Saturday, 2 December 2017

কে কাকে দায়িত্ব চেনাবে? এই সমাজে আমরা স্বর্ণ চেয়ারের ভাষা চিনি

কে কাকে দায়িত্ব চেনাবে? এই সমাজে আমরা স্বর্ণ চেয়ারের ভাষা চিনি: 
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণমাধ্যমকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন।  তিনি বলেছেন, গণ মাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। দেশের প্রধানমন্ত্রী তিনি। উপদেশ দেওয়ার দায়িত্ব তারই।  তিনি নির্দিষ্টভাবেই ভারতীয় গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন। শুধু আড়ালে থেকে গেছে সরকারের সমালোচনা সাংবাদিক সুলভ ভাষায় না করলেই ভালো। সাংবাদিকের ভাষাকে সবাই সমীহ করে! সেই ধ্রুপদী সত্যের সরণীতে আমাদের চলা ফেরার দায়িত্ব কে কাকে চেনাবে? এই সমাজে আমরা স্বর্ণ চেয়ারের ভাষা চিনি। আপনারা যারা এখনও বড় বড় মানুষের ভাষায় কথা বলেন। বা যারা ‘বোকা বাক্স’-এর গরম খবর দেখে সন্তুষ্ট হতে চান তাঁদের কাছে সবিনয় নিবেদন করি ‘হাতে গরম’ খবর নয়। ধ্রুপদী সাংবাদিকতায় যারা নিজেদের ব্যস্ত রাখেন। যারা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুকে মেনে নিয়েছেন তাঁদের খুঁজে খুঁজে চিনুন। আপনার বাড়ি, আমার আঙ্গিনায় তারা আজও নিঃসঙ্গ। অর্বাচীন। সংবাদ মাধ্যমের সেইসব সৎ, নির্ভীক, নিরপেক্ষ কর্মীরা কব্জির মোচড়ে দেশ দুনিয়ার প্রশাসনের ভীত কাঁপিয়ে দিতে পারে। আমাদের দেশে সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যু যেমন এই দেশের সংবাদ মাধ্যমের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ‘প্যারাডাইস পেপার্স’ কেলঙ্কারি ফাঁস করে দেওয়া অন্যতম সাংবাদিক ড্যাফনে কায়ারুয়ানা গালিজিয়া। তিনি সামনের বারান্দা  থেকে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছিলেন। সেই অসম সাহসী মহিলা খুন হয়ে গেলেন কিছুদিন আগে। গৌরী লঙ্কেশ খুনের মাত্র কিছুদিন পরেই এই ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে খবর পানামা পেপার্স দুর্নীতি ফাঁস করে দেওয়া সাংবাদিক ড্যাফনে কায়ারুয়ানা গালিজিয়া মাল্টায় একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার। ওইদিন বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর স্বামীরও। ঘটনারদিন দুপুরে বিস্ফোরণের মাত্র আধঘণ্টা আগেই তিনি ব্লগে একটি লেখা পোষ্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, ‘চারিদিকে দুর্নীতিবাজরা ছেয়ে গিয়েছে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।’ আন্তর্জাতিক দুর্নীতি ফাঁস করে দেওয়া সাংবাদিক ছিলেন ড্যাফনে। মৃত্যুই কি তাঁর বা তাঁদের ভবিতব্য?
গৌরী হত্যা প্রসঙ্গে একটি মার্কিন পত্রিকা লিখেছে, ‘নরেন্দ্র মোদী যদি এই হত্যাকান্ড এবং হিন্দু সন্ত্রাসের   সমালোচকদের হেনস্থার নিন্দা না করেন, তা হলে ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার।’ ভারতে সাংবাদিক হত্যা বিষয়ে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট, বর্তমান ভারতের রাজনৈতিক বাতাবরনের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিবেকের কাছে ঠোক্কর খেয়ে ফিরে আসছে। ভারতের এক এক রাজ্যে এক এক রকম চেহারায় সাংবাদিকরা আক্রান্ত। তথাকথিত উচ্চবিত্ত কিছু রাজনৈতিক ব্যক্তি কি সৎ, নির্ভীক সাংবাদিকের চোখের ভাষাকে সমীহ করছেন? সেই কারণে প্রথমে হুমকি, পরে সরকারি কার্ড কেড়ে নেওয়া বা রিনিউ না করা। যে ভাবে হোক কর্মচ্যুত করে রেখে দেওয়া। সংগঠিত একটি দুটি বা সংখ্যায় আরও বেশি চক্র স্বক্রিয়ভাবে এই কাজ করে থাকে। দীর্ঘদিন কর্মচ্যুত করে রাখা। অর্থনৈতিক সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া। চিকিৎসার অধিকার, পারিবারিক অধিকার, কথা বলার স্বাধীনতা সব কিছু কেড়ে নিতে থাকে ওইসব সংগঠিত এবং সুশিক্ষিত চক্র। গঠনমূলক সাংবাদিকতায় যারা বিশ্বাস রাখে, যারা কলম ধরে তাঁদের ভবিতব্য অনিবার্যভাবেই এই পরিণতি ভোগ করতে বাধ্য হয়। অথবা বাধ্য করা হয়। সংগঠিত এবং স্বক্রিয় কিছু গোষ্ঠী দেশে আছে, যারা কালো টাকা বা অবৈধ অর্থনীতির নিয়ন্ত্রক গোষ্ঠী। এই গোষ্ঠীর অঙ্গুলী হেলনে মৃত্যু হচ্ছে সাহসী, নাগরিক সচেতন, ভদ্র, সৌজন্যবোধ আছে এমন কিছু সাংবাদিকের। গত পনেরো বছরে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে চল্লিশজন সাংবাদিকের মৃত্যুর কোনও কিনারা হয়নি। উল্লেখিত একই সূত্র বলছে, গত দেড় বছরে আমাদের দেশের নানা রাজ্যে চুয়ান্নজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সংস্থা এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। এই ধরণের মামলার সংখ্যা পয়তাল্লিশটি। কারও ক্ষেত্রে মামলা তাঁর অজান্তে আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেই সাংবাদিকের কলমকে যারা প্রশ্রয় দিয়েছেন। যারা তাঁর কলমকে পছন্দ করেন তারাই এসে পাশে দাঁড়িয়েছেন। সেইসব ব্যক্তিরা যেমন জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পদস্থ ব্যক্তি আছেন। আবার রাজনৈতকি সাংস্কৃতিক জগতের স্বনামধন্য ব্যক্তিরা ওইসব আক্রান্ত সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন। পাশাপাশি কিছু পরশ্রীকাতর ব্যক্তি আছেন যারা সাংবাদিক এবং সংবাদমাধ্যকে নিজেদের বৃত্তে রাখতে বাধ্য করেন। নিজেদের গোষ্ঠীর খবর নিজেদের মত করে প্রকাশ করার জন্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থার রিপোর্ট, দুর্নীতির বিরুদ্ধে খবর করার জন্য ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ২৫২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। যে সব মৃত্যু সরকারীভাবে নথিভুক্তি করা সম্ভব হয়েছে সেই হিসেব ধরে এই রিপোর্ট।
ভারতে গৌরী লঙ্কেশ হত্যার পরে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধি অভিযোগ করেছিলেন, এখন বিজেপি আরএসএসের আদর্শের বিরুদ্ধে যিনি কথা বলবেন, তাঁর উপরেই চাপ বাড়বে, আক্রমণ হবে, এমনকী হত্যাও করা হবে। রাহুল গাঁধি আরও বলেন, ‘’প্রধানমন্ত্রী একজন দক্ষ হিন্দু নেতা তাঁর শব্দের দু’টি অর্থ থাকে। একটি নিজেদের ভিত্তির জন্য, অন্যটি বাকি দুনিয়ার জন্য। তিনি এমনিতে কিছু বলেন না। অনেক ঘটনা ঘটে গেলে তার পর ভাবেন, কিছু বলে দিই।‘’ সাংবাদিক গৌরী খুনের কিছুদিনের মধ্যে বিজেপি দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল। সেই বৈঠকের মাঝে নিতিন গড়কড়ী সাংবাদিকদের বলেছিলেন, ‘’অসহিস্নুতার প্রশ্নে বিরোধ হলেও কোনও সাংবাদিককে হত্যা করাটা নিন্দনীয় ঘটনা। তবে একই কারণে অন্য দলের রাজনৈতিক কর্মীদেরও হত্যা করা হয়। নিন্দনীয় সেটাও।‘’  আমাদের রাজ্যে গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে কলকাতায় (৬ সেপ্টেম্বর, ২০১৭) সাংবাদিকদের যে মোমবাতি মিছিল হয়েছিল সেই মিছিলে আমাদের সঙ্গে হেঁটে ছিলেন বাংলার অগ্নি কন্যা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বের সাংবাদিকরা যে কতটা আক্রান্ত সেই তথ্য আমরা পাই ডন পত্রিকার অনলাইন সংস্করণে। ৭ জুন ২০১৭ সংস্করণে পত্রিকাটি লিখছে,
‘’A global body that seeks to protect the right of journalists across the world to work in a free environment has decried legislation introduced by the South African government that threatens a free and independent press.
The board of the World Association of Newspapers and News Publishers (WAN-IFRA), which represents 18,000 publications in 120 countries, called on the South African government to ensure an environment that better protects media freedom and independence of journalists.
"WAN-IFRA has expressed its deep concern that the [South African] government is considering a range of measures 'that will intimidate the press, promote self-censorship and silence criticism',” said a press statement issued by the body following a board meeting in Durban, South Africa.
The WAN-IFRA board criticised a number of proposed bills that it said, once approved, are likely to expand the South African government's powers to suppress journalists and censor content.
ADVERTISEMENT
In particular, it termed a cybercrime bill currently tabled before the South African parliament as an “assault on the right to digital privacy” and denounced the draft Prevention and Combating of Hate Crimes and Hate Speech Bill, which would criminalise "bringing contempt and ridicule" onto figures of authority,
"The Board also noted that the controversial Secrecy Bill could still be signed into law after Parliament recommended President Jacob Zuma give it his final approval, despite vigorous opposition from media and civil society groups."
The board separately expressed deep concern over the detention of some 150 journalists and the sacking of thousands of media employees en masse in Turkey.
The state suppression of press "removes accountability from Turkey’s ruling elites and severely damages Turkey’s democratic credentials", the board's statement said.
"The Board [...] dismisses the Turkish authorities’ persistent and deliberate attempts to smear journalists by association with terrorism or terrorist-related activities," it said, and called on Turkish authorities to immediately free all detained journalists.
The WAN-IFRA board also passed six other resolutions in support of media facing state authority in Turkey, Botswana, Cameroon, Tanzania, Zambia and Mexico.’’ 
উন্নত গণতন্ত্রের দেশ আমেরিকা। রিপাবলিক দলের শাসন চলছে আমেরিকায়। নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান আমেরিকার কোনও এক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে হয়ে গেল ট্রাম্প জমানায় মুক্ত চিন্তা এবং সংস্কৃতি নিয়ে এক বিতর্কসভা। বর্তমান সময়ে এই বিতর্ক আমেরিকার মতো উন্নত গণতান্ত্রিক দেশে ‘জাতীয় বিতর্ক’-এর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’ একটি অভিজাত বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয় অভিজাত স্নাতক তৈরির অন্যতম প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে এক সপ্তাহ ধরে চলেছে ‘Free Speech week’ ২৬ সেপ্টেম্বর, ২০১৭ থেকে ‘মুক্ত চিন্তা’ বা ‘উদার সংস্কৃতি’ বিষয়ক বিতর্কসভা শুরু হয়ে সাতদিন টানা চলে। ‘দ্যা নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার প্রতিবেদক থমাস ফুলার লিখছেন, ‘’............But simplectic geometry will not be meeting for its scheduled session on Tuesday because the professor, Kartin Wehrheim, is one of dozens of faculty members who have cancelled classes ahead of a series of scheduled appearances by Right-Wing speakers next week in the latest round of Berkeley’s free speech wars.
‘It’s just safe to hold class’, Professor Wehrheim said. ‘’This is not about free speech. These people are coming here to pick a fight.’’
Berkeley, which has become during the Trump presidency an ideological battle ground in the national debate over free speech on college campuses, is bracing for several days of disruption when a group of conservative speakers is set to appear on campus as part of an event billed ‘’Free Speech Week’’.
Invited by a small student group calling itself Berkeley Patriot, the speakers will feature Milo Yiannopoulos, the Right-wing provocateur, whose appearance on campus in February was cancelled when protesters attacked the building where he was scheduled to speak.
Other speakers initially invited included Stephen K. Bannon, Ann Coulter and Mike Cernovich, a far-Right blogger. However a number of them have now said they will not appear, leaving the final line-up unclear.
দেশটি আমেরিকা বলেই কি গণতন্ত্রের হৈ চৈ করা এই উৎসব? বৃহত্তর এবং উন্নত গণতন্ত্রে বিতর্ক থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সামাজিক সোউজন্য থাকবে এবং অবশ্যই সংসদীয় সৌজন্যের মাপকাঠি মেনে। এই অধিকার এবং দাবিকে সভ্যতা বিকাশের পরম্পরা হিসাবেই দেখা হয়। কিন্তু ভারত নামক দেশটি বারে বারে ফিরে যেতে চাইছে সামন্ত মূল্যবোধের ধারাবাহিকতায়।     
এই সংলাপ লেখার সময়ে সংবাদ মাধ্যমে এলো আরও এক আন্তর্জাতিক দুর্নীতির খবর। যে খবর আমাদের সামনে তথা ভারতীয় রাজনীতি এবং সংবাদ মাধ্যমের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা কোন দেশে বাস করি। কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক ৭ নভেম্বর, ২০১৭ সালের প্রভাতি সংখ্যায় লিখছে, ‘’সাংবাদিকদের একটি আন্তর্জাতিক সংগঠনের তদন্তে জানা গিয়েছে, কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশগুলিতে টাকা পাচার, লগ্নি বা লেনদেন সংক্রান্ত নথিতে ৭১৪ জন ভারতীয়ের নাম রয়েছে। দেশের বহু কর্পোরেট সংস্থার নামও রয়েছে ‘প্যারাডাইস পেপারস’ নামের এই নথিতে। ‘’
ওই দিনের দৈনিকটি আরও লিখছে, ‘’কী এই ‘প্যারাডাইস পেপার্স’? প্রায় ১ কোটি ৩০ লক্ষ নথি মূলত বারমুডার আইন সংস্থা আ্যাপলবাই ও সিঙ্গাপুরের এশিয়াটিক সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান। এই সংস্থা দু’টি মূলত কর ফাঁকি দিতে বিভিন্ন সংস্থাকে কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশে লগ্নিতে সাহায্য করে। বহু দেশের রাঘববোয়ালেরই নাম রয়েছে তাতে। কোন দেশ থেকে কতজন রয়েছেন, সেই হিসেবে ভারতের স্থান প্রথম সারিতেই। ১৮০টি দেশের মধ্যে ১৯ নম্বরে।‘’
একতরফাভাবে রাজনীতির ময়দান বা কর্পোরেট দুনিয়াকে সমালোচনার মঞ্চে এনে লাভ হবে কি? দায়িত্ব আমাদেরও মানে সংবাদ মাধ্যমেরও রয়েছে। আমরা সাংবাদিককুল কোন বাধ্য বাদকতার কারণে সমঝোতা করি? অথবা সংবাদ মাধ্যমের বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই কি রাজনীতির মঞ্চে মুক্তির পথ খুঁজি? আমরা সাংবাদিকদের রাজনীতিতে যোগদান করার বিষয়টা ভেবে দেখতে চাইছি। বা পর্যালোচনা করে দেখতে পারি। ভারতের স্বাধীনতা আন্দোলনের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা না করাটাই গঠনমূলক প্রতিবেদকের কাজ হবে বলে মনে হয়। কিন্তু স্বাধীনতা উত্তর ভারতে আমরা দু’জন খ্যাতনামা ভারতীয় সাংবাদিকের নাম উল্লেখ করতে পারি। এক, অরুণ শৌরি। যার দৃষ্টি ছিল প্রখর। কলম ছিল কালবৈশাখী ঝড়ের আগের মুহূর্ত। যে কোন ঝড়কে তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে গভীর মনযোগ দিয়ে বিশ্লেষণ করতেন। তারপর শব্দের মোহময়তার ঝড় তুলতেন। কিন্তু রাজনীতি তাঁর সেই জাদুকরী কলম ছিনতাই করে সংবাদ মাধ্যমকে মোক্ষম জবাব দিয়েছে সম্ভবত। রয়েছেন দ্বিতীয়জন। এম জে আকবর। কলকাতা প্রেসিডেন্সি কলেজের তারকা ছাত্র। কলকাতা থেকে প্রকাশিত ‘সানডে’, ‘দ্যা টেলিগ্রাফ’ পত্রিকার ঠাস বুনোট সকালের আটটা নটার সূর্যের মতো আলো বিচ্ছুরিত করেছিলেন। বর্তমানে এম জে আকব্র এবং অরুণ শৌরি মহাশয় আপনারা রাজনীতিতে গিয়ে সংবাদ মাধ্যমের কি সাহায্যে এলেন? আমেরিকার সাম্প্রতিক ঘটনা আমরা মনে করতে পারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক সময়ের মুখ্য ব্যানন সাহেবের কথা বলছি। তিনিও বর্তমানে প্রাক্তন। সাদা বাড়ির পাট চুকিয়ে তিনি ফিরে এসেছেন পুরনো পেশায়। বর্তমানে ব্যানন সাহেব এখন পুরোদস্তুর সাংবাদিক সম্পাদক। আমাদের রাজ্যের তিক্ত অভিঞ্জতার পরে তৃণমূল দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আর কোনও সাংবাদিককে তিনি রাজ্যসভা বা লোকসভার সদস্য করবেন না। সময় বলবে তিনি আবার কোন সিদ্ধান্ত নিচ্ছেন!
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পারছি বিশ্বের উন্নত গণতন্ত্রের দেশ আমেরিকা। সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সময়ে এসে সংবাদ মাধ্যমের স্বাধীনতা মেনে নিয়েছেন। প্রায় এক বছর আগে আমেরিকায় সংবাদ মাধ্যম নিয়ে বিতর্ক চলাকালীন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, “It keeps us honest,” he continued. “It makes us work harder. You’ve made us think about how we are doing what we do and whether or not we’re able to deliver upon what’s been requested by our constituents.” (The Huffington Post, 19/01/2017)   
আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় চার বছর দেশ শাসনের পর দলীয় স্বার্থের উপরে উঠে ‘রাজ ধর্ম’ পালনের কথা বলতে এগিয়ে এলেন। ৬ নভেম্বর, ২০১৭তে প্রধানমন্ত্রী মোদী চেন্নাইয়ে একটি তামিল সংবাদপত্রের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেইদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদী বলেন, ‘’সংবাদমাধ্যমের উচিত নয় ক্ষমতার অপব্যবহার করা। এটা অপরাধ। আর সংবাদমাধ্যমের স্বাধীনতা দেশের মানুষের স্বার্থেই হওয়া উচিত। লেখার স্বাধীনতার অর্থ কখনওই ভুল তথ্য দেওয়ার স্বাধীনতা হতে পারে না।‘’        

