকা তৈরি হওয়া বন্ধ করা উদ্দেশ্য হলে, ১০০০-এর বদলে ২০০০ টাকার নোট চলু হচ্ছে কেন?’’ (সংবাদ সংস্থা)। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলির যুক্তি ওই সময় এত বড় অঙ্কের নোটের সংখ্যা খুবই কম ছিল। বাজারে মোট নোটের ১০ শতাংশেরও কম ছিল। কিন্তু এখন ৫০০ ও ১০০০ টাকার নোট বাজারের ৮৬ শতাংশ জুড়ে রয়েছে। ফলে এর ধাক্কাও বেশি লাগবে।          
সূত্রের খবর ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি দেশ ভারতীয় বাজারে ১২,০০০ কোটি জাল টাকার অনুপ্রবেশ ঘটিয়ে ভারতীয় আর্থ-সামাজিক ব্যবস্থার ভীত নড়িয়ে দিতে চেয়েছিল। কেন্দ্রীয় সরকারের হঠাৎ এই সিদ্ধান্তের পিছনে সেটাও একটা বড় কারণ হতে পারে। জাতীয় আর্থ-সামাজিক ভারসাম্য ঠিক রাখতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলি সরকারের সমালোচনা করতে পারছে না। গঠনমূলক সমালোচনার দায়িত্ব নিতে চাইছে না কংগ্রেস সহ প্রধান ভারতীয় দল সমূহ। সমস্ত বিরোধিতার দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১০ নভেম্বর, ২০১৬ এই বিষয়ে ‘নবান্নে’ বলেন, ‘’কেন্দ্রের গরিব-বিরোধী সরকারের বিরুদ্ধে সাহসের সঙ্গে একজোট হওয়ার জন্য সব বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি। আসুন এই রাজনৈতিক ও অর্থনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। আমরা সকলের সঙ্গে আছি।‘’        
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কালো টাকা উদ্ধারের অভিযানকে ‘হিরোশিমা-নাগাসাকি’ অভিযান বলতে চাইছে হাওলা মার্কেট বিষয়ক বিশেষঞ্জরা। বহুল প্রচলিত সর্ব ভারতীয় ইংরেজি খব্রের চ্যনেল News 18-এ ১০ নভেম্বর, ২০১৬-তে প্রকাশিত ওয়েব পেজের শিরোনাম ছিল, ‘Hirosima-Nagasaki’ Moment for Hawla Market, Black money Nucked: Experts.  ওয়েব পেজের লেখাটির পুরো অংশ এখানে উল্লেখ করলাম।
‘’New Delhi : Has Prime Minister Narendra Modi’s surgical strike on black money and counterfeit currency dealt a death blow to the illegal Hawala racket?
Well, if initial reports are anything to go by, the illegal chain of money transfer that operates on trust-based human networks across national borders, is bleeding profusely since the Tuesday night announcement by PM scrapping existing denominations of notes Rs 500 and Rs 1000.
“It’s a Hiroshima-Nagasaki moment for them. They are stunned. They don’t know what has hit them. In one stroke, the PM has nuked India’s parallel economy,” a top intelligence officer who has been tracking the Hawala network for years told News18.
A variety of police officers, chartered accountants and businessmen that News18 spoke to for this story said the major Hawala networks in Mumbai, Ahmedabad, Surat and Delhi are frozen since Tuesday night since the surprise government move. Shops that are actually fronts for illegal money transfer business stayed closed on Wednesday morning unable to handle calls from anxious clients.
According to a conservative estimate, the size of the Hawala market in India is close Rs 2 lakh crore. Security agencies have long been suspecting that a good portion of the Hawala proceeds is routed to fund terror activities in various parts of India. Intelligence agencies believe that of late Hawala money has been playing havoc in Kerala and Karnataka where the terror money has helped launched a slew of new outfits aligned to global Islamist terror groups in these hitherto peaceful states.
“A lot of money is sent abroad using this route. The scrapping of Rs.500 and Rs.1000 currency notes has ended several businesses. They are literally on the roads. Many Hawala operators are left with several hundred crores in cash. What will they do with it?” said a Mumbai-based businessman who deals in export and import business.
His words were echoed by another businessman in Bengaluru who said all Hawala transaction stopped within an hour of PM’s speech. “A lot of outsiders invest in Bengaluru real estate and about 50% money comes through Hawala. That has now stopped. The property prices will fall sharply in the coming days. It can even lead to distress selling. It is the best time for those who have white money to buy properties,” he said.
According to a top police officer from Karnataka, almost all money meant for terrorism and other anti-India activities enters India through the Hawala route. “In a recent meeting of top Intelligence Bureau (IB) officials we came to know that Karnataka and Kerala receive over Rs 50,000 crore through Hawala. These two states have strong links with the Gulf nations. We hope terrorism activities will be hit hard by this decision,” he said.
According to another person who closely follows India’s black money market, immediately after PM’s speech Hawala operators decided to suspend business for the next three months. Initially, they thought that it was some black money amnesty scheme and assured the people that their money would be paid after three months after deducting 30% of the money. “After Revenue secretary’s clarifications they have realised that it is not an amnesty schemes. I don’t think anyone will get his or her money back” he said.
All security experts agree that Hawala is used for big black market businesses like gold smuggling, real estate, betting, prostitution, drugs etc. All these sectors generate huge cash on daily basis and they may take years to come back to life.
A Mumbai hotelier told News18 that some Hawala operators he personally knew had bought several kilos of gold with the money they had at exorbitant prices after the PM's announcement.
“But it is a temporary thing. They can’t do it for long. I think they are finished for the time being. It will badly hurt commodities, bullion and real estate market. Already there are no buyers,” he said.
Currently, enforcement authorities bank on the FEMA (Foreign Exchange Management Act) 2000 and PMLA (Prevention of Money Laundering Act) 2002 to tackle Hawala transactions. But these laws had little impact on the thriving business.
With one announcement PM Modi seems to have finished the business for the time being.’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের হয়রানি বুঝেই সম্ভবত ১০ নভেম্বর জাপানে পৌছে টুইট করেছেন, ‘’মানুষ ধৈর্য ধরে শৃঙ্খলা মেনে নোট বদল করছেন দেখে আমি খুব খুশি। বয়স্কদের সাহায্য করা হচ্ছে দেখেও ভাল লাগছে। বড় কিছুর জন্য কিছুটা অসুবিধা সহ্য করার এই উৎসাহ খুবই আনন্দের।‘’
সংবাদ মাধ্যমের এই আলোচনা মাথায় রেখেই প্রশ্ন তোলা যায় আমাদের দেশে ওই বিপুল সংখ্যার কালো টাকা ছড়িয়ে পড়ার উৎসটা কি? এবং কারা এইসব গোষ্ঠীকে মদত দিয়ে থাকে? ‘পানামা পেপার'-এ প্রকাশিত তালিকা থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন দেশের বড় বড় মাথা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আছেন। ভারতীয় কালো টাকা আমাদের দেশে সংবাদ মাধ্যমে কতটা অনুপ্রবেশ হয়েছে সেসব নিয়ে ইতিপূর্বে বিস্তর আলোচনা হয়েছে। দেশের এবং বিদেশের সংবাদ মাধ্যম আমাদের সামনে সেইসব ঘটনা তুলে দিয়েছে। ভারতীয় বিনোদন শিল্পে এই কালো টাকা কতটা খাটছে? বিস্তারিত হিসাব জানা না থাকলেও শহর বাজারে গুঞ্জন কিন্তু আছে? বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাত পট্টনায়ক ১০ নভেম্বর ‘The Citizen’ পত্রিকায় লিখছেন,
‘’More importantly, however, this very conception of “black money” is absurd. Indeed the term “black money” itself is a misnomer, since it conjures up the image of a stock of money which is supposed to be held not openly, in the form of bank deposits, but clandestinely in the form of currency notes, and that too in pillowcases or in containers buried in the earth. 