       আসুন আমরা প্রথমেই উচ্চারন করা একটি বাক্য আবার পুনরাবৃত্তি করি। সেই ধ্রুপদী সত্যের সরণীতে আমাদের চলা ফেরার দায়িত্ব কে কাকে চেনাবে? এই সমাজে আমরা স্বর্ণ চেয়ারের ভাষা চিনি। শেষ পরিচ্ছেদে  এসে উল্লেখ করি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুসুলভ আবেদন। জাতীয় সংবাদমাধ্যম দিবসে আমাদের পেশার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দেশের প্রতিটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য এক উজ্জ্বল গণতন্ত্রের ভিত্তিই হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা। ১৬ নভেম্বর এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘’স্বাধীন সংবাদমাধ্যম তো সফল গণতন্ত্রের ভিত্তি। সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে আমাদের সরকার বদ্ধপরিকর।‘’ জাতীয় সংবাদমাধ্যম দিবসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। খুব ভালো। কিন্তু আপনারা কি অভুক্ত, অর্ধভুক্ত, সমাজচ্যুত, পরিবারচ্যুত, একঘরে হয়ে যাওয়া, আক্রান্ত, সমাজ বিচ্ছিন্ন সাংবাদিকদের পাশে আছেন? ন্যায় এবং সত্যের জন্য যাঁরা ‘রাজ ধর্ম’-এর প্রয়োজনে কলম ধরেন। জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক সংস্কৃতি এবং নিরন্ন ভারতবাসীর তথ্যচিত্র আঁকেন। দেশের যে কোনও দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন অচেনা ফুটপাথে হাঁটা নবীন প্রবীণ কলমচিরা। আলোক সন্ন্যাস নেওয়া সংবাদ মাধ্যমের উল্লেখিত কর্মীদের পাশে আছেন আপনারা? পাশে থাকবেন আপনারা? দলীয় স্বার্থের উর্ধে উঠে দেশে প্রাপ্তবয়স্ক এবং নৈতিক সংবাদ মাধ্যমের দাবী মেনে আপনারা ওইসব কর্মীদের কতটা নিরাপত্তা দিতে পারবেন?              

Wednesday, 1 November 2017

হেমন্তের বিজয়া সন্ধ্যায়

হেমন্তের বিজয়া সন্ধ্যায়:
‘’পুরনো স্মৃতি পাবে নতুন প্রাণ/ সঙ্গে আড্ডা আর অনেক গান/ বালাই ৬০-এ এবার বিজয়ার টান।‘’ আমন্ত্রণ পত্রের অভিনব উচ্চারণ। কার্তিকের অবগুণ্ঠন খোলা সন্ধ্যায়। এবং অবশ্যই অভিনব অনুষ্ঠান। আমার অভিঞ্জতায় অবশ্যই নতুন বলব। কারণ অনুষ্ঠানের শিরোনাম ‘বালাই ৬০’ ছিল এই কারণে নয়। বাঙালির নস্টালজিয়ার অভিজাত এবং ঘরোয়া ‘টাচ স্ক্রীন’ বললেও কেউ সম্ভবত আপত্তি করতে চাইবে না। আমরা বাঙালিরা হৈ চৈ করে বিজয়া সম্মেলন করতে ভুলে গেছি। ‘কেয়ার কন্টিনাম’ (Care continuum) নামক সংস্থাটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনে করিয়ে দিল আমরা বাঙালি। আমাদের নিজস্ব ঐতিহ্য আছে। আমাদের শারদীয় উৎসব আছে। সেই উৎসবের পরে আমাদের বিজয়া সম্মেলন হয়। এবং অতীতে একমাস ধরে সারা বাংলায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হত। এই বাংলার তৎকালীন জনপ্রিয় এবং অজনপ্রিয় সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, চলচ্চিত্রের নায়ক, মহানায়ক, নায়িকা, মহানায়িকারা ব্যাস্ত থাকতেন। শহর, গ্রাম-গঞ্জে, পাকা রাস্তার সড়ক ধরে কাঁচা রাস্তার ধুলোউড়ি আলপথ টপকে বাংলার সংস্কৃতির পসরা সাজিয়ে তাঁরা আসর মাতাতেন। খরিফ চাষের পরে বর্ষা শেষে শিশির ভেজা কথায় আমোদী সুরে গ্রাম মেতে থাকত। ক্লান্ত অবসাদগ্রস্ত মানুষ বেঁচে ওঠার রসদ পেতে পারত সেই সব অনুষ্ঠান থেকে। ‘বালাই ৬০’ শিরোনামের অনুষ্ঠান সেই প্রচেষ্টা করেছে। সেদিনের আমন্ত্রিত সাহিত্যিক এবং শিল্পীরা ছিলেন যথাক্রমে প্রখ্যাত এবং জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক নবনীতা দেবসেন, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সঙ্গীতে ছিলেন ‘টপ্পা ঘরানা’ এবং পুরনো দিনের গানের অন্যতম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। এই শিল্পীদের সঙ্গে এসেছিলেন একসময়ের ডাকসাইটে কিন্তু মরমী পুলিশ কর্তা (প্রাক্তন আইপিএস অফিসার) গৌতমমোহন চক্রবর্তী। গোতমবাবুর হাতেই গড়ে উঠেছিল ‘প্রণাম’ নামক সংস্থাটি। যে সংস্থা আজও রাজ্যের প্রবীণ মানুষদের জন্য সমাজ সেবা মূলক কাজ করছে।
২৮ অক্টোবর দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন একটি অভিজাত অনুষ্ঠান বাড়ির সদর গেট টপকাতেই আমরা দর্শক- শ্রোতার দল হাতে পেলাম দু’টি করে সুদৃশ্য প্যাকেট। একটি প্যাকেট খুলতেই ছেলেবেলার মায়ের হাতের তৈরি নাড়ুর কথা মনে পড়ে যায়। প্যাকেটে পাওয়া গেল চিড়ের নাড়ু, নারকেলের নাড়ু এবং বাঙালি ঘরানার নিমকি। এই একটি প্যাকেট খুলেই আমরা মোটামুটি অনুমান করে নিয়েছিলাম হেমন্তের সন্ধ্যায় কি পেতে চলেছি। মঞ্চে তখন সঞ্চালক তাঁর আনুনাসিক কণ্ঠে ঘোষণা শুরু করেছেন। বর্তমান বাংলায় আমাদের মত যাঁদের আক্কেল আছে। তাঁদের যে আক্কেল গুরুম করতে পারেন সেই নামজাদা কৌতুক শিল্পী এবং সঞ্চালক মীর মঞ্চের দায়িত্ব নিয়েছেন। তিনি অনুষ্ঠান শুরু করলেন রঞ্জিত মল্লিককে একটি ছোট উপহার দিয়ে। উপহারটি একটি মুখবন্ধ প্যাকেটে ছিল। সঞ্চালক প্রবীণ শিল্পী রঞ্জিত মল্লিককে অনুরোধ করলেন প্যাকেটটি দর্শকদের সামনে খুলতে। রঞ্জিতবাবু প্যাকেট খুলে দেখলেন তাতে একটি সরীসৃপের মতো দেখতে চামড়ার বেল্ট। রঞ্জিতবাবু হাসতে হাসতে বললেন ‘’দেখুন মজা। আমার নাম হয়ে গেছে ‘বেল্ট রঞ্জিত মল্লিক’। কেন জানেন? আমি নাকি দু’তিনটে বাংলা ছবিতে বলেছি চাবকে পীঠের চামড়া তুলে দেব। এর পর থেকে আমাকে ওই উপাধী দেওয়া হয়েছে।‘’ দর্শক-শ্রোতারা আনন্দ পেলেন। হাসির উপাদান পেলাম আমরা। সঞ্চালকের পরের প্রশ্নটি ছিল পেশাদারিত্বে আরও উচ্চ মার্গের। সঞ্চালক প্রশ্নটি করলেও প্রশ্নটি সৃষ্টি করেছেন বর্তমান বাংলার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ অত্যন্ত উন্নত ঘরানার অভিনেতা বলেই তাঁর রসবোধ উন্নত মানের। প্রশ্নটি ছিল ‘কোল্ড টি এবং কোল্ড হাজব্যান্ড কোনদিন ছেড়ে যায় না’। মীর প্রথমে প্রশ্নটি করেছিলেন সত্যজিতের ছবি সহ একাধিক তৃতীয় ধারার (আর্ট ফিল্ম) চলচ্চিত্রের নায়িকা মমতা শঙ্করকে। মমতা শঙ্কর কিছুটা আমতা আমতা করছিলেন। মীর মনে করিয়ে দিলেন আমাদের বাংলায় প্রথম কথা বলার অধিকার যার তাঁর নাম মমতা। তবুও অভিনেত্রী মমতা সময় চাইলেন। বললেন, ‘ভেবে বলব। আমাকে একটু সময় দেওয়া হোক।’ নবনীতা দেবসেনকে একই প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘আমি বলব, হট টি এবং হট হাজব্যান্ড কোনদিন ছেড়ে যায় না।’ ছোট্ট করে গুঞ্জন শোনা গেল। মঞ্চে বিতর্ক হল। কিন্তু তার পরে যে বিষয়টি এলো সেটি অবশ্যই সেদিনের সেরা পাওনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তার এক পাঠিকা একটি চিঠি লিখেছিলেন কম বয়সে। কিন্তু সেই চিঠি তিনি আর দিতে পারেননি। হেমন্তের সন্ধ্যায় বাংলা সাহিত্যের সেই বিদগ্ধ পাঠিকা কমলা গাঙ্গুলি উপস্থিত থাকতে পারেননি। ২৮ অক্টোবর ‘বালাই ৬০’ এর অনুষ্ঠানে কমলাদেবীর উপস্থিত থাকার কথা ছিল। উদ্যোক্তাদের তরফে সব রকমের কথা হয়ে গিয়েছিল। তিনি এবং তার পরিবারের লোকেরাও রাজি ছিলেন। কিন্তু অনুষ্ঠানের দিন কয়েক আগে কমলাদেবী মারা যান। তার এক আত্মীয়া দর্শক আসন থেকে চিঠিটি পড়েন। চিঠিটির ছত্রে ছত্রে কমলাদেবী তার অন্যতম প্রিয় লেখকের সাহিত্য নিয়ে লিখেছেন। তাঁদের বাড়িতে লেখকের সব গল্প উপন্যাসসমগ্র দেরাজ আলমারিতে রয়েছে, এমনটিও তিনি উল্লেখ করেছেন। বর্তমান সময়ের বাঙালির শ্রেষ্ঠ লেখক শীর্ষেন্দু মুখপাধ্যায় তার স্বভাবজাত একাগ্রতায় উত্তর দিলেন, ‘আজ মঞ্চে কমলাদেবী থাকলে আমার খুব ভালো লাগতো। আমি বা আমরা লেখকরা পাঠকদের কাছ থেকে অনেক রকমের চিঠি পাই। কিন্তু আজ আমার অন্যরকম অভিঞ্জতা হল। কমলাদেবীর অবর্তমানে আমি এই বিষয়ে আর কিছু বলতে চাইছি না। তার অকস্মাৎ মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
বিষাদগ্রস্ত মঞ্চের বিজয়া এখানে থেমে যায় না। থেমে থাকতে পারে না। তাই নতুন পালক, কবি জীবনান্দের কথায় কার্তিকের মাঠে সাদা বকেদের ঠোটে সাজিয়ে আমাদের সামনে এলো চা খাওয়ার গল্প। চা খাওয়া নিয়ে সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় আসর মাতিয়ে দিলেন। তিনি বললেন, ‘জাপান যা পান তাই খান, চিন চিনে চিনে খান।’ মঞ্চে চায়ের আসর শুরু হল। দর্শকদের জন্য ‘গুডরিক’ সংস্থার ঢালাও ব্যবস্থা ছিল। চিনে চিনে খাবার কোনও প্রয়োজন হয়নি। চায়ের পরে যেহেতু জলযোগ হয়। এবং বাঙালি পুজোর ভুরিভোজকে কিভাবে করে সেই বিষয়ে সবাই বললেন। বিশেষত তিনজন ৮০-৮১ এতেও লুচি খান। মাংস খান। রঞ্জিত মল্লিকের প্রিয় খাদ্য পাঁঠার মাংস। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন তিনি নিরামিষ ভোজী। তবে লুচি খান। ছোলার ডাল এবং আলুর তরকারি সহযোগে। বর্তমান সময়ের অন্যতম কৌতুক অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় তার ব্যতিক্রমী স্বরপ্রেক্ষণে বললেন, ‘আমার শব্দ বাক্য এদিক ওদিক হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না। আমি লুচকো লুচকো ফুচি না মানে ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসি।’
আমন্ত্রণপত্রে আগাম ঘোষণা না থাকলেও মঞ্চ থেকে মীর আমাদের জানিয়ে দিয়েছিলেন, টলিউড চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়ক প্রসেঞ্জিৎ চট্টোপাধ্যায় আসবেন। তিনি এলেন তার সাংগঠনিক ব্যক্তিত্ব নিয়ে। এবং অবশ্যই বনেদি পারিবারের সংস্কৃতির ছোঁয়ায় প্রসেঞ্জিৎ ভারতীয়ত্ব তথা বাঙালি ঘরানার সৌজন্য আমাদের সামনে রাখলেন। প্রবীণ সাহিত্যিক শীর্ষন্দু মুখোপাধ্যায়, প্রবীণ সাহিত্যিক নবনীতা দেবসেন এবং প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। বিজয়ার প্রণাম। আজকের প্রজন্মের প্রসেঞ্জিতের কাছে অবশ্যই শেখার আছে। ‘হাই হ্যালো’, ‘লেট নাইট পার্টী’, ‘হোয়াটসাপ’, ‘ফেসবুক’ ‘সোস্যাল মিডিয়া’-এর যুগে পারিবারিক রিচুয়াল, সংস্কৃতি আমরা ভুলে যেতে পারি না। প্রসেঞ্জিৎ আপনাকে ধন্যবাদ। প্রসেঞ্জিৎ যেখানে আছেন সেখানে ‘টলিউড’ থাকবে না? একঘর গল্প শুরু হল টলিউড, অভিনয়, খুন্টুসি ইত্যাদি সব নিয়ে। বিতর্ক উস্কে দিলেন মমতা শঙ্কর, তিনি বললেন, ‘আবেগের দৃশ্য করার সময় রঞ্জিতদা কিছু খান না। না খেয়ে থেকেই ভালো অভিনয় করা যায়।’
 ভিন্নমত পোষণ করেন পরাণবাবু। তিনি বললেন, ‘সেটা কি করে হবে? পেট ভরে খাবার না পেলে গলা দিয়ে স্বর প্রকাশ হবে কি করে?’ রঞ্জিৎবাবু বললেন, ‘আমি উত্তমদার সঙ্গে পাঁচটা ছবিতে অভিনয় করেছি। উত্তমদা কোনও দুঃখের দৃশ্যের সংলাপ বলতে হবে বা কাঁদতে হবে সেই অভিনয়ের আগে তিনি কিছু খেতেন না।’ পরাণ আবার ব্যাটিং করতে চাইলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় এমন বোলিং করলেন আসর মাত হয়ে গেল। তিনি শোনালেন, ‘মমতা ঠিকই বলেছে, ও বলতে চাইছে আমরা যারা সৃষ্টির জন্য কাজ করি তাঁরা সৃষ্টির সময় না খেয়ে থাকলে মানে উপোষ করে কাজ করলে সেরাটা বেরিয়ে আসে। অন্য সময় আমরা যথেষ্ট পরিমাণে খাবার পাই। আমি যেমন লেখার সময় কিছু না খেয়ে লিখতে বসি।’
অনুষ্ঠানের আরও একটি সেরা মুহূর্ত আমরা পেয়েছি। মীর আমাদের জানালেন ছিপ ছিপে প্রসেঞ্জিৎ মিষ্টি খান না। এবং সংযমের মধ্যে থাকেন। এই কারণে তিনি একজন তরুণের থেকেও বেশি পরিশ্রম করতে পারেন। প্রসেঞ্জিৎ যেটা করলেন সেটা অবশ্যই আজকের সময়ে ব্যতিক্রমী ঘটনা বলতেই হবে। তিনি তার সামনের প্লেট থেকে একটি ‘কলাকান্দ’ সন্দেশ তুলে নিয়ে মীরকে হা করতে বললেন। মীর অর্ধেক কামড় দিতেই বাকি অর্ধেক নিজের মুখে পুড়ে নিলেন প্রসেঞ্জিৎ।
অনুষ্ঠানে আরও যে ব্যতিক্রমী ঘটনা ছিল। রুহুল আমিন (নাম ভুল হতে পারে। মনে না থাকার কারণে) নামে এক ব্যক্তিকে সাম্মানিক সহ সংবর্ধনা দেওয়া হল। তিনি ২০০৯ সাল থেকে কলকাতা শহরে দু’টি টাওয়ারে পাখিদের খাওয়ান। তার আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তিনি এই কাজ করে যাচ্ছেন। ‘কেয়ার কন্টিনিয়াম’-কে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। বৃহতের মাঝেও যে ছোটরা হারিয়ে যান না রুহুল আমিনকে মঞ্চে এনে সেই সাংগীতিক সুর আমাদের শোনালেন। অনুষ্ঠান দেখে ফেরার পরেও মনের ভেতর একটা গুঞ্জন রয়ে গেল। পরেরদিন আমার পূর্ব পরিচিত শ্রদ্ধেয় গৌতমমোহন চক্রবর্তীকে একটি এসএমএস করলাম। লেখাটি ছিল, ‘ডেয়ার স্যার,  গতকাল ‘কেয়ার কন্টিনিয়াম’-এর অনুষ্ঠান দেখলাম। খুব ভালো কনসেপ্ট। তবে প্রবীণ বুদ্ধিজীবীদের ‘পুজোর স্মৃতি’ আমরা শুনতে পেলে ভালো লাগতো। শুভেচ্ছা নেবেন।’ গৌতমমোহনবাবু এসএমএস মাধ্যমে উত্তর পাঠালেন, ‘ঠিক বলেছেন। শুভেচ্ছা রইলো।’ একই এসএমএস উদ্যোগী সংস্থা ‘কেয়ার কন্টিনিয়াম’-কে পাঠিয়েছিলাম। এবং ‘শ্রদ্ধেয় দাদা’ সম্বোধনে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও পাঠিয়েছিলাম। পরে শ্রদ্ধেয় শীর্ষেন্দুদাকে ফোন করি। আমার প্রশ্নের উত্তরে আমার চোখে দেখা অন্যতম ব্যক্তিত্ব শীর্ষেন্দুদা একান্ত সাক্ষাৎকারে বললেন, ‘ওরা ওদের মতো করে করেছে। ওনারা চেষ্টা করেছেন। কম সময়ের মধ্যে এতগুলি বিষয়কে আনা, সেটাও উদ্যোগী সংস্থাকে ভাবতে হবে তো? তাই না?’
এই সাদা পাতায় না জানালেও চলত। তবুও আত্মপ্রিয় বাঙালির মতো করে বলি, শীর্ষেন্দুদার বাড়ি আমি গত তিন দশকে বার কয়েক গিয়েছি। অবশ্যই সাক্ষাৎকার নিতে এবং আড্ডা দিতে। শীর্ষেন্দুদার বাড়িতে লুচি ছোলার ডাল, চাও খেয়েছি। কিন্তু ২০০৭ সালের ১৫ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সাংবাদিকদের যে মিছিল হয়েছিল সেই মিছিলে আমিও হেটেছিলাম। পাশাপাশি কলকাতা টিভির সাংবাদিক হিসাবে বিশিষ্ট লেখক, সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেদিন আমি শীর্ষেন্দুদার কাছে জানতে চেয়েছিলাম, ‘দাদা আপনি সাংবাদিকদের মিছিলে?’ লেখক শীর্ষেন্দু উত্তর দিয়েছিলেন, ‘আমিও প্রথম জীবনে সাংবাদিক ছিলাম।’