Actually when we talk of “black money” we have in mind a whole set of
 activities which are either entirely illegal, such as smuggling, or drug-running, or procuring arms for terrorist organizations, or are undertaken in excess of what is legally permitted, or are not declared at all so that taxes are not paid on them. 

If 100 tonnes of minerals are extracted but only 80 tonnes are declared to be extracted, in order to reduce tax payment, then we have a case of “black money” being generated. Likewise, if $100 of exports are undertaken but only $80 are declared, and the remainder $20 are kept abroad in Swiss Banks, which is against the law, then we have a case of “black money” being generated. Or if rupees are changed into foreign exchange through the
 hawala route and kept as deposits abroad, then we have a case of “black money” being generated. In short, “black money” refers to a whole set of undeclared activities. 

“Black money”, it follows, refers not to a
 stock but to a flow. ”Black activities”, like “white activities”, are meant to earn profits for those engaged in them; and simply keeping a hoard of money earns no profits. What Marx had said about business activities also holds about “black activities”, namely that profits are earned not by hoarding money but by throwing it into circulation; the “miser” does the former, the capitalist the latter. And those engaged in “black activities” are capitalists not misers. 

Of course, in any business money is also held for a shorter or longer period (e.g. during the C-M-C circuit); but this is true as much for “white activities” as for “black activities”, so that the belief that the
 differentia specifica of “black money” is that it is held while “white money” is used for circulation, is completely without any basis. All money circulates, with occasional pauses when it is held, whether it is employed in “black activities” or “white activities”. The essence of unearthing “black money” lies therefore in tracking down “black activities”, not in attacking money-holdings per se. And this requires honest, systematic, and painstaking investigation. 

Long before the days of computers, the British Internal Revenue Service had earned the reputation that it would eventually catch up with any tax defaulter simply through a process of grinding and meticulous investigation. True, Britain is a small country compared to India, but that only means that the size of the tax administering personnel has to be larger, tailored to the needs of the country; and if this is done, then unearthing “black money”, at least in the domestic economy, is merely a matter of patient and efficient tax administration.
 

A sizeable portion of “black activities”, however, is operated through banks located abroad; indeed some would say that this constitutes much the larger portion. Narendra Modi himself before his election had talked of “bringing back” the “black money” stashed abroad, suggesting that the bulk of “black money” was located abroad, even though his remark displayed the same naïve understanding that “black money” referred to a hoard rather than to a range of activities. But if foreign banks constitute the predominant source of funding “black activities”, then the demonetization of 500 and 1000 rupee notes, while causing much hardship to ordinary people, will do little to eliminate such activities.’’

‘’.......................... Some have argued that, whether or not the demonetization of 500 and 1000 rupee notes itself has the effect of countering “black money”, it represents a long-term move away from a cash-using economy, and amounts in that sense to a restraint on unaccounted activities that are typically not financed through recognized institutional channels. But quite apart from the fact that “black activities” financed through foreign banks will still escape detection in a cashless India, the very idea of a cashless India represents a pipedream of a segment of the elite, which is totally unaware of the difficulty that a common person faces in obtaining a credit card, or even opening a bank account (despite Modi’s loud boasts about expanding people’s bankability). The move towards a cashless economy, while not being realized, will simply become an additional means through which the common people will get squeezed. 

But, what about the other argument that such demonetization acts against terrorism by preventing the circulation of fake currency notes printed “across the border”? This argument hinges crucially on the assumption that the technology employed in printing the new legal tender will prevent any possibility of faking it. Let us accept that assumption. Even so, the introduction of such new legal tender which cannot be faked, at the expense of the existing legal tender, could have been effected in a gradual and altogether unobtrusive manner, exactly as the introduction of new currency notes in lieu of the old ones is routinely effected.
 

It is not as if the government was expecting an avalanche of fake notes on the night of November 8; why could it not have avoided the sudden, surprising, and massive attack on the security and convenience of the people that it launched on the night of November 8?
 

What the Modi government has done is unprecedented in the history of modern India. Even the colonial government had shown greater sensitivity to the convenience of the people than the Modi government has done by demonetizing only those notes which were possessed by the super-rich and not those possessed by the people at large. This “emergency measure”, however, is in line with the numerous other measures being currently pursued by the Modi government which has embarked on an undeclared “Emergency”: it is as fatuous as it is against the people.


 এই আলোচনায় ভারতীয় অর্থনীতি কতটা মজবুত সেদিকে নজর দেওয়া সম্ভবত আমার পক্ষে সম্ভব নয়। সম্প্রতি ওয়াল্ড ব্যঙ্ক ৯ নভেম্বর একটি লেখায় দাবি করছে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি অনেকটাই নির্ভর করছে রফতানির উপরে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বাড়াতে পারলে সেই উৎপন্ন দ্রব্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রফতানি করে চিন সহ অন্যান্য প্রতিবেশি দেশের সঙ্গে পাল্লা দিতে পারে। 
NEW DELHI, November 9, 2016 — South Asia could become the fastest growing exporting region of the world if India and its South Asian neighbors enhance the productivity of their firms by at least two percentage points each year, says a new World Bank report.
To do that, the report, South Asia’s Turn: Policies to Boost Competitiveness and Create the Next Export Powerhouse, suggests a set of policy actions not only aimed at improving the business environment, but more importantly draws attention to less-well-researched areas such as the role of cities and clusters, global value chains (GVC), and firms’ abilities to innovate and efficiently use resources, including technology.
Today, a broad set of constraints limit the growth and export potential of Indian firms’ vis-à-vis their competitors in East Asia and the rest of the world. The report argues that increasing productivity of firms in India and the rest of South Asia is the only sustainable path to improving competitiveness. Improving productivity requires a greater shift of resources from agriculture to manufacturing and services, reforms to current practices inhibiting firm formation and growth, strengthening of “agglomeration economies” that take advantage of proximity of suppliers and qualified workers, more widespread adoption of new technologies and investments into skills training.
“India’s leading firms are comparable to many in OECD countries when it comes to productivity and technology adoption,” said Junaid Ahmad, World Bank Country Director in India. “However, with stronger global competitive pressures and slowing world trade, ensuring that all firms in India are able to improve their productivity to create jobs, reduce poverty, and boost shared prosperity is the key policy and regulatory challenge for the government,” he added.
The region’s great potential to boost its competitiveness is evidenced through a number of examples in the report, ranging from the highly successful apparel industries in Bangladesh and Sri Lanka to India’s auto parts, agribusiness, software and Business Processing Offshoring (BPO) sectors. India in particular has made substantial progress in developing top of the value chain capabilities, such as becoming a global research and development (R&D) hub for major auto-parts and electronics producers.
With the right set of productivity-enhancing policies, South Asia, led by India, could more than triple its share in global markets of electronics and motor vehicles and come close to doubling its already significant market share in wearing apparel (excluding textiles and leather) by 2030.
India also leads many global competitors when it comes to wage competitiveness and proximity to key markets, but remains behind on other GVC capabilities including physical capital, human capital, institutions and logistics. As a result, while India’s 14 percent annual export growth between 2000 and 2013 puts it in the first tier of South Asian countries when it comes to merchandise exports, its goods reach only 1.5 percent of the global exports market.
“Much of India’s resources are currently trapped in small, low-productivity firms that neither grow nor exit,” said Denis Medvedev, Lead Economist and one of the authors of the report. On average, an Indian firm that is more than 24 years old employs only 50 percent more workers than a new firm (aged less than 5 years), while firms in China, Indonesia and Vietnam are able to increase employment by 2-5 times over their lifecycle. If product and factor market distortions in India were to be brought down to levels similar to those in the US, productivity could rise by as much as 60 percent.
Productivity of India’s firms could also be enhanced by improving managerial capabilities and making more effective use of technology, the report says. While nearly all firms in India have access to the internet (similar to the levels observed in high income countries), only 50 percent (a level similar to Africa) use it to better connect with customers and suppliers. And while innovation is widespread, it consists mostly in adopting existing technology, with only 2 percent of Indian firms introducing new products and processes to the world.
“The region has a significant untapped potential in raising productivity through development of urban ecosystems providing thick markets for skilled labor, large tracts of industrial land, and world class logistics,” said Vincent Palmade, Lead Economist and one of the report’s co-authors. According to the report, firms realize significant productivity benefits from locating in areas with a wide diversity of workers, suppliers, and customers. In India, a number of top firms in the automotive sector fostered innovation by locating close to customers to enable their engineers to work together with those of the client, and gradually built up their capacities from simpler to more complex components, the report adds.