আমি বুম হাতে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। সেদিন শীর্ষেন্দুদা বলেছিলেন, ‘ভালো লেখক, শিল্পী, সাংবাদিকদের কাছের বন্ধু খুব কম হয়।’ আমি এই রবিবার ২৯ অক্টোবর কার্তিকের সকালে আবার প্রসঙ্গ তুলতেই আমার প্রিয় লেখক হাসতে হাসতে আমাকে বললেন, ‘তোমার এখনও মনে আছে?’                                                                                          

Friday, 20 October 2017

ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে চাইছেন?

ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে চাইছেন? 
আসুন প্রথমে আমরা উল্লেখ করি ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৮তম দিনে  কলকাতায় অনুষ্ঠিত আলোচনা সভার। আমাদের দেশের প্রথম সারির বামপন্থী দল সিপিএম এই আলোচনাসভার আয়োজন করেছিল। প্রমোদ দাশগুপ্ত ভবনে এই আলোচনা সভায় সিপিএমের রাজ্য সম্পাদক এবং দলের পলিটব্যুরোর  অন্যতম নেতা সূর্যকান্ত মিশ্র তাঁর কমরেডদের মনে করিয়ে দিয়েছেন, দলের আসন্ন সম্মেলন গুলিতে শুধু ব্যক্তি সমালোচনা ছেড়ে নীতির আলোচনায় জোর দিতে হবে। আমরা যারা সূর্যকান্তবাবুকে চিনি তারা বলতে পারি, যে অবস্থান থেকে তিনি নগর সভ্যতায় উঠে এসেছেন এবং দলের প্রথমসারির নেতা হয়েছেন তিনিই এই সত্য কমরেডদের মনে করিয়ে দিতে পারেন। পেটিবুর্জোয়া মূল্যবোধ ভেঙ্গে বেড়তে না পারলে এই বক্তব্য রাখা সম্ভব কি? প্রশ্ন তুলে দেওয়া যায়। 
সংসদীয় গণতন্ত্রে ভারতীয় বামপন্থীদের একটা অংশ যে উচ্চতায় সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক গুরুত্ব পেয়ে এসেছেন সেইদিন বামপন্থীদের আজ আর নেই। ‘গোলাভরা ধান’, ‘বইভরা স্বপ্ন’,  ‘ক্যানভাসে আঁকা ফ্যান্টাসী’, ‘দলীয় বন্ধন’ প্রভৃতি বিলাসিতা ছিল কি? ‘সদর দুর্গ’ আগলে না রাখতে পারার কারণে আজ রাস্তার লালগাঁধা ফুলের মত লালপতাকার মিছিল দেখে অতীতের স্মৃতি হেঁটে এসে মুচকি হাসে।  সব কিছু কি বর্তমান ভারতে ঘোলাটে হয়ে গেছে বামপন্থীদের কাছে? খুব সম্ভবত। বিজেপি নামক দলটির ভারতে ধুমকেতুর মতো উত্থানের পরেই কি বাস্তব আর স্বপ্নের এই পরিহাস? ‘মানবতা’, শিকল ছেঁড়া হাতকে ভুলে থাকা, বামপন্থার শিকড়কে ভুলে যাওয়া এই সবই কি বর্তমান ভারতের বামপন্থীদের কাছে একমাত্র পরিহাসের কারণ? ভালো খাওয়া, আরও ভালো ভোগ করা, নিজেদের বৃত্তে নিজেদের মুল্যায়নে ‘তুই খা আমি খাই’, ‘আমরাই সর্ব শ্রেষ্ঠ’, ‘আমরাই একমাত্র পৃথিবীর এগিয়ে থাকা অংশ’ ভেবেই কি এই বাংলা তথা ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হচ্ছিল? দিল্লি, হায়দারাবাদ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তরুণ ছাত্রনেতারা পথ দেখিয়ে বামপন্থী নেতৃত্বকে চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এই আন্দোলন একটা আলোর রেখা অবশ্যই তবে দেশের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট আরও কিছু দাবি করে।    
আমার সীমাবদ্ধ ঞ্জান এই অভিমত অনুমোদন করে না যে দেশের বামপন্থীদের দায়িত্ব শেষ হয়ে গেছে। আমাদের রাজ্যে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর বামপন্থীরা বিশেষত সিপিএম নামক দলটি নিজেদের নীতি, কৌশল নিয়ে অনেক ময়নাতদন্ত করেছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, শিল্পায়ন নিয়ে নিজেদের ভুলগুলি চিহ্নিত করে আবার আন্দোলনে ফিরতে চাইছে। এই সত্যকে অস্বীকার করা যাবে না। ২০১১ সালের পর ২০১৪ সালের লোকসভা নির্বাচন। বিজেপি নামক ভারতের একটি দক্ষিণপন্থী দলের উত্থান। নেতৃত্বে নরেন্দ্র মোদী নামক এক ঝড় বা আঁধি এবং অমিত শাহ নামক তাঁর অনুগত এক ম্যনেজার। বিজেপি দলের অর্থের প্রাচুর্য, সংবাদ মাধ্যমকে সুচতুরভাবে ব্যবহারে বামপন্থী নেতৃত্বের দিশাহারা অবস্থা ছিল। ভারতে বিজেপি নামক দলটির অশ্বমেধের ঘোড়া যত টগবগিয়ে ছুটছিল বামপন্থীরা নিজেদের ঘরানার আদর্শ এবং দর্শন মেনেই পিছনের দিকে চলে যাচ্ছিল। অবশেষে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে একদল নতুন প্রবীণ (বর্তমানে) বামপন্থী তারকা উপলব্ধি করলেন অতীতের ঘটনা এবং অভিঞ্জতার মতই দেশের ‘ছোট শত্রু’, ‘বড় শত্রু’ তথা প্রধান শত্রুকে চিহ্নিত করতে হবে। এই দুই শত্রু চিহ্নিত করতে গিয়ে সিপিএম নামক দলটির সদর দুর্গে জন্মলগ্ন থেকেই বিতর্ক চলছে। সম্প্রতি দলের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও এই বিতর্ক হয়েছে এবং সেই বিতর্ক পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠক পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। উল্লেখিত বিতর্ককে মাথায় রেখেই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত দলের পলিটব্যুরো বৈঠকের পর সিপিএম যে প্রেস বিবৃতি দিয়েছিল আমরা সেটা একবার পড়ে নিতে পারি।

September 7, 2017
Press Communique
The Polit Bureau of the Communist Party of India (Marxist) met in New Delhi on September 6 & 7, 2017. It has issued the following statement:
Dismal Economic Scene
All the latest data coming in shows that the economic slowdown has accelerated after demonetisation and the threat of recession is looming ahead. The estimated GDP growth in the quarter of the current financial year i.e. April to June is 5.7 per cent. The GDP growth rate has fallen four quarters in a row. The index of industrial production for this quarter shows a growth rate of only 1.8 per cent. Exports are stagnant; and the non-performing assets of nationalised banks has increased to Rs. 8.26 lakh crores at the end of June 2017 (without adding interest).
The agrarian distress continues to deepen. Unemployment is soaring across all sectors of the economy and the latest data in the services sector show a contraction of economic activity.
The Modi government’s economic policies are proving to be disastrous for the country.
Growing Resistance & Struggles
The Polit Bureau noted with appreciation reports about the growing resistance to the neo-liberal economic policies and to the danger from the communal forces to democracy and polity of the country. It heard reports about the mounting struggles by various sections of the people.
The Polit Bureau decided to lend its support and solidarity with the September 18 all India convention being held by mass and class organisations Jan Ekta Jan Adhikar Andolan, the mobilisation by the youth against unemployment on September 28 and the three-day massive sit in before parliament by central trade unions and federations from November 9 to 11, 2017.
Rohingya Issue: Humanitarian Crisis
The expectations that Prime Minister Narendra Modi during his visit to the Myanmar capital would take up the issue of Rohingyas was belied. Unfortunately, the issue affecting lakhs of people in Myanmar who in the face of widespread attacks in their country have fled to neighbouring Bangladesh and India in their thousands did not find place in the talks between the Indian Prime Minister and the Myanmar leaders.
The Government of India must treat this as a humanitarian issue and immediately take this up with the governments of Burma and Bangladesh to resolve this issue. Those Rohingyas who have crossed over to India should be treated as refugees and not pushed back or deported. The matter should be taken up with the United Nations Human Rights Commission and the International Red Cross and the issue should be raised in other international fora as well.
NEET
There have been widespread protests in Tamilnadu and elsewhere against the NEET examinations. Following the unfortunate death of an aspiring student, Anitha in Tamilnadu, protests have escalated in the state.
Given the opposition to this mode of entrance tests from some states, especially from Tamilnadu which is seeking exemption, the central government should consider the opinion of the Tamilnadu people.
22nd Party Congress
The Polit Bureau would propose to the next Central Committee to hold the 22nd Party Congress at Hyderabad from April 18-22, 2018. The preparation of the documents and the agenda to be considered at the Congress has begun.

বলা চলে সীতারাম ইয়েচুরি অনেকটা এগিয়ে যেতে পারলেন। এগিয়ে যাওয়ার আরও একটি কারণ সিপিএম বৃহত্তম বামপন্থী দল হিসাবে বামফ্রন্টের অন্য তিনটি দল সহ আরও ১৩টি ছোট দলকে নিজেদের ফ্রন্টের সঙ্গে যুক্ত করতে পেরেছে। মোট ১৭টি দলের জোট গণআন্দোলন কতটা করতে পারছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। কিন্তু ১৭ দলের জোট রক্তকরবীর মিছিল কলকাতার রাজপথ সহ জেলাস্তরে মিছিল করতে পারছে। বাম গণ সংগঠনগুলির যৌথ মঞ্চ বিপিএমও-র আহ্বানে উত্তর ও দক্ষিণবঙ্গে ২২ অক্টোবর জাঠা কর্মসূচী আছে। এটাকে বামেদের বৃহত্তম সাফল্য হিসাবে না দেখলেও সাধারণ সাফল্য বলা যেতেই পারে।
২০১১ সালের পর সিপিএম নামক দলটির পর পর দু’দুটো পার্টি কংগ্রেস হয়ে গেছে। সেইসব কংগ্রেসে দলকে ভারতের সংস্কৃতির জলবায়ুর মত করে গড়ে তোলার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও দলের খোল নলচে বদলে ফেলার কাজটা কেন্দ্রীয় নেতৃত্ব কতটা করতে পেরেছেন? আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় যে সব জেলা স্তরের নেতা ক্ষমতা ভোগ করেছেন এবং ‘মাতব্বর’ ছিলেন তাঁরা আবার পুরনো মূল্যবোধ নিয়েই ফিরে এসেছেন। ক্ষমতার অপব্যবহার করার ক্ষেত্রে ওইসব নেতৃত্ব অত্যন্ত দড়। নিজেদের দলের শক্তিতে না পারলেও তৃণমূল এবং বিজেপির কর্মীদের মোটা অর্থের  বিনিময়ে  কেউ কেউ  কাজে লাগাচ্ছেন। দলের উল্লেখিত কয়েকজন তথাকথিত বামপন্থী নেতা আর্থিক ক্ষমতায় আজও বলিয়ান। এরাই অতি কৌশলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ‘সাধারণ মানুষ’-কে বিভ্রান্ত করছেন। কেউ কেউ আড়াল থেকে কলকাঠি নেড়ে নিজেদের গোষ্ঠীকে সক্রিয় রেখে ‘গোষ্ঠী রাজনীতি’ করছেন। এইসব নেতৃত্ব নিজেদের এতটাই ‘মাতব্বর’ এবং ‘সবজান্তা’ সংস্কৃতির প্রতিনিধি মনে করেন দলের সাধারণ কর্মীরা এদের কাছে ‘দলিত’ হয়েই থেকে গেছে। অবহেলা অপপ্রচার করে ওইসব কর্মীদের কোণঠাসা করতে পারাটাই তথাকথিত বামপন্থীদের অন্যতম কাজ। অভিঞ্জতা বলে ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাজিক উপাখ্যান। দল থেকে বিতাড়িত হলেও ঋতব্রতের প্রশ্নে বামপন্থীদের মধ্যে সৎ, কর্মঠ, সংসদীয় গণতন্ত্রের শিক্ষায় বিশ্বাস করে এমনসব শিক্ষিত কর্মীরা প্রশ্ন তুলছে। তরুণ নেতা ঋতব্রতের এই অবস্থা হওয়ার জন্য তথাকথিত ওইসব ভোগী নেতাদেরই দায়িত্ব নিতে হবে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা মানে অন্যের মতটাও মেনে নেওয়া। দলে তথা একটি গণতান্ত্রিক দেশে বিভিন্ন রকমের মতামত উঠে আসতে পারে। সেই দৃষ্টিভঙ্গি এবং মতামতকে মেনে নিয়েই অন্যের মতকে খন্ডন করতে হয়। ২০ অক্টোবর আমেরিকায় দুই প্রাক্তন রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটা প্রণিধান যোগ্য।
দুজনেই বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পূর্বসুরী। একজন তাঁর নিজের দল রিপাবলিকের। আর একজন সদ্য প্রাক্তন ডেমোক্র্যাটিক দলের। যাঁর জায়গায় ক্ষমতায় এসেছেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা আলাদা জায়গায় ভাষণ দিলেও তাঁদের বক্তব্যের সুর একই ছিল। ডোনাল্ড ট্রাম্পের তিরস্কার।
মার্কিন রাজনৈতিক অবস্থা নিয়ে ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বুশ ও ওবামা। গতবছরে মার্কিন নির্বাচনের সময় থেকেই বুশ ট্রাম্পের প্রতি বিরক্ত। তিনি নিজের রিপাবলিক দলের প্রার্থী থাকলেও ট্রাম্পকে ভোট দেননি। যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল।
বুশ বলেছেন, সাম্প্রতিক সময়ে আমাদের সরকারের উপরে মানুষের আস্থা কমেছে। প্রয়োজনের সময়ে প্রশাসন মুখ থুবড়ে পড়ছে। অর্থনৈতিক উন্নতিতে নানা বাধা তৈরি হচ্ছে। অসন্তোষ বাড়ছে, ফলে বিরোধের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার ফলে রাজনীতিতে ষড়যন্ত্রের অবকাশ তৈরি হচ্ছে যা কাম্য নয়।
এই অনুষ্ঠানে বাকী অতিথিদের মধ্যে ছিলেন বুশের সহধর্মিনী লরা বুশ, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব কন্ডোলিজা রাইস, রাষ্ট্রপুঞ্জের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। আর একটি অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা-ও হাজির ছিলেন। এই প্রথমবার নাম না করেও ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্বাগার করেন তিনি। যে রাজনৈতিক সংষ্কৃতি ট্রাম্প আমদানি করেছে তার তীব্র সমালোচনা করেন ওবামা।
ওবামা বলেন, রাজনীতিতে বিভাজন তৈরি হচ্ছে। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে আমাদের উনবিংশ শতাব্দিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এটা সঠিক নয়। এর আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিদের এভাবে বর্তমান রাষ্ট্রপতিকে সমালোচনা করতে দেখা যায়নি। বুশ ও ওবামা ট্রাম্পের নাম না নিলেও যেভাবে তাঁকে কড়া সমালোচনায় বিদ্ধ করেছেন তা নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রঃ সংবাদ সংস্থা
আমরা জানি একটা ক্লাবে যদি গোষ্ঠী রাজনীতি হয় সেখানে সিপিএম একটি শৃঙ্খলাপরায়ণ কমিউনিস্ট পার্টি। সর্বপরি আমরা বাঙালি। তিনজন একজায়গায় হলেই তিনরকমের মত। তিনরকমের গোষ্ঠী। যদিও ইতিহাসের সার সত্যিটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ সব কিছু বোঝে। তাঁদের উপলব্ধিই সংগঠককে সামনের দিকে নিয়ে আসে। তাঁরা ভালো করেই জানে কোনটা নাটক আর কোনটা বাস্তব। দীর্ঘ সময় ওইসব তথাকথিত বামপন্থী নেতা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল বলেই দলের হাল হকিকত এই অবস্থায় এসেছিল। ২০১১ সালের পর রাজ্যের সব রকম উপনির্বাচনে বামেদের ভোট কমেছে। ভোট বেড়েছে বিজেপির। সামনে পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে ওইদিনের সভায় কমরেড সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘কেউ কেউ ভাবছেন, তৃণমূলকে দিয়ে বেজেপির বিরুদ্ধে লড়াই হবে। যে হেতু উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখে অনেক কিছু বলছেন। আবার কেউ কেউ ওঁকে নিয়ে তিতিবিরক্ত। তাঁরা ভাবছেন, বিজেপি-কে দিয়েই তৃণমূলের মোকাবিলা হবে। আমরা বলছি, এই দু’টোই আত্মহননের পথ।‘’ কমরেড মিশ্রের এই বক্তব্যকে সংবাদ মাধ্যম ব্যাখ্যা করছে নাম না করেও তৃণমূলত্যাগী মুকুল রায়কে নিয়ে বাম কর্মীদের ‘মোহ’ রাখার কিছু নেই। এমনটাই বোঝাতে চেয়েছেন সিপিএম দলের রাজ্য সম্পাদক।
আমাদের আলোচনায় কিছু ‘মাতব্বর’ গোছের বামপন্থী নেতাদের যে প্রসঙ্গ এসেছে তাঁদের প্রসঙ্গেই কি সতর্ক করলেন রাজ্য সম্পাদক? দলের কর্মীদের এটাই কি মনে করালেন যে অতীতে মুকুল রায়কে ব্যবহার করে সিপিএমের ক্ষতি করেছেন অনেকেই। নিজেদের গোষ্ঠীর রাজত্বকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুকুলবাবু ছিলেন তথাকথিত বামপন্থী নেতাদের সেরা অস্ত্র। এবং মুকুল রায় দক্ষ রাজনীতিবিদের মতই সিপিএমের আভ্যন্তরীণ দ্বন্দকে কাজে লাগিয়ে তৃণমূলের ঘর গুছিয়ে নিয়েছিলেন। সেইকথা পোড় খাওয়া নেতা সূর্যকান্তবাবু মনে রেখেছেন। তিনি আরও বলেছেন, ‘’একজন এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে কিছু কথা বলছেন। কোথায় গেলেন, কত দূর গেলেন? এটাও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। কিছু লোক নির্বোধ হতে পারেন! কিন্তু ওঁকে আমরা আগেও দেখেছি। লড়াইয়ের ময়দানেই আসল পরিচয় পাওয়া যাবে।!’’
১৯৪৬ সালের ২৭শে ফেব্রুয়ারি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সেই দেশের ওয়ার্কার্স পার্টির (কমিউনিস্ট পার্টির) কংগ্রেসের অধিবেশন হয়েছিল। এই কংগ্রেসে কমিউনিস্ট নেতা ডিমিট্রফ যে বক্তৃতা দিয়েছিলেন সেই বইয়ের বাংলা অনুবাদ করিয়েছিলেন মুজফফর আহমদ। বাংলায় অনূদিত বইয়ে আছে ‘’আমাদের পার্টি; শ্রমিক শ্রেণীর পার্টি; অন্য রাজনৈতিক দল হইতে মার্কসবাদী পার্টি হিসাবে আমাদের মূলগত প্রভেদ আছে। অনেক রাজনৈতিক দলের অস্তিত্ব নিতান্তই সাময়িক, বিশেষ কয়েকটি উদ্দেশ্য সিদ্ধির জন্য তাহাদের উৎপত্তি, নির্দিষ্ট লক্ষ্য সাধন হওয়া মাত্র তাহারা মিলাইয়া যায়। আমাদের পার্টি ইহাদের মতো নয়। আমাদের পার্টির একটা ঐতিহাসিক রূপ আছে। সংগ্রামের মধ্যে আমাদের জন্ম, অবিচ্ছিন্ন লড়াই-এর ভিতর দিয়াই আমাদের পার্টির বৃদ্ধি ও প্রসার।‘’