এর জন্য প্রয়োজন কালো টাকার স্রোত বন্ধ করা। এবং প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সীমান্ত বাণিজের প্রসার ঘটানো। বিশ্ব ব্যাঙ্কের সেই রিপোর্ট এই লেখার সঙ্গে জুড়ে দিলাম।






Thursday, 10 November 2016

নীল সাগরের ঢেউ

নীল সাগরের ঢেউ
এভাবে কি বলা যায়? ঠাকুরও দেখলাম কলাও বেচলাম? বললে সবই বলা যায়। আবার না বললেও হয়। আমি বা আমরা নিজের নাম মনে রাখতে কেন চাই? নীল সাগরের ঢেউ গোনার জন্য? সাত সকালের ঢেউ গুনতে যতটা ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে ‘বেলা শেষের’ সাঁঝ বেলার ঢেউ। সেদিন দেখে এলাম সেই বেলা শেষের মঞ্চ কবিতা। দু’টি মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা খান খান হয়ে ভেঙ্গে গেল আশাবাদের ঢেউয়ের গল্প বলতে বলতে। ঠিক ঠাক বললে কলা বেচা নয়। আবার ঠাকুর দেখাও নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকার ‘জীবিকা ও জীবনসংস্কৃতি’ বিশেষ সংখ্যা (জুলাই-সেটেম্বর, ২০১৬, ৩৭৬ পৃষ্ঠা), এই সংখ্যায় ‘বাংলার রঙ্গমঞ্চে পঞ্চ কন্যার পথ চলা’ এই শিরোনামে আমার একটি লেখা আছে। সেই লেখার অন্যতম একজন কন্যা বর্তমান সময়ের ব্যস্ততম ‘নাট্যব্যক্তিত্ব’ রঙরূপ গোষ্ঠীর সীমা মুখোপাধ্যয়। পত্রিকা সম্পাদকের অনুরোধমত পত্রিকার সংখ্যাটি সীমা মুখোপাধ্যায়কে ‘অ্যাকাডেমি’তে দিতে গিয়ে জানতে পারলাম বুধবার ( নভেম্বর ৯, ২০১৬) রঙরূপ প্রযোজিত সীমা মুখোপাধ্যায় নির্দেশিত ‘তখন বিকেল’ নাটক অভিনীত হবে। ‘অতিথি’র অধিকারে ঢুকে পড়লাম প্রেক্ষাগৃহে।  
নাটক শুরুর সময় যত এগিয়ে এল প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে গেল। দু’জন পরিচিত নাট্য ব্যক্তিত্বকে চিনতে পারলাম। একজন সোহাগ সেন। অন্যজন মেঘনাথ ভট্টাচার্য। আমি নাটক দেখার সুযোগ পাইনি ‘কুড়ি কুড়ি’ বছর। তাই ‘নাগরিক কলকাতা’ কেমন যেন এখন অচেনা লাগে। কিন্তু নাটকের বিষয় আর মাত্র একজন অভিনেতা এবং একজন অভিনেত্রীর ‘কাব্যিক’ দাপটে আমাদের মত গেঁয়ো দর্শকদের অন্য কোনও চোখ খোলা ছিল না। তাই এক চোখেই আবিষ্ট হয়ে নাটক দেখলাম।   
মূল নাটকটি অ্যালেক্সি আর বুজড (ওল্ড ওয়ার্ল্ড) এর লেখা। বাংলা রূপান্তর করেছেন মোহিত চট্টোপাধ্যায়। নাটকের মূল ধরতাই ‘বেলা শেষে’র ঢেউ গুনছি মানে এই নয় যে আমরা ফুরিয়েছি’। জীবন কিন্তু তা নয়। জীবনে ঢেউ, ছন্দ, তাল, লয় সব যেন প্রতিদিন নতুন করে উচ্চারণ করা যায়। নাটক দেখে তেমনই এক আলোকিত নূপুরের শব্দ শুনতে শুনতে বাড়ি ফিরলাম।
আগেই বললাম নাটকের দু’টি চরিত্র। ডঃ পার্থ সান্যাল আর ‘অদ্ভুত পেশেন্ট’ উমা রায়। এই দু’ই চরিত্রকে নিয়ে মাত্র পঁচিশদিনের সংলাপ আমাদের মনকে জাপ্টে ধরে রাখে। এই দু’ই ভিন্নধর্মী চরিত্রের অন্তরঙ্গ সংলাপের বুননে আমরা পেলাম ‘তখন বিকেল’ নাটক। স্যানিটেরিয়ামের প্রচলিত নিয়ম ভেঙ্গে খান খান করে বেড়িয়ে আসে উমা নামের সীমা মুখোপাধ্যায়। নিজের মত করে নিজের ভাষায় সে গড়তে চায় জগত। পুরনো গান, কবিতা নতুন নতুন উচ্চারণে ফিরিয়ে আনে উমা। স্যানেটেরিয়ামে আসার ছ’সাত দিনের মধ্যে উমার ডাক পড়ে ডঃ সান্যালের চেম্বারে। বিচিত্র কিছু অভিযোগ রয়েছে উমার নামে। এই চেম্বার থেকেই ডঃ সান্যাল চরিত্রের বিমল চক্রবর্তী এবং উমা চরিত্রের বিশিষ্ট অভিনেত্রী আমাদের ছুটিয়ে নিয় যায়। জীবনের এ প্রান্ত থেকে সে প্রান্তে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ় বেলার বিভিন্ন সব অভিঞ্জতা। আমরা দু’ঘণ্টা প্রেক্ষাগৃহে বসে আপ্লুত হয়ে রইলাম। এই নাটক দেখার পর নাট্য নির্দেশক সীমা মুখোপাধ্যায়কে বর্তমানের একজন শ্রেষ্ঠ নির্দেশক বলেই মনে হল। পাশাপাশি তাঁর অভিনয় আমাদের বলতে বাধ্য করে তিনি এই সময়ের ‘তখন বিকেল’ এই শব্দ বন্ধকে উপেক্ষা করে নিজেকে প্রমাণ করেছেন অন্যতম অভিনেত্রী হিসবে। ডঃ সান্যালের চরিত্রে বিমল চক্রবর্তীকে দেখে মনে হচ্ছিল তিনি কত চেনা আমদের। সীমার সঙ্গে ছন্দ মিলিয়েই তাঁকে মঞ্চে দু’ঘণ্টা পাই আমরা।
উৎপল দত্ত সম্পাদিত ‘এপিক থিয়েটার’ বিশেষ সংখ্যা (১৯৮১)য় ‘যা দেখেছি তা দেখাব’ শিরোনামে মন্মথ রায় লিখছেন, ‘’বার্টলট ব্রেশট সেই লোক যিনি তাঁর পরিচয় দিতে গিয়ে বলেনঃ আমি একজন নাট্যকার যা দেখেছি আমি তাই-ই দেখাব। আমি দেখেছি মানুষের হাটে কেমন ক’রে মনুষ্যত্বের ব্যবসা চলে। আমি তা দেখাব।‘’

‘তখন বিকেল’ নাটকের নির্দেশক সীমা মুখোপাধ্যায় তাঁর কলমে লিখছেন, ‘’মোহিতদার নাটকে একটা সংবেদী কাব্য আছে। যত পড়ি ততই যেন ঘোর লেগে থাকে। .........নাটক শুনেই মনের মধ্যে অনেক ছবি ভাসতে থাকে, তারপর সেইগুলিকে জুড়ে তৈরি হয় মঞ্চরূপ। গান্ধারের ‘তখন বিকেল’ আমি দেখেছি। ............ছুটতে থাকা সমকাল, দস্যু সময়, ভালবাসাহীন চারপাশ, দশ আঙ্গুলের ফাঁক গলে যাওয়া সম্পর্ক এসবের মাঝে প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়ানো দুটি মানুষ জড়িয়ে পড়েছে নতুন সম্পর্কে; স্বপ্ন দেখছে, দেখাচ্ছে। মুক্তির আলোয় ভাসছে।‘’                                                        

Monday, 31 October 2016

প্রিয়দর্শিনী এবং ভারত

প্রিয়দর্শিনী এবং ভারত
বিষয়টা যে গুরুত্ব দাবি করে আমি তার জন্য প্রস্তুত নই। প্রাক্তন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধির ‘প্রিয়দর্শিনী’ নাম দিয়েছিলেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ওই বরেণ্য নারীর যে ব্যপ্তি সেই ব্যপ্তি আমার মত আনপোড় ‘শ্রমজীবী সাংবাদিক’ তথা ‘ব্লগ লেখক’-এর কাছে অনেকটাই ঔদ্ধত্য হয়ে যায়। কারণ হিসাবে উল্লেখ করা যায় আমার যোগ্যতা। The WEEK  পত্রিকার সম্পাদক Philip Mathew  ডিসেম্বর ২১, ২০১৪ সালের সংখ্যায় সম্পাদকীয় কলামে লিখছেন, ‘’Edwin LUTYENS NEVER attended school. Rheumatic fever had got the better of his child hood. He spent time observing construction of houses and carpentry in the English countryside. By age 15, he began evolving as an architect. এই প্রসঙ্গ আমার সঙ্গে তুলনায় আসে না। তবুও সত্য এতটাই দাবি করে আমি একজন স্কুল ছুট, কলেজ ছুট, পরিবার ছুট, প্রেম ছুট, সমাজ ছুট, দল ছুট, মঞ্চ ছুৎ, মঞ্চ অচ্ছুৎ দলিত ব্যক্তি।   
আজ ৩১ অক্টোবর 16, তার প্রয়াণ দিবস অথবা আত্মবলিদান দিবস। মনে পড়ছে ১৯৮৪ সালের ওইদিনটির কথা। ওই বছর আমি বীরভূমে দেশের বাড়িতে ছিলাম। ২৮ অক্টোবর অথবা ২৯ অক্টোবর আমার তৎকালীন এক ঘনিষ্ঠ চিত্রকর বন্ধু আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। পরে সেই বন্ধুটি আভিজাত্যের জঙ্গলে হারিয়ে গেছেন। আজ সম্ভবত সেই ব্যক্তিটিরও মনে পড়বে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সেই চিত্রকরকে কলকাতার গাড়িতে তুলে দিতে বেলা বারটার সময় ‘নলহাটি’ স্টেশনে এসেছিলাম। গঞ্জ শহর থমথম করছে। স্টেশনে লোক নেই বললেই চলে। স্কুল, বাজারে অঘোষিত বন্ধ। সাংবাদিক হওয়ার সুবাদে আমি খবরটা রাজনৈতিক সূত্রে এবং প্রশাসনিক সূত্রে আগেই পেয়েছিলাম। সেই চিত্রকর ব্যক্তিটিকে জানিয়েও দিয়েছিলাম। সাবধানে এবং সতর্কভাবে কলকাতা যাওয়ার কথা বলেছিলাম।
ইন্দিরা গাঁন্ধিকে এর আগে প্রথম দেখি ষাটের দশকে। সালটা মনে নেই। আমাদের পরিবার কংগ্রেসি হওয়ার কারণে বড়দা এবং বাবার সঙ্গে ‘নলহাটি’ স্টেশনে গিয়ে তাকে দেখি। একটি ট্রেনের সেলুন কামরায় তিনি বসেছিলেন। খুব সম্ভবত আমাদের অঞ্চলে কংগ্রেসের বিধায়ক ছিলেন শিরমনি প্রসাদ ভকত। আমার বয়স এতটাই কম ছিল, স্মৃতিও ঠিক ততটাই দুর্বল। সেইজন্য ইতিহাস নাও মিলতে পারে সময়ের সঙ্গে পদচারণায়। তবে তার ব্যক্তিত্ব, হাসি, কণ্ঠস্বর আজও স্মৃতিপটে অম্লান হয়ে আছে। শৈশবে দেখা মায়ের মুখের মত। অভিভাবকের মুখ মনে রাখার মত। আকাশবাণীতে খবর শোনার সময় তাঁর কণ্ঠস্বর আমরা শুনতে পেতাম। সেই কণ্ঠস্বর আজও অবচেতন মনে এসে ধাক্কা দেয়। এতটাই আত্মশক্তি ছিল সেই কণ্ঠস্বরে।   
এরপর ১৯৭১ থেকে ১৯৭৭ সালের মধ্যে ইন্দিরা গাঁন্ধির তিনটে জনসভায় গিয়েছিলাম। খুব মনে পড়ছে শেষটা ছিল রামপুরহাট গান্ধী ময়দানে। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনের আগে। এতটাই জনসমাগম হয়েছিল যে কেউ একজন দলছুট হলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার স্পষ্ট মনে আছে। ভিড় হবে এমনটা আগাম খবর ছিল আমাদের বাড়িতে। বাবা এবং বড়দা সরকারি কর্মী হিসাবে মিছিলে যাবেন সেটাই বাস্তব। দুজনেই কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন।  কিন্তু ভিড়ের কারণে আমার যাওয়ার উপর নিষেধাঞ্জা ছিল। আমি নিষেধাঞ্জা অমান্য করেই ইন্দিরা গাঁন্ধির জনসভায় গিয়েছিলাম। যদিও বাড়ি ফিরে মৃদু ধমক খাই।
তারপর সময়ের মানদণ্ডে রাজনৈতিক টানাপোড়েন। ১৯৭৭ সাল থেকে ২০০৪। ইন্দিরা গাঁন্ধী এবং রাজীব গাঁন্ধির মৃত্যু ভারতে এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে। প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী এনডিএ সরকারের নেতা হিসাবে দেশের টালমাটাল পরিস্থিতির হাল কিছুটা হলেও ধরতে পেরেছিলেন। ১৯৭৭ সাল থেকে ২০০৪ পর্যন্ত এবং বর্তমান সময়ে ইন্দিরা গাঁন্ধির প্রয়োজনীয়তা দেশের আর্থসামাজিক স্বার্থেই আলোচনায় আসা উচিত বলেই মনে হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর এ বছর দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধির জন্মশতবর্ষ। আগামী ১৯ নভেম্বর দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মশতবর্ষের আনুষ্ঠানিক সূচনা হবে। শেষ হবে আগামী বছর নভেম্বরে। এই উপলক্ষে সারা বছর কর্মসূচি নেওয়ার জন্য এআইসিসি-র সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতা, শাখা সংগঠনের নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে দক্ষিণ এশিয়ার মানচিত্রই বদলে ফেলতে পেরেছিলেন ইন্দিরা গাঁন্ধি। তৎকালীন জনসঙ্ঘ নেতা অটলবিহারি বাজপেয়ীও তৎকালীন প্রধানমন্ত্রীকে ‘দুর্গা’র সঙ্গে তুলনা করেছিলেন।  
নেহরু এবং লালনাহাদুর শাস্ত্রী পরবর্তী ভারত কেমন ছিল? ফিরে দেখা যাক এক নজর। সমাজতত্ববিদদের বক্তব্য, ভারতে ষাটের দশকের শুরুতে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র থেকে জাতীয় আয় ছিল ৯.৯ শতাংশ। নয়া আর্থিক নীতি যে সময় চালু হয় সে সময় যা জাতীয় আয় উৎপন্ন হত তাতে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের অংশ ছিল ২৭.১২ শতাংশ। একটি সূত্র বলছে ‘’ব্যাঙ্ক, বীমা, রেল, বন্দর- এসব বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সংস্থা, যে গুলিকে বলা হয় পাব্লিক এন্টারপ্রাইজ, ভারতে ১৯৫১ সালে তাঁদের সংখ্যা ছিল ৫টি, এগুলিতে যা পুঁজি বিনিয়োগ করা হয় তাঁর পরিমাণ ছিল ২৯ কোটি টাকা। আশির দশকের শেষে এগুলির সংখ্যা দাঁড়ায় ২৪৪টি; এগুলিতে নিযুক্ত পুঁজির পরিমাণ হয়ে পড়ে ৯৯,৩২৯ কোটি টাকা।‘’
‘’...............ভারতের পক্ষে উপনিবেশ লুঠ করার সুযোগ ছিল না, বানিজ্য পুঁজিরও বাড়বাড়ন্ত ছিলনা সে সময় যা থেকে ট্যাক্স বসিয়ে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা যায়। কৃষি থেকে এই আদি সঞ্চয় করা যেত— সোভিয়েত রাশিয়ার শিল্পায়ন সেভাবেই ঘটেছে।‘’