সিপিএম দলকে আরও দায়িত্ব নিতে হবে। একথা আমরা আগেও বলেছি। আজও বলছি ভারতের গণতন্ত্রের এবং শিল্পের বিকাশের ক্ষেত্রে যে শক্তি অন্তরায় হয়ে উঠবে সেই শক্তিকে চিহ্নিত করার দায়িত্ব বামপন্থীরা নিয়েছে। দেশকে জাতপাত, অসহিষ্ণুতার ভূগোলক থেকে সামনে আনার দায়িত্ব সমাজবাদী এবং মিশ্র অর্থনীতির জনক  জওহরলাল নেহরু নিজে নিয়েছিলেন। উনবিংশ শতাব্দীর ভারতকে একুশ শতাব্দীতে উত্তরণ ঘটিয়েছিলেন তিনি। তাঁর ছায়ায় কংগ্রেসের নতুন অগ্রদূত রাহুল গাঁধি দায়িত্ব নেওয়ার অপেক্ষায়। নতুন ভারতে নতুন নেতার সঙ্গে যোগ্য এবং গঠনমূলক সঙ্গত বামপন্থীদেরই করা উচিত।                                               

Wednesday, 18 October 2017

স্পর্শকাতর সামাজিকতায় আলোর মুক্তি

স্পর্শকাতর সামাজিকতায় আলোর মুক্তি: 
দুর্গা পুজোর চারদিনের মধ্যে একদিন বিনা আমন্ত্রণে বেড়িয়ে পড়েছিলাম। সময়ের নিয়ম নেই। বন্ধন নেই। উৎসবের সামাজিকতা নেই। আত্মীয়দের আত্মা এই কলকাতায় থাকলেও তাঁদের সীমান্ত বেড়া টপকানোর আমার অনুমতি নেই। যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের বড় রাস্তায় গত আট বছরে কতদিন হাঁটার সুযোগ হয়েছে? হুতোমকে জিগ্যেস করলে বলে দিতে পারে। এতটাই নিয়ন্ত্রিত সামাজিক আকাশ। কাঁধে সস্তার ঝোলা, খোলা আকাশ, মুক্ত মন নিয়ে আমি বেড়িয়েছিলাম। সামাজিক আলোর মুক্তির খোঁজে। কেউ বলে কাদের বন্ধনে বাইরে ঘোরেন? হুতোম বলে, ‘চাল নেই চুলো নেই যার সে গাজন সন্ন্যাসী সাজতে পারে না।’ সে তুমি আখড়ায় যাও, মঠে যাও, আশ্রমে থাক, কোথাও বন্ধন নেই। মরুতীর্থ হিংলাজে গেলেও কি মুক্তি আছে? কাঠ পোকার নিরাপত্তাও নেই আমার! প্রকৃতি যে মানব সত্তা চেনা এবং আপন সত্তার জন্য নিরাপত্তার শক্তি দেয়। আমি সেই সামাজিক কৌশল কবে কোন অগোচরে হারিয়ে ফেলেছি। নিজেই কি জানি? সল্টলেকের দিকটা কিছুটা ফাঁকা বলে চলে গিয়ে ছিলাম। গত বছরের মত নয়। প্যান্ট পাঞ্জাবিও নয়। পায়জামা পাঞ্জাবি ভাবতেও পারি না। নতুন জামার গন্ধ নিতে ভুলে গেছি, যেদিন আমার মাকে গভীর রাতের গঙ্গায় রেখে এলাম। মায়ের চিতায় শেষ জল কে দিয়েছিল? মনে নেই। বিন্দু বিন্দু সেই জল দেখে জঙ্গিপুর গঙ্গার জল আমার বুকে আজও ছলাৎ ছল, ছলাৎ ছল জলের আলোর ঢেউ হয়ে দুলতে থাকে। ওই গভীর রাতের শশ্মানের গঙ্গায় আলোর ঢেউ মায়ের সাদা থানের আচলের ঢেউয়ের মত ছিল। মা তুমি চলে গেছ। একবুক যন্ত্রণা আর অভিমান নিয়ে। আমরা আজও হেঁটে চলেছি লম্বা লম্বা পায়ে। আলুর ক্ষেত ধরে। ধান ক্ষেতের আল ধরে। সাদা খই, অচল পয়সার উপর দিয়ে হেঁটে চলেছি।  আমাদের নলহাটির বাড়ি, জবা, শিউলি, টগর, বেলি, রজনী গন্ধ্যা ফুলের ঘ্রাণ আমার চেতনায় আছে মা। পাতি লেবু, গন্ধরাজ লেবুর স্মৃতি বাবার ফেলে যাওয়া বিড়ির কৌটো, পিতলের লাইটার আজও নলহাটি গেলে খুঁজতে ইচ্ছে করে। হ্যা এইমাত্র আমি পেট্রোলের গন্ধ পেলাম। বাবা পিতলের লাইটারে তুলো গুজে পেট্রোল দিতেন। যতক্ষণ তুলো ভিজে থাকবে ততক্ষণ লাইটার জ্বলবে। আজও সেই অঘ্রানের ঘ্রাণ আমায় ছুটিয়ে নিয়ে যায়। আমায় প্রশ্ন করে আমার পিতৃ পুরুষেরা। আমাদের ‘কাঁঠাল কাঠের পিঁড়ি’ কোথায় গেল? কার জন্য হারিয়ে গেছে? চৌধুরী বাড়ির ঐতিহ্য? দীপকবাবু আপনি কি ফিরিয়ে দেবেন? আমাদের কাঁঠাল কাঠের পিঁড়ি? আনুমানিক ১৫০-২০০ বছরেরে পুরনো পিঁড়ি। আজও কি মাটি কাদায় হাবু ডাবু খাচ্ছে সেই পিঁড়ি? কত বই আমার ওই বাড়িতে রয়ে গেল। লিটিল ম্যাগ। কত লেখার খাতা! কত বন্ধু-আত্মীয়ের চিঠি। সব কিছু খন্ডহর হয়ে গেছে। কে খুঁজে দেবে? শরৎচন্দ্রের পেনসিল স্কেচ, চন্দ্রের আঁকা অ্যাবস্ট্রাক্ট আর্ট। কোন ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ফেলে এলাম? কে ফিরিয়ে দেবে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার নস্টালজিয়া। আমার মা চলে গেছেন। আমার শাশুড়ী মা চলে গেছেন। কুড়ি কুড়ি বছর আত্মার আত্মীয়রা হারিয়ে গেছে। এক মিথ্যের ‘মিনার’ গড়ে ওরা আমাকে একা করে দিতে পেরেছে! ওদের হাতে সমাজ ছিল। ওদের হাতে সংবাদ মাধ্যম ছিল। ওদের হাতে বৈধ অবৈধ অর্থ আছে। ওদের ষড়যন্ত্রের নিবিড় জালে আমি কবে আটকে গেছিলাম আমি নিজেও জানতাম কি? আমার আত্মার আত্মীয়রা সব সেই ষড়যন্ত্রের রশি টানতে টানতে আজ সম্ভবত ক্লান্ত। কর্দমাক্ত গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওরা এখনও অপেক্ষায় আছে আবার কবে কোথায় কিভাবে সুযোগ নেওয়া যায়।        
মা যেদিন তোমার প্রাণহীন দেহটা আমার সামনে খুলে দেওয়া হল আমি চমকে উঠেছিলাম। কলকাতা গঙ্গার জলে তুমি স্নান করে কেন জঙ্গিপুর গেলে? তোমার কঙ্কালসার দেহটা দেখে আমি চিৎকার করে উঠেছিলাম। এটা কে? আমার মা নয়? ডুকরে ডুকরে কাঁদছিলাম। আক্ষেপ হচ্ছিল। আমি পারিনি। পারিনি মায়ের চিকিৎসা করাতে। পারিনি পেট ভরে খাবার দিতে। মা তুমি উব্দাস্তু হয়ে এই দেশে এসেছিলে। আপন শক্তিতে আপন গরিমায় এদেশের বৈধ নাগরিক হয়েছিলে। কত বিনিদ্র রাত তুমি কাটিয়েছ আমাদের সামাজিক করতে। আমি সেই ঘরানা মনে রেখে তোমার গড়ে দেওয়া মঞ্চে আমাদের পরিবারকে এনেছিলাম। কিন্তু তারপর কাদের শক্তি আজ সব  টুকরো টুকরো করে দিল। মান নেই, সম্মান নেই, ঘর নেই, বন্ধন নেই, একটা দেহ বয়ে চলেছি তোমার বংশজ হয়ে। আজ থেকে ন’বছর আগে তোমার মৃত্যুর দিন জঙ্গিপুরে আমার পাশে ছিল আমাদের বংশের চেনা এবং স্বার্থপর আবেগহীন মানুষের মিছিল। ওরা আজও আছে ওদের পরিমণ্ডলে। তুমি চলে গেলে। চলে গেছ। চলে গেছেন আমার আরও এক আপনজন। তুমি কুড়ি বছর আগে যেদিন কলকাতার গঙ্গায়, দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান সেরে আমাদের ছেড়ে চলে গেলে তার পাঁচ বছর পর আমার শাশুড়ী ঠাকরুন মারা যান। সেই বছর থেকে ধরলে গত কুড়ি কুড়ি বছর আমাদের আত্মীয় নেই। স্বজন নেই। আমন্ত্রণ নেই। আবাহন নেই। তোমরা দুই মা আমাদের ছেড়ে চলে গেছ। আমরা স্বজনহীন মানবতার উঠোন আঙিনায় বেঁচে আছি। গত কুড়ি কুড়ি বছর প্রতিদিন আমাবস্যার গহন রাতে জেগে থাকি। যখন ঘুম আসে, স্বপ্নে তুমি এসে দাঁড়াও। গায়ে হাত দিয়ে বল, কিরে ওঠ। চা করব? তুই ভেঙ্গে পড়ছিস কেন? তুই এরকম আগে ছিলিনাতো? তোর মনের জোরেই যে সবাই বেঁচে আছে। তোকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এই বেলা দশটাতেও পাখি ডাকছে। কাঠবিড়ালি আমাদের প্রাচীরে কুমড়ো গাছের ডালের  উপর খেলা করছে। পেয়ারা গাছে টিয়ার দল এত বেলাতেও শান্ত হয়ে পেয়ারা খাচ্ছে। এবার উঠে পড় বাবা।                
মায়ের অভিমান সব ছেলেমেয়েই চেনে। বড় বড় নামজাদা বাবুরা মা-বাবার নামে স্মৃতি সৌধ করে। তৈলচিত্র করে বনেদি ড্রয়িং রুমের দেওয়ালে অথবা ইজেলে সাজিয়ে রাখেন। অন্ধকার ঢেকে যায় উজ্জ্বল দামি আলোর ঝাড় লন্ঠনে। আমার আমাদের ঘর নেই। সেই কবে একদিন আমার বাবা-মা ‘উদ্বাস্তু’ হয়ে এসেছিলেন। তাঁরা চলে গেছেন। আমার ঘরও নেই। তৈলচিত্রের দেওয়াল কোথায় পাব? তবে ইচ্ছের ইজেল আছে। সেই ইজেলে আমার মা আছেন।
এবার পুজোর সময় মা তোমার তোমাদের অবিভক্ত বাংলার সৌজন্য আমাদের চিনিয়ে নিয়ে গেল। ঐতিহ্যের বাংলায়। সহিষ্ণু বাংলায়। আমার শহর, আমার গ্রাম নলহাটী যে ভাষা আমাকে দিয়েছে। আমার মা, আমার পরিবার যে সংস্কৃতি আমাকে দিয়েছে। সেই ভাষা চিনতে বেড়িয়েছিলাম। যাদবপুর-বাঘাযতীন-নেতাজী নগর অঞ্চলের উব্দাস্তু কলোনি ঘুরে দেখছিলাম। উৎসবের আঙিনায় সবাই ব্যস্ত। দুর্গা ঠাকরুন চলে যাবেন তার প্রস্তুতি চলছে। আমি কলোনিগুলিতে আগেও ঘুরেছি। তবে এদিন নতুন করে চিনলাম। আমাদের রাজ্যে এবছর বিজয়া দশমী এবং মহরম পরপর দু’দিন ছিল। বিসর্জন নিয়ে আইন আদালত। প্রশাসনিক হেলদোল। এসবের পরেও ‘সবার উপর মানুষ সত্য’। পিঠোপিঠি বেঁচে থাকা দুই সম্প্রদায়ের মানুষ নিজেরাই শান্তি বজয় রাখা এবং সহিষ্ণু সমাজের দায়িত্ব তুলে নিয়েছিলেন। শুধু আমাদের রাজ্য কেন? প্রতিবেশী দেশ বাংলাদেশও সম্প্রীতির নতুন বার্তা দিয়েছে। এবছর (২০১৭) বাংলাদেশের বহু দুর্গাপুজো কমিটি তাঁদের পুজোর বাজেট কমিয়ে ত্রাণ তহবিল গড়েছিল। পুজোর আলো, প্যান্ডেল প্রভৃতি সমারোহের খরচ কমিয়ে ত্রাণ তহবিলে জমা করা অর্থ অসহায়, দেশছুট, সভ্যতাছুট ‘রোহিঙ্গা’ উদবাস্তুদের জন্য ব্যয় করা হয়েছে। বাংলাদেশের সম্প্রীতি বাতাবরণের উদাহারণ হয়ে থাকল। মনে পড়ছে ২০১৬ সালে দুর্গা পুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ এই আহবানের মধ্যেই নিহীত আছে ভারতীয় উপমহাদেশের সামাজিক বন্ধনের দৃঢ়তার সংস্কৃতি। সহিষ্ণু পরিবারের একাগ্রতা। প্রখ্যাত সাংবাদিক এডগার স্নো তার ‘গান্ধীবাদের নির্যাস ও অন্যান্য’ বইয়ের ‘গান্ধী ও নেহরু’ পরিচ্ছদে লিখছেন, ‘’গান্ধীজী রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলে একটা অপ্রয়োজনীয় বিভ্রমের জন্ম দিয়েছিলেন। কেননা ধর্ম হচ্ছে অপ্রয়োজনীয় শিল্প। রাজনৈতিক স্থিতাবস্থা আর বিপ্লবী রাজনীতিতে অসম্ভবের শিল্পচর্চা— আমার মাথায় ঢোকে না। অথচ তাঁর সত্যানুসন্ধিৎসায় গান্ধীজী এই দুটোকে মেলাতে চেয়ে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছিলেন। আমি এ ব্যাপারে গান্ধীজীকে প্রশ্ন করলে তিনি আমাকে ‘আরও কিছুটা পড়াশুনা করার’ পরামর্শ দেন।‘’ পৃষ্ঠা- ১৩, প্রকাশক- চর্যা প্রকাশনী      