কিন্তু ভারতে কৃষিতে তার জন্য যে সংস্কার করা দরকার তার পরিকাঠামো আমাদের দেশে ছিল না। তৎকালীন শাসকদল জাতীয় কংগ্রেসেরও ছিল না। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধির নজর এড়ায়নি। তিনি সেই মোতাবেক কাজ শুরুও করেছিলেন। কিন্তু সামন্ত্রশ্রেণী এবং তাঁদের ফোড়ের দল কৃষিতে রাষ্ট্রীয় পুঁজির বিনিয়োগ বা যৌথ খামার ব্যবস্থাকে সব সময় নাকচ করেছে। নাকচ করেছে কৃষিতে সমবায় ব্যবস্থারও। যার ভয়ঙ্কর ফল ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গাঁন্ধির হত্য। ‘আইরন লেডি’ খ্যাত ভারতের সর্বকালের সেরা মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যু। ইন্দিরা গাঁন্ধির মৃত্যুর পর যে অবাঞ্ছিত ঘটনা ভারতে ঘটেছিল সেটা আদৌ আবশ্যিক ছিল না। কংগ্রেসের সবাই এই ঘটনার জন্য প্রস্তুতও ছিলেন বলে মনে হয় না। আমরা দেশের জন্য আত্মত্যাগের কথা বলি। স্বাধীন ভারতে তিনটে নাম খুব এবং বারে বারে সামনে আসে। মহাত্মা গাঁন্ধি, ইন্দিরা গাঁন্ধি এবং রাজীব গান্ধিঁ। আমরা কেন ভুলে যাব রাজনীতির জন্য আশির দশকে পাঞ্জাবের সাধারণ মানুষের রক্ত ঝরার কথা। সত্তরের দশকে এই বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে রক্ত ঝরেছে। নব্বইয়ের দশকে বোম্বে, উত্তর প্রদেশ সহ আমাদের রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের মানুষ রক্তাক্ত হয়েছেন। একবিংশ শতাব্দীর প্রথম দশকে গুজরাটের মানুষও নিজেদের মূল্য দিয়েই ভারতে থাকার অধিকার পেয়েছেন সম্ভবত। বর্তমান কাশ্মীরে যে ঘটনা আমরা দেখছি। রাষ্ট্রের ব্যর্থতার দায়িত্ব একজন নেতা বা নেত্রীর উপর বর্তায় না। আমরা যারা সংবেদনশীল লেখক, সাংবাদিক তাঁরা বিষয়গুলিকে উপেক্ষা করতেও পারি না। আমাদের উপর যতই আক্রমণ নেমে আসুক।              
কেউ কেউ বলে ইন্দিরা গাঁন্ধি সোভিয়েত ব্লকের প্রতিনিধি ছিলেন। বামপন্থী নেতা সন্তোষ রাণা গত শতাব্দীর আশির দশকের প্রথম দশকে একটি পত্রিকায় লিখেছিলেন ‘’১৯৬৯ সালে ভারতবর্ষের মুৎসুদ্দি বুর্জোয়া ও বড় জমিদারদের প্রধান পার্টি কংগ্রেস বিভক্ত হলো এবং রাষ্ট্রপতি নির্বাচনে মোটামুটিভাবে রুশপন্থী ও মার্কিনপন্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় রুশপন্থীরা জিতলো।‘’
‘’.........ক্ষমতায় ফিরে আসার পর ইন্দিরা গাঁন্ধি ১৩০০ কোটি টাকার অস্ত্র চুক্তি করেছে............’’। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় ১৯৮০ সালে সারা বিশ্বে সামরিক খাতে ব্যয় হয়েছে ৫০,০০০ কোটি টাকা। অর্থাৎ প্রতি ঘণ্টায় সামরিক খাতে ব্যয় হয়েছে ৫১ কোটি টাকা। প্রতিদিন ১২২৪ কোটি টাকা।    
উল্লেখিত পত্রিকার একই সংখ্যায় প্রবন্ধটির লেখক তপন রায় লিখছেন, ‘’অন্য ধরণের কিছু উদাহারণও তোলা যায়ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু কোটি টাকার অস্ত্র চুক্তি, আন্তর্জাতিক অর্থতহবিল থেকে এ যাবৎ সর্ব বৃহৎ ঋণ ও তার আনুষঙ্গিক গোপন চুক্তি, আফগানিস্তানে বারবাক কারমালের সরকারকে স্বীকৃতি দানের অস্বীকৃতি, বিদেশী পুঁজি বিনিয়োগ নীতি শিথিল করা, ইত্যাদি।‘’
আলোচনার দুটি বিষয়কে আমরা আধুনিক গণতন্ত্রের টেবিলে রেখে যদি ইন্দিরা গাঁন্ধির বিচার করি তাহলে আমরা একজন স্বয়ং সম্পূর্ণ ভারতীয় নেতা তথা অভিভাবকের ব্যক্তিত্ব দেখতে পাব। যিনি প্রঞ্জায় স্থির অবিচল ছিলেন। তার কাছে দেশ আগে পরে দল। বিচারের মানদণ্ড ছিল এমনটাই। খুব সম্ভবত মহাত্মা গাঁন্ধি, জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, আম্বেদকরদের অনুপস্থিতে ইন্দিরা গান্ধি পেয়েছিলেন ভূপেশ গুপ্ত, হীরেন মুখোপাধ্যায়, জ্যোতির্ময় বসু সহ একাধিক দিকপাল ব্যক্তিত্বের সান্নিধ্য। সর্বপরি ছিল ‘শান্তিনিকেতন’-এর মূল্যবোধ।
The Telegraph পত্রিকায় রামচন্দ্র গুহ ১৪ জুলাই, ২০১২ তে লিখছেন, ‘’In my views, the greatest Indians of the 20th century were Mahatma Gandhi, and Rabindranath Tagore, followed, at a short distance, by a quientet whose members were Nehru, B.R. Ambedkar, Vallabhbhai Patel, C. Rajagopalachari and Kamaladevi Chattopadhayay. These visionaries laid the foundation of multy-party political system, prooted linguistic and religius pluralism, fought caste and gender hierarchies, and in other ways helped make India’s transitation to nationhood and democracy somewhat less painful and bloody than it would otherwise have been.
The distace between Jawaharlal Nehru and Sonia Gandhi is clossal. So is the distance between Mahatma Gandhi and Narendra Modi. By making these points in print I have made myself unpopular with the courtries of the Congress president and, it now appears, with the courtiers of the Gujrat chief minister as well.’’
ইন্দিরা গাঁন্ধির পাশ্চাত্য শিক্ষা কোন উচ্চতায় ছিল তার উদাহারণ আমরা পাই প্রাক্তন জাতীয়তাবাদী এবং সমাজবাদী কংগ্রেস নেতা এবং বর্তমান ভারতীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের কলমে। তাঁর রুপা প্রকাশনী থেকে প্রকাশিত ‘The Dramatic Decade’ বইয়ে তিনি লিখছেন, ‘’Her visit to Wales was remarkable. At the inauguration of a spiral steel mill owned by Swraj Paul, her emotional speech swept the audience off its feet. Wales is the place where Aneurin Bevan had made his historical speeches to further the cause of socialism. Bevan was a personal friend of Pandit Jawaharlal Nehru. Against this historical backdrop, the followers of Bevan and the daughter of Nehru made a pretty picture together and evoked intense spells of nostalgia. Moved by her speech, a worker commented that she was sure to win the parliamentary seat if she  chose to contest from Wales.’’  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধির স্বমহিমায় ফিরে আসা প্রসঙ্গে প্রণববাবু লিখেছেন, ‘’…………..But the media soon lost interest in the subject, since more important developments were taking place in Parliament at the time.
Indira Gandhi took oath as a member of the Lok Sabha on 20 November. Having been elected from Karnataka, she took the oath in Kannada. Janata Party and CPI(M) members like Jyoti Basu stated that with her ‘evil has come back to Parliament’. Other than that, most members welcomed her warmly. But it wasn’t for long that she was an MP.’’ (Reprint : ‘The Week’, 21 December, 2014, page- 39).
কম বেশি ১২৮ বছরের কংগ্রেস দল সময়ের সঙ্গে তাল, লয়, ছন্দ মিলিয়ে দলটির আগা মাথা সব বদলে ফেলতে চাইছে। নতুন যুব নেতৃত্বের হাত ধরে। আধুনিকমনা প্রবীণ এবং প্রবীণতম নেতৃত্ব এই প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। কংগ্রেসের রাজ্যপাট চালানো তথা সরকার চালানোর একটা গোপন এজেন্ডা আছে। সেই এজেন্ডা গড়ে দিয়ে গিয়েছেন জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গাঁন্ধি, রাজীব গাঁন্ধি এবং ডঃ মনমোহন সিংহ। সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, তথ্য জানার অধিকার এবং সকলের জন্য উন্নয়ন, এটাই ভারতীয় গণতন্ত্রের মূল ধারাপাত। এই ‘মন্ত্রগুপ্তি’ খুব সম্ভবত কংগ্রেস ঘরানা বলে পরিচিত। আমাদের এই রাজ্যে সেই ঘরানার শপথ নিয়ে চলছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় নিজেও।      



Thursday, 27 October 2016

প্রান্তিক

প্রান্তিক
হেলা অবহেলায় তোমরা
আমায় পেছনে ফেলে দিলে।
আমার কি দোষ?
সত্য কথা আরও সত্য করে
বলতে জানি।
হেলা অবহেলায় তোমরা
আমার সাত-আটটা আকাশ
কেড়ে নিলে,
তাতে কিই বা যায় আসে?
বানভাসি নদীর এপার ভাসে
সোনালী ধানের ঘ্রাণ,
মহুল ফুল, কদম ফুলের অঘ্রান।
ও পারেতে জোনাক আলোর আবাহন।
আর তবে কেনই বা মানব

তোমাদের অনুশাসন?   

Tuesday, 18 October 2016

শারদীয়ার মিলনবেলা

শারদীয়ার মিলনবেলা  
উৎসব মানেই আনন্দ। উৎসব মানেই বন্ধু মিলন, আত্মীয় মিলন। উৎসব মানেই কেনা কাটা। বাণিজ্য। বাণিজ্যক প্রতিযোগিতা। সামাজিক প্রতিযোগিতা। প্রেম প্রেম হুল্লোর। একটি দু’টি সত্যি প্রেমের গল্প। প্রবাসী বাঙালির কনে দেখার গল্প। অনাবাসী বাঙ্গালির ঘরে ফেরার আবেগ। অনেক অনেকগুলি মিথ্যে প্রেমের গল্প। বেশ কিছু আবেগ প্লাবিত ব্যর্থ প্রেমের বিংশ শতাব্দীর চিত্রনাট্য। কাশ ফুলের প্রতিযোগিতা। এবারের  দুর্গা পুজোতে ‘মেঘাসুর’ দাপিয়ে বেড়িয়েছে। থোড়াই পরোয়া! কে কার পরোয়া করে? বৃষ্টি নয় শরতের মেঘ বালিকার অপটু নৃত্য। আয় বৃষ্টি আয়। ঝেপে ঝেপে আয়। কেঁপে কেঁপে আয়। ভিজব আর গাইব ‘আয় বৃষ্টি ঝেপে আইসক্রিম খাবনা মেপে। ওষুধ দেব তোকে, মেপে মেপে।’ এবছর এই প্রজন্মের ছিল অস্ফুট স্লোগান। ‘বৃষ্টি’ কবিতায় অমিয় চক্রবর্তী লিখছেন, ‘’স্রোতঃস্বনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা/ প্রশস্ত প্রাচীন নামে নিবিড় সন্ধ্যায়/ এক আদ্র চৈতন্যের স্তব্ধ তটে। ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশ দৃষ্টিলোক/ কী বিহ্বল মাটি, গাছ, মানুষ দাঁড়ানো দরজায়/ গুহার আঁধারে চিত্র, ঝড়ে উতরোল/ বারে-বারে পাওয়া, হাওয়া/ হারানো নিরন্ত ফিরে—ফিরে—‘’
আমারও যেন ফিরে পাওয়ার দিন ছিল। অব্যক্ত অকথিত সম্মেলন হয়ত বা। ঠাকুর দেখা কলা বেচা এই দু’টোর সংস্কৃতি থেকে আমি একশো যোজন দূরে থাকি। আমার ব্যক্তিক নিষেধাঞ্জায়। যেদিন থেকে বড় দিদি নিজের সংসারে ব্যস্ত হল। বড় জামাইবাবু সামাজিক জটিলতায় আর লড়াই করতে পারলেন   না। বড়দাদা আরও আরও জটিল বৃহত্তর ষড়যন্ত্রের প্রেক্ষাপটে নিজেকে জড়িয়ে ফেলল। দু’হাত তুলে তুলে দু’গগা, দু’গগা বলে পালিয়ে এলাম। আজও পালিয়ে পালিয়ে ছুটছি। সামাজিক টানাপড়েন চিনে এবং অবশ্যই না চিনে। মনে পড়ছে। এবছর এপ্রিলের এক গ্রীস্মের সন্ধ্যেয় ‘কমিউন’ নামে এক অতিথিশালায় বাবুদের সভায় গিয়েছিলাম। সেদিন চৈত্রমাস ছিলনা ঠিকই। কিন্তু সেদিন সামাজিক অনুশাসন উপেক্ষা করে প্রায় আটবছর পর আমি মুক্তির স্বাদ পেয়েছিলাম। আবদ্ধ জীবন থেকে পশ্চিমের ডাকে সেদিন মুক্তি পেয়েছিলাম। চেনা পথঘাটগুলো সেদিন কেমন অচেনা লাগছিল। অত উজ্জ্বল আলোকস্তম্ভ আমাকে আগমনী বারতা দিয়েছিল। কতদিন কলকাতা শহর তোমাকে আদর করিনি। দু’চোখে দেখতে ভুলে গেছি আজ কত বছর? কলরব মুখরিত কল্লোলিনী কলকাতা। তুমি বাঙ্গালির গর্ব। তুমি আমার শহর। আমাদের শহর। আজ ভাবি সেইসব দিনের ব্যস্ততা।
উপকণ্ঠের উপকথা ভেঙ্গে ভেঙ্গে কোনওদিন দশ ঘণ্টা ডিউটি করছি, কোনওদিন আঠের ঘণ্টা। আবার চব্বিশ ঘণ্টা। আটচল্লিশ ঘণ্টা। এইভাবে আমি এবং আরও দু’একজন সাংবাদিক, চিত্র সাংবাদিক কাজ করেছি। চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। তারপর সপ্তাহ শেষে কাজের পর প্রতি শনিবার প্রেসক্লাবে যেতাম। দু’পাত্র হুইস্কি খেয়ে ‘গোষ্ঠগোপাল’দের সঙ্গে বাড়ি ফিরতাম। সেসব আজ ঝাপসা। এবছর আড়ালে আপনি বা আপনারা কে আছেন? বাতাসে বারুদের গন্ধ নয়। বাতাসে নিম পাতার তেতো হাওয়া নয়। নিম গাছের সামাজিক হাওয়া। সমাজের ডাক। সামাজিকতার হাতছানি পাচ্ছি। বেঁচে থাকার শিউলি পরশ। কাঁঠালিচাঁপা, হাসনুহানা ফুলের সুতীব্র আহ্বান। ফুল ফুটছে আজ এই শরতে।
সেদিনের সেই গ্রীষ্মের সন্ধ্যেয় ‘কমিউন’ সভা ঘরে নতুন মানুষ সবাই। উজ্জ্বল আলো। উজ্জ্বল ভাষা। বাবু কলকাতার কৌতূহল। ভাস্বর, ভাব গম্ভীর অচেনা সভাঘরে ভাস্বতী সন্ধ্যা। অবাধ্যের মত   অবিক্ষিপ্ত, অপর্যাপ্ত অবিশ্রান্ত কথা বলেছিলাম। একজন দু’জন আমাকে চিনতে পেরেছিল। সেদিন কেউ কেউ কেউ ভেবেছিল আমি সুস্থ স্বাভাবিক নই। হয়ত হেসেওছিল ওরা আড়ালে নাগরিক সৌজন্যে। হাসতেই পারে। গত চারদশক ধরে এই হাসি আমি চিনি। সেদিন একজন দু’জন চিনে ফেলে আমাকে। আমার গ্রাম্যতা আমার আভিজাত্য। টানা মানসিক অত্যাচারের পর ওই ভাস্বর ভাস্বতী সন্ধ্যেয় উচ্চ শিক্ষিত শিক্ষক, ডাক্তার বেসরকারি সংস্থার আমলা, অধ্যাপকরা আমায় নিয়ে ভেবেছিলেন। সেদিন যে বা যারা আমাকে আন্তরিক প্রশ্রয় দিয়েছেন তাদের কাছে আমি কৃতঞ্জ। এবছর (২০১৬) দুর্গা পুজোর মাত্র ছ’মাস আগে আমার মুক্তি হল।