যাদবপুর-বাঘাযতীন-নেতাজী নগর কলোনি অঞ্চলে উৎসব সময়ের বামপন্থী দলের বইয়ের স্টলে দাঁড়িয়ে উদ্বাস্তু নিয়ে লেখা একটি বইয়েয় অনেকটা অংশ পড়ে ফেললাম। বইটি ছিল ‘হ্রদয়ের টুকরোয় গাঁথা/ দেশভাগ ও একাত্তরের স্মৃতি’। এটি একটি সংকলন। বইটি সম্পাদনা করেছেন ঝর্ণা বসু। বইটির শেষ লেখাটি একজন অধ্যাপকের। অধ্যাপক হৃষিকেশ হালদার লিখছেন, ‘একজন উদ্বাস্তুর দেশ হারানোর দুঃখ আশ্রয় নেওয়া দেশের মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে না। পূর্ববঙ্গের ভদ্রলোক উদ্বাস্তুরা কলকাতা শহর বা অন্যান্য শহরাঞ্চলগুলিতে নিজেদের ঠাঁই করে নিতে পেরেছে। সেই সব জায়গায় বা কলোনিগুলিতে নিম্নবর্গীয় হিন্দুদের ঠাঁই মেলেনি।’ এই সত্য আমি গত ষাট বছর ধরে চিনতে চেষ্টা করছি। সম্প্রতি ‘রোহিঙ্গা উদবাস্তু’দের নিয়ে একই কথা বলা যায় সম্ভবত। যার দেশ নেই তাঁর আত্মীয় নেই। তাঁর সমাজ নেই। তাঁর ঘর নেই। বাড়ি নেই। তাঁদের মা আছেন। আমার মা আছেন।                      

Monday, 16 October 2017

লগ্নছুট

লগ্নছুট: 
আল্পনা আঁকার লগ্নজাগা ভোরে তুমি কে?
গোলা রঙে ভাঙা নৌঘাটে প্রবাসে
বনবাসে আছি!
সপ্তম সুরের হাওয়ায় শিশির পড়ছে—
ঢাকের আওয়াজে বারোয়ারি ঘুঙুট,
নব নৃত্যের পল্লবিত ছন্দে
তারকামণ্ডলী থাকে বড় কাছাকাছি।
আল্পনা আঁকা লগ্নজাগা ভোরে তুমি কে?
কেন এসেছিলে?
রঙহীন প্রদ্যোত বেলায় নূপুর বাজে,
অগ্নী-উপবীত ধর্ম সন্ধ্যেয়
সপ্তরঙের গোধূলি সাজে—
কাঁঠাল কাঠের পিঁড়িতে,
পানপাতার সিঁদুর আড়াল ভাঁজে
হেসেছিলে লাজুক লাজে,
কাঁঠালিচাঁপা ফুলের বর্ণালী অনুভবে
তুমি কে? কেন এসেছিলে?
পালকখোলা পালকী চড়ে?
চলে গেছ দূরে, অদূর দেখা আদুর গ্রামে-দর্পণ শহরে
গোলা রঙে ভাঙা চৌকাঠে—
প্রবাসে বনফুলে বসে আছি!
আল্পনা আঁকা লগ্নছুট ভোরে
তুমি কে? কেন এসেছিলে?              