তৃতীয়ার দিনে এক প্রবীণ সাংবাদিক বন্ধু আমাকে ডেকে নিয়েছিলেন। প্রেসক্লাবে নয়। মধ্য কলকাতার একটি গেস্ট হাউসে। দামি স্কচের নিমগ্নতায় আমরা তিনজন ছিলাম সেদিন। টানা আড্ডা। মাত্র তিন ঘণ্টা। টান টান উত্তেজনা আর বাড়ির কড়া হুকুম। আমরা বাড়ি ফিরেছিলাম রাত দশটার মধ্যে। বাড়ির বাধ্য ছেলেমেয়েদের সময়সীমা মেনে। সেদিন রাজনীতি, সমাজনীতি, বাংলা কবিতা, উর্দু কবিতা, সাহিত্য সিনেমা কত কিছুর উচ্চারণ ছিল। নীরব শান্ত সমাহিত সমস্ত দল, ধর্মের উর্ধে আমরা ছিলাম সমাজ সাধক। ওই প্রবীণ সাংবাদিক তাঁর উচ্চশিক্ষা, সৌজন্যবোধ, সংস্কৃতি চেতনা সব কিছুর সমন্বয়ে তিনি নজর টানেন। তিনি আমার উপর এতটাই যত্নশীল, মনে হয় যেন আমার নিজের দাদা আমার সমস্ত দায়িত্ব নিতে চাইছেন। কিন্তু তারও সীমাবদ্ধতা আছে। আবার সেদিন যে নতুন এক বন্ধুর সঙ্গে আলাপ হল তিনিও শিক্ষক কাম সাংবাদিক। তিনিও উচ্চ শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন। পারিবারিক আভিজাত্যের মানদণ্ডের বাইরে তিনি থাকেন না।
নবমীর সন্ধ্যেয় পেলাম আমার গত পনের বছরের অকথিত, অগ্রন্থিত স্থানীয় অভিভাবককে। যে আমার ভাই কাম বন্ধু ছিল। কখন যেন পারিবারিক বন্ধু হয়ে গেছে। সমস্ত ভয়, দ্বিধা, সঙ্কোচ সব কিছুকে উপেক্ষা করে সেই বন্ধু সেদিন এল। একটা হুইস্কির পাঁইট হাতে। আমরা বৈঠকি আড্ডায় বসার সঙ্গে সঙ্গে নামল মুষলধারায় বৃষ্টি। উমা বাপের বাড়ি এসেছেন একথা সেদিন ইন্দ্র ভুলে গেল। অথবা গাঁজা খোর শিবকে জানান দিল তুমি একা ‘ জাতে মাতাল তালে ঠিক, নও’ বাবা। আমরাও নূপূর বাজাতে জানি। চল বৃষ্টিতে নন্দন যাই। স্মৃতির নৌকো ভাসাই বলে আমিও গুলাম আলি চালিয়ে সন্ধ্যে মজলিসে বসে পড়লাম। তৃতীয়া আর নবমী হ্রদয়ে আল্পনা এঁকে দিয়ে গেল। আমার বন্ধন মুক্তি হল। কত কত বছর পর আমাকে সমাজ বলল তুমি মুক্ত। তুমি সুরা দিয়ে স্নান কর। তুমি ফুলের পাঁপড়ির সুগন্ধ মেখে ঘুমিয়ে পড়। সমাজ তোমাকে চিনতে চাইছে। এখনও তোমার বন্ধু আছে। ভালো বন্ধু আছে। সুবন্ধু আছে। তুমি জীবনে ফিরে এসো। ফিরে এসো চাকা। সমাজে ফিরে এসো। পাখিরা ডাকছে। ভ্রমর ডাকছে। কাঠি পোকা আত্মরক্ষা শিখিয়ে দিল সেদিন। তোমার হুতোম ডাকছে। ফিরে এসো ফিরে এসো চাকা।
এবছর নজর করে দেখলে উপলব্ধী করা যায়, বাংলা সংবাদ মাধ্যম তুলনামুলকভাবে অন্যান্য বারের তুলনায় এবছর শারদ উৎসবকে অনেক অনেক ব্যপ্তিতে দেখেছে। মা দুর্গার ভাসান এবং মহরম পিঠোপিঠি থাকার কারণে রাজ্য প্রশাসন অনেক সতর্ক ছিল। কিন্তু এগিয়ে এলেন সব সম্প্রদায়ের মানুষ। হাতে হাত মিলিয়ে পুরনো আটচালার বাংলায় আমাদের নিয়ে গেলেন। ‘বাংলা আমরা মা, বাংলা আমার অহংকার’ এই বার্তা আবার আমাদের মনে করিয়ে দিল।
শ্রীক্ষিতিমোহন সেন আজ থেকে সত্তরবছর আগে ‘ভারতে ধর্মের উদারতা’ নামক এক প্রবন্ধে লিখছেন, ‘’.........এই মহাপুরুষ রজ্জবজী ছিলেন দাদুর শিষ্য। জয়পুরের কাছেই তাঁদের স্থান। জয়পুর তিন শতাধিক পূর্বে তাঁদের চরণপাতে পবিত্র হয়েছে।
রজ্জবের গুরু ছিলেন দাদু তাঁরও গুরু পরম্পরায় আদি গুরু কবীর। তাঁরই বাণীতে দেখি যখন সব সঙ্কীর্ণমনা লোকেরা হিন্দু-মুসলমানের ভেদই দেখছিল তখন তিনি বললেন, ‘রাম কহিয়া মরে হিন্দু, খোদা কহিয়া মরে মুসলমান।’ কবীর বলেন, ‘সেইতো জীবন্ত যে এই দুই কোটি(Extreme)- তে না প্রবেশ করে’ (কবীর E Nagari Procharini নাগরী প্রচারিণী Editor Madhi Anga7) কবীর আরও বললেন, ‘আমি পূজাও করি না নামাজও করি না, হ্রদয়ের মধ্যে এক নিরাকার দেবতাকে নমস্কার করি। (pada 338) ‘যেখানে ভক্তি সেখানে ভেখ নাই সেখানে দলাদলি ও সম্প্রদায় বিচার নাই।’ (দেশ ৭ ডিসেম্বর ১৯৪৬)                                  
কেউ বলছে বিশ্বায়ন সংস্কৃতির প্রভাবে দেহ-নট আজ অন্য কিছু চায় অন্য কথা বলে। শরতের মেঘের মতই কাব্যিক আজকের চেনা মুখ। অচেনা মুখোশ। যখন মুখ কথা বলে অনেকে চিনতে চায়না। কিন্তু মুখোশ কথা বললে সকলে আপ্যায়ন করে। এমনই সাগরের ঢেউয়ের মত প্রভাব তার। এই প্রভাবের কারণে সামনের সপ্তাহ থেকে বারোয়ারী পুজো কমিটিগুলির বিভিন্ন কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়বে। আগামী বছরের প্যান্ডেলের থিম কি হবে? কোন শিল্পী কাজ করবে? ইত্যাদি সব। এর সঙ্গে আপনাদের বিরধীতা আছে? থাকবেই বা কেন? এসব খবর আমরা জানতেও পারিনা। আপনারা জানতেও চান না। বাঙালির পুজোকে কেন্দ্র করে গ্রাম বাংলার শিল্পীরা যদি এক বছরের জন্য কাজ পায় সেটাই বা কম কিসের?         

Sunday, 9 October 2016

সম্পূর্ণা

সম্পূর্ণা
এ ঘরে অলংকর্তা থাকে, অর্জুন নয় সে
অশ্লেষামণ্ডিত আকাশে।
বনলতা হারায়েছে অর্জুন—
সুমধ্যমা গৃহলতা আছে তাঁর।
যেন সুভদ্রাসম, সুদাম আসিল চক্রব্যুহ ভাঙ্গি,
‘হা অভিমুন্য কোথা গেলে তুমি এ প্রত্যুষে......’?
অস্ফুট উচচারণ ধ্বনিত হয়-----
পাহাড়ে-বাতাসে, সাগর সাগরে,
দূর দিগন্তে নিশী জাগা ভোরে......
‘আমি সুভদ্রাসম, প্রমদা নহি’।
এ ঘরে গৃহলতা আজও হাসে প্রষ্টব্য নয়নে,
ছায়াশীতল তিতিক্ষা তব।
পাথর পাহারে ছিল নূপুরের ছন্দ,
বাতায়ন খুলে দেখেছিলে দরবেশ আছে দাঁড়ায়ে।
কৃষ্ণচূড়ার প্লাবিত বন্যায়
তুমি ‘বনলতা’ হয়ে চলে গেছ প্রবাসে।
লাল রাস্তার বারান্দায় দেখ দেখ
এখনও চুপটি করে চাঁদ কেমন হাসে—
আজও হাসে চাঁদ কোজাগরী পূর্ণিমায়।
বনলতা হয়ে থেক তুমি লক্ষ্মীর আলপনায়।

এ ঘরে আজ সম্পূর্ণা আছে।