Tuesday, 26 September 2017

রাজপথ চিনতে চাই না জনপদে খুঁজে নেব তোমাকে

রাজপথ চিনতে চাই না জনপদে খুঁজে নেব তোমাকে:  
একদিন কানের কাছে কেউ একজন ফিস ফিস করে প্রশ্ন করল ‘বেঁচে আছ তাহলে?’ উত্তর দিতে চাইনি। পশু যদি বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত লড়াই করতে পারে। সেখানে আমরা মানুষ। বোধবুদ্ধিসম্পন্ন সচেতন মানুষ। এক চোখে দেখ অথবা দু’কানে শুনতে পাও। রেলের খালাসিদের কাছে শোনা, ‘এই ঠিকাদার বাবুর দাদুকে লিয়ে......’, ‘হেঁইয়ো’। ‘জোরসে মারো’। হেঁইয়ো।‘ ‘রেলবাবুর দু’কান কাটা’......’, ‘হেঁইয়ো’। এই আরও জোরে......’। ‘জোরসে বোলো......’। হেঁইয়ে......’। ‘মারকে দিখাও......।’ ‘হেঁইয়ো......’  ‘রেলবাবু টাকা ক্যনে কম দিছিস...’? ‘হেঁইয়ো’, হেঁইয়ো...। ‘রেল বাবুর টাঁকে চুল গজালছে......’, ‘হেঁইয়ো, হেঁইয়ো...। রেলের খালাসিদের কঠোর কঠিন শ্রমের ‘রাগ’, কষ্ট, শ্লাঘা, যন্ত্রণা, ঘাম, ঘামের ঘ্রাণ সব একাকার হয়ে যায় ওই ধরণের শ্লোগানে। সর্দার হাঁকেন। চ্যালার দল দোহারার কাজ করে। আমরা কান দিয়ে শুনেছি। দু’চোখ দিয়ে দেখেছি। না চোখ দিয়ে কোনদিন শুনিনি। কান দিয়ে দেখতেও চাইনি।
হ্যা সেই জনপদে তোমেকে পেয়েছিলাম। তুমি সেদিন বলতে এই জনপদ দিয়ে যাব। এই জনপদে ধুতরো ফুল আছে। এই জনপদে ক্যাকটাস আছে। আঁতা ফলের ঝোপঝাড় আছে। জবা ফুলের হাতছানি আছে। রক্তগাঁধা আছে। লজ্জাবতির বনলতা ছুঁয়ে ছুঁয়ে চলে যাব। বনকুলের কাঁটা আছে। আমি এই পথ দিয়ে যাব। রাজপদ দিয়ে যেও না। রাজপথে গোলাপ থাকে। থাক। গোলাপের সাজানো বাগান থাকে। আরে থাক না। চন্দ্রমল্লিকার সুঘ্রাণ থাকে। তুমি বলেছিলে,  থাক। থাকতে দাও না। বনমল্লিকা কোথায় পাবে? বনফুল কোথায় পাবে। লজ্জাবতির বনলতা কোথায় পাবে? আমি ওই পথ দিয়ে যাব। জনপদ দিয়ে যাব। রাজকুমারী ঘুমিয়ে থাকে। জনপদের রাজকন্যা খালাসি পাড়া চেনে। আমি খালাসি পাড়ার পথ দিয়েই যাব। খালাসি পাড়ার পথ দেখে পথ চিনতে চিনতে একদিন কলকাতায় রাজপথে এলাম। ‘শহরটার এই গোলক ধাঁধাঁয় আঁধার হোলো মন’। আমরা সকাল সকাল কলকাতায় এলে হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে বড় বাজার হয়ে বই পাড়ায় আসতাম। তারপর সেখান থেকে ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে কলকাতা তোমাকে দেখেছি। দেখেছি গাছেলা মেয়েদের হাতছানিতে। দেখেছি কমললতার আড় চোখের চাহনিতে। কাজল পড়া বৌঠাকরুনদের ফিচেল হাসিতে।
সেই রাজপথে হাঁটতে হাঁটতে আশির দশকের মাঝামাঝি সময় এক গলিতে গেলাম। কানাইধর লেন। আমার ফুলদি থাকতেন। উচ্চ শিক্ষিত পরিবার। আমার নিজের পিসির মেয়ে। জামাইবাবু সুধন বাগচি তৎকালে কেন্দ্রীয় সরকারের ‘হাইজিন’ নামক সংস্থায় ডাইরেক্টরের পিএ ছিলেন। সন্ধ্যের ছুটির পর, রবিবার এবং অন্যান্য ছুটিরদিন তিনি আরও একটি কাজ করতেন। প্রখ্যাত চর্মরোগ বিশেষঞ্জ ডাঃ রঞ্জিত পাঁজার চেম্বারে সহযোগী হিসাবে কাজ করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর সুধন বাগচী মানে আমার জামাইবাবু স্থায়ীভাবে ডাঃ রঞ্জিত পাঁজার চেম্বারে আমৃত্যু কাজ করেছেন। আমার মনে আছে অজিতদা মানে অজিত পাঁজা যেদিন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী হলেন আমরা তার পরেরদিন পাঁজাবাড়ী থেকে পাঠানো বনেদি মিষ্টি খেলাম। পরে সাংবাদিক হিসাবে কলকাতা হাইকোর্টে অজিতদার একাধিকবার সাক্ষাৎকার নিয়েছি। তার অভিনীত নাটক ‘শ্রী শ্রী রামকৃষ্ণ’ নাটক সাংবাদিক হিসাবে কভারেজ করেছি। নাটকও দেখেছি।   
কলকাতা তোমাকে অভিনন্দন। তোমার রাজপথে যেদিন থেকে এসে ঠাঁই নিলাম সেদিন থেকেই যে জনপদ ভুলে গেছি এমন বলাটা অর্বাচীনের ভাষা হয়ে যায়। ফুলদির বাড়িতে থাকত আমার থেকে এক বছরের ছোট সুহাস বাগচী। সুহাসও হাইজিনে চাকরি করত। তিন তলার ওই ফ্ল্যাটের একটি ঘর নিয়ে থাকত আরও একজন। মকবুল ফিদা হোসেনের মতো লম্বা, কাঁধ পর্যন্ত বাবরি চুল। লম্বা দাড়ি। টিকালো নাক। অমল মণ্ডল। বেনিয়াটোলা লেনে লেটার প্রেসের ব্যবসা ছিল। কবিতা লিখত। সাহিত্যের সবদলের মানুষজনের কাছে বড় আপনারজন ছিল অমলদা। অমলদা তুমি কোথায় হারিয়ে গেছ আমি জানি না। আমার জীবনের জনপদে তুমি দীর্ঘ দীর্ঘতায় রয়ে গেছ। যেদিন সুতো ছিঁড়ে গেল তারপর এ পথ সে পথে তোমাকে এই কলকাতা শহরের অলি গলিতে খুঁজেছি। সলেমনকে খোঁজার মত খুঁজেছি। তুমি কোথায়? আরও অনেক কিছু বলতে হবে। যদি সেই সুযোগ আসে। তুমি আমাকে যেমন গভীর রাতের নেশাতুর ভাষায় বলেছ। অম্লান আলোয় ভিজে ‘রাতভোর বৃষ্টি’-এর কথা শুনিয়েছ অন্যদের। তাদেরকে সেই জনপদের মানুষগুলিকেও তুমি বলে গেছ, ‘দীপেন একদিন খুব বড় হবে। দেখে নিও।’ আশির দশক আমাকে এঁকে দিয়েছে গদ্যের ছন্দে হেঁটে চলা। পদ্যের ছন্দে ‘ছাতিম’ গাছের নীচে ‘ধুতরো’ ফুলের স্পন্দন খুঁজতে খুঁজতে কলকাতার রাজপথে ছুটছিলাম। একটা বুড়ো অশ্বত্থ হেসে আমাকে বললে, ‘ও পথে যাসনে। ওই পথ তুই চিনিস না। তোকে সকলে গালি দেবে। তুই জনপদে চলে যা। জনপদ দিয়ে হেঁটে যা। ঘামে ভেজা মজদুরদের দেখতে পাবি। ঘামে ভেজা ছাত্রদের বইয়ের পাতা উলটে দেখ, ‘রাজপথে’ কন্যেরা কথা কয় কিন্তু দেখা দেয় না। তোমার ঘরে অমলদা এক কন্যেকে একবারই দেখেছিলাম। তুমি বলেছিলে ‘একমাত্র দীপেন বলেই আমি ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম।’ তিনি ‘রাজপথ’ থেকে এসছিলেন না জনপদ থেকে? আমি আজও জানি না। তবে অমলদা আমার অনেক না বলা কথা আজ রয়ে গেল। আমি জানি তুমি ‘কফিহাউস’ থেকেই ‘অমলকান্তি’কে খুঁজছিলে। অজিতদা মানে অজিত পান্ডে তখন আমাদের টেবিলের উল্টোদিকে চুটিয়ে আড্ডা দিতেন।                 
তারপরে আমার সেই অচেনা শহরের রাস্তাগুলো আরও বড় রাজপথ হয়ে গেছে। ওই দিনের জনপদে আমি, অমলদা, সুসু (সুহাস বাগচী), অমলদার ভাই বাপী, (বাপী তখন মেডিক্যালে ডাক্তারি পড়ছে)। এবং আরও একজন। সেই জনের নাম আমার মনে নেই। পার্থ বসু নামে এক কাউন্সিলারের বাড়ির পাশে তার বাড়ি। আমাদের এই টিমটার কাজ ছিল পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলেজ স্কয়ারের উল্টোদিকের গলিতে আইবুড়ো গল্প করা। হাইজিন অফিসটা যে গলিতে সেটা সম্ভবত সূর্য সেন স্ট্রীট বা মির্জাপুর স্ট্রীট। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা মেডিকাল কলেজ এই দুই প্রতিষ্ঠানের দেওয়ালের মাঝের গলিতে আমরা সন্ধ্যে থেকে রাত এগারটা বারটা পর্যন্ত দু’টো বেঞ্চ নিয়ে পুজোর ছুটি কাটাতাম। পুজোর পাঁচ ছটা দিন ওই গলিতে ভিড় থিক থিক করত। কারণ কলেজ স্কয়ারের পূজো মণ্ডপ থেকে বেড়নোর পথ হিসাবে সম্ভবত ওই গলি বেশি ব্যবহার হত। সন্ধ্যের সময় আমাদের মতো জোয়ানমদ্দদের চোখ যেমন হয় আরকি। ‘হেঁইয়ো...’। কিন্তু যারা কলেজ স্কয়ারের ঠাকুর দেখে ,মহম্মদ আলি পার্কের ঠাকুর দেখতে যেত সেইসব মেয়েবেলার পটলচেরা চোখে তখন থই থই উৎসবের চপলতা। তাঁদের কারো আমাদের দেখার ফুরসত নেই। ভিড়ের মাঝে ঘটত অন্য ঘটনা। কয়েক জোড়া করে চটি জুতো কেউ না কেউ ফেলে চলে যেত। আমরা সেই চটি জুতো ছোট লাঠি দিয়ে টেনে বেঞ্চের তলায় সরিয়ে রাখতাম। পরে যারা খুঁজতে আসত একজোড়ার জন্য নেওয়া হত দশ টাকা। এক পাটির জন্য পাঁচ টাকা। মেয়ে ছেলে যারই হোক না কেন? দর্শনার্থীদের অনেকে জেনে গিয়েছিলেন। চটি জুতো হারালে আমাদের কাছে পাওয়া যেতে পারে। তাই অনেকেই আমাদের কাছে খোঁজ নিতে আসত। পায়ে গলিয়ে নিজেরটা মিলে গেলে টাকা দিয়ে জুতো নিয়ে যেত। প্রতিদিন কমবেশি তিনশ টাকা থেকে পাঁচশো টাকা সংগ্রহ হত। ওই সংগৃহীত অর্থ দিয়ে আমরা পাশের বস্তির ছেলেমেয়েদের স্কুলের বই, খাতা কিনে দিতাম। কালী পুজোর সময় বাজি পটকা কিনে দিতাম। কোনও সময় অসুস্থ রুগীর ওষুধ কিনে দেওয়া হয়েছে। সবটা আমরা অত্যন্ত গোপনে করতাম। কোনও রকম রাজনৈতিক রঙ যাতে না লাগে। আমি সেই সময় বলতাম হ্যা আমি জনপদ দিয়ে যাব। তোমার কথা আজও শুনছি। এই পথে ধুতরো ফুল আছে। এই পথে বনকুল আছে। লজ্জাবতি লতাগাছ পাওয়া যায়। এই পথে রাজলক্ষী আছে। এই পথে অন্নদাদি আছেন।
জনপদে হাঁটতে হাঁটতে যেদিন কলকাতার কানাইধর লেনে গেলাম। প্রথমদিন দেখেছিলাম সুধন জামাইবাবু শ্রীম কথিত ‘কথামৃত’ পড়ছেন। মাঝে মাঝেই তাঁকে এই বই পড়তে দেখেছি। জামাইবাবু একদিন ‘কথামৃত’ পড়ার সময় আমাকে একটা অংশ পড়ে দেখতে বললেন। ষষ্ঠ পরিচ্ছেদ।। বিলাতে কাঞ্চনের পূজা— জিবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বরলাভ? এই পরিচ্ছদের একটা অংশ ছিলো, ‘’তাই বলছি যে যা কিছু কর না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ ক’রে উদ্দীপনা হ’য়েছে বলে মনে করো না, যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগোও, কর্ম নিষ্কাম ক’রতে পারবে। তবে, নিষ্কাম কর্ম বড় কঠিন, তাই ভক্তি ক’রে ব্যকুল হ’য়ে তাঁকে প্রার্থনা কর, ‘হে ঈশ্বর, তোমার পাদ পদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও; আর যেটুকু রাখবে, সেটুকু যেন নিষ্কাম হ’য়ে ক’রতে পারি।‘’
ভাবের ঘরে চুরি করে লাভ নেই। অভাবে হোক বা স্বভাবে হোক বাঙালি কি বড় বেশি কাম চোর? এক বাঙালির কথা আজ মনে পড়ছে। তিনি ক্ষিতিমোহন সেন। প্রাচীন ভারতের যে শিক্ষা সেই শিক্ষায় ক্ষিতিমোহন তার প্রঞ্জায় আমাদের হাঁটতে বলেছেন। উদার ঞ্জানের পথে। অর্ধশতক জুড়ে তার আহরিত ঞ্জান দিয়ে আমাদের আলোকিত করেছেন। ক্ষিতিমোহন সেনের চর্চার বিষয় ছিল মধ্যযুগের সন্তদের জীবন এবং বানী। কবীর, দাদূ নামক সন্তদের সাধনার বিষয়গুলির মর্মে ঢুকে অনুসন্ধান করেছিলেন তিনি। বাউল সংগীত নিয়েও তিনি গভীর চর্চা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে ১৯০৮ সালে ক্ষিতিমোহন সেন চম্বা রাজ্যের কাজ ছেড়ে দায়িত্ব নিলেন বিশবভারতীর অধ্যাপকের। বিশ্বভারতীর ব্রহ্মাচর্যাশ্রমে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। বহু ভাষাবিদ ক্ষিতিমোহন সেন ইংরাজি, বাংলা ছাড়াও হিন্দী এবং গুজরাটি ভাষায় একাধিক বই লিখেছেন।
১৯৪৬ সালের একটি প্রবন্ধে ক্ষিতিমোহন লিখছেন, ‘’কত কত সংস্কৃতিই এইভাবে ভারতের ধর্মের মধ্যে সমন্বিত হতে লাগল। ভারত তাই চিরদিন সবার প্রতি উদার। ভারতে যখন যে ধর্ম বিপ্নন হয়ে আশ্রয় চেয়েছে, সে-ই আশ্রয় পেয়েছে। যুদ্ধে জয়ী হয়ে আসবার কোন প্রয়োজন ঘটে নি। অভ্যাগতেরা আপন আপন ধর্ম ও সংস্কার নিয়ে ভারতে অবিরোধে সাধনা করার অধিকার পেয়েছে। খৃস্টীয় প্রথম শতকেই দক্ষিণ ভারতে সিরীয় (Syrian) খৃস্টানেরা আসেন। তাঁরা সেখানে সাদরে গৃহীত হন ও রাজাদের ভূমিদান লাভ করেন। বিপন্ন পারসীরা গুজরাতে সাদরে অভিনন্দিত হয়ে প্রতিষ্ঠিত হন। রাজ্য জয় করবার পূর্বেই মুসলমান সব সাধক ভারতে এসে আতিথ্য ও সাধনার জন্য স্থানলাভ করেন। তার পরে আসে মুসলমান সৈন্য। তেজপাল বস্তুপালের সময়ে গুজরাতের অনুপমা দেবী মুসলমানদের জন্য আশীটি মসজিদ করে দেন। বিজয়ী মুসলমানদের জন্য সে মসজিদ নহে।‘’

এখন পথ চিনে যেতে পারব। তুমি যে জনপদ দিয়ে আমাকে হেঁটে যেতে বলেছ সেই পথে আলো আছে। সেই পথে জোনাক জ্বলে। ভালোবাসার মশাল জ্বলে। রাতপোকারাও অজান্তে বন্ধু হয়ে যায়। রাতপাখিদের সঙ্গে সখ্য করে নেওয়া যায়। কেন? বলব? হুতোম আমার চির সখা চির বন্ধু হয় যে। এসো আজ থেকে আমরা জনপদ দিয়ে হাঁটি।