Friday, 20 October 2017

ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে চাইছেন?

ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে চাইছেন? 
আসুন প্রথমে আমরা উল্লেখ করি ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৮তম দিনে  কলকাতায় অনুষ্ঠিত আলোচনা সভার। আমাদের দেশের প্রথম সারির বামপন্থী দল সিপিএম এই আলোচনাসভার আয়োজন করেছিল। প্রমোদ দাশগুপ্ত ভবনে এই আলোচনা সভায় সিপিএমের রাজ্য সম্পাদক এবং দলের পলিটব্যুরোর  অন্যতম নেতা সূর্যকান্ত মিশ্র তাঁর কমরেডদের মনে করিয়ে দিয়েছেন, দলের আসন্ন সম্মেলন গুলিতে শুধু ব্যক্তি সমালোচনা ছেড়ে নীতির আলোচনায় জোর দিতে হবে। আমরা যারা সূর্যকান্তবাবুকে চিনি তারা বলতে পারি, যে অবস্থান থেকে তিনি নগর সভ্যতায় উঠে এসেছেন এবং দলের প্রথমসারির নেতা হয়েছেন তিনিই এই সত্য কমরেডদের মনে করিয়ে দিতে পারেন। পেটিবুর্জোয়া মূল্যবোধ ভেঙ্গে বেড়তে না পারলে এই বক্তব্য রাখা সম্ভব কি? প্রশ্ন তুলে দেওয়া যায়। 
সংসদীয় গণতন্ত্রে ভারতীয় বামপন্থীদের একটা অংশ যে উচ্চতায় সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক গুরুত্ব পেয়ে এসেছেন সেইদিন বামপন্থীদের আজ আর নেই। ‘গোলাভরা ধান’, ‘বইভরা স্বপ্ন’,  ‘ক্যানভাসে আঁকা ফ্যান্টাসী’, ‘দলীয় বন্ধন’ প্রভৃতি বিলাসিতা ছিল কি? ‘সদর দুর্গ’ আগলে না রাখতে পারার কারণে আজ রাস্তার লালগাঁধা ফুলের মত লালপতাকার মিছিল দেখে অতীতের স্মৃতি হেঁটে এসে মুচকি হাসে।  সব কিছু কি বর্তমান ভারতে ঘোলাটে হয়ে গেছে বামপন্থীদের কাছে? খুব সম্ভবত। বিজেপি নামক দলটির ভারতে ধুমকেতুর মতো উত্থানের পরেই কি বাস্তব আর স্বপ্নের এই পরিহাস? ‘মানবতা’, শিকল ছেঁড়া হাতকে ভুলে থাকা, বামপন্থার শিকড়কে ভুলে যাওয়া এই সবই কি বর্তমান ভারতের বামপন্থীদের কাছে একমাত্র পরিহাসের কারণ? ভালো খাওয়া, আরও ভালো ভোগ করা, নিজেদের বৃত্তে নিজেদের মুল্যায়নে ‘তুই খা আমি খাই’, ‘আমরাই সর্ব শ্রেষ্ঠ’, ‘আমরাই একমাত্র পৃথিবীর এগিয়ে থাকা অংশ’ ভেবেই কি এই বাংলা তথা ভারতের বামপন্থীরা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হচ্ছিল? দিল্লি, হায়দারাবাদ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তরুণ ছাত্রনেতারা পথ দেখিয়ে বামপন্থী নেতৃত্বকে চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এই আন্দোলন একটা আলোর রেখা অবশ্যই তবে দেশের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট আরও কিছু দাবি করে।    
আমার সীমাবদ্ধ ঞ্জান এই অভিমত অনুমোদন করে না যে দেশের বামপন্থীদের দায়িত্ব শেষ হয়ে গেছে। আমাদের রাজ্যে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর বামপন্থীরা বিশেষত সিপিএম নামক দলটি নিজেদের নীতি, কৌশল নিয়ে অনেক ময়নাতদন্ত করেছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, শিল্পায়ন নিয়ে নিজেদের ভুলগুলি চিহ্নিত করে আবার আন্দোলনে ফিরতে চাইছে। এই সত্যকে অস্বীকার করা যাবে না। ২০১১ সালের পর ২০১৪ সালের লোকসভা নির্বাচন। বিজেপি নামক ভারতের একটি দক্ষিণপন্থী দলের উত্থান। নেতৃত্বে নরেন্দ্র মোদী নামক এক ঝড় বা আঁধি এবং অমিত শাহ নামক তাঁর অনুগত এক ম্যনেজার। বিজেপি দলের অর্থের প্রাচুর্য, সংবাদ মাধ্যমকে সুচতুরভাবে ব্যবহারে বামপন্থী নেতৃত্বের দিশাহারা অবস্থা ছিল। ভারতে বিজেপি নামক দলটির অশ্বমেধের ঘোড়া যত টগবগিয়ে ছুটছিল বামপন্থীরা নিজেদের ঘরানার আদর্শ এবং দর্শন মেনেই পিছনের দিকে চলে যাচ্ছিল। অবশেষে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে একদল নতুন প্রবীণ (বর্তমানে) বামপন্থী তারকা উপলব্ধি করলেন অতীতের ঘটনা এবং অভিঞ্জতার মতই দেশের ‘ছোট শত্রু’, ‘বড় শত্রু’ তথা প্রধান শত্রুকে চিহ্নিত করতে হবে। এই দুই শত্রু চিহ্নিত করতে গিয়ে সিপিএম নামক দলটির সদর দুর্গে জন্মলগ্ন থেকেই বিতর্ক চলছে। সম্প্রতি দলের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও এই বিতর্ক হয়েছে এবং সেই বিতর্ক পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠক পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। উল্লেখিত বিতর্ককে মাথায় রেখেই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত দলের পলিটব্যুরো বৈঠকের পর সিপিএম যে প্রেস বিবৃতি দিয়েছিল আমরা সেটা একবার পড়ে নিতে পারি।

September 7, 2017
Press Communique
The Polit Bureau of the Communist Party of India (Marxist) met in New Delhi on September 6 & 7, 2017. It has issued the following statement:
Dismal Economic Scene
All the latest data coming in shows that the economic slowdown has accelerated after demonetisation and the threat of recession is looming ahead. The estimated GDP growth in the quarter of the current financial year i.e. April to June is 5.7 per cent. The GDP growth rate has fallen four quarters in a row. The index of industrial production for this quarter shows a growth rate of only 1.8 per cent. Exports are stagnant; and the non-performing assets of nationalised banks has increased to Rs. 8.26 lakh crores at the end of June 2017 (without adding interest).
The agrarian distress continues to deepen. Unemployment is soaring across all sectors of the economy and the latest data in the services sector show a contraction of economic activity.
The Modi government’s economic policies are proving to be disastrous for the country.
Growing Resistance & Struggles
The Polit Bureau noted with appreciation reports about the growing resistance to the neo-liberal economic policies and to the danger from the communal forces to democracy and polity of the country. It heard reports about the mounting struggles by various sections of the people.
The Polit Bureau decided to lend its support and solidarity with the September 18 all India convention being held by mass and class organisations Jan Ekta Jan Adhikar Andolan, the mobilisation by the youth against unemployment on September 28 and the three-day massive sit in before parliament by central trade unions and federations from November 9 to 11, 2017.
Rohingya Issue: Humanitarian Crisis
The expectations that Prime Minister Narendra Modi during his visit to the Myanmar capital would take up the issue of Rohingyas was belied. Unfortunately, the issue affecting lakhs of people in Myanmar who in the face of widespread attacks in their country have fled to neighbouring Bangladesh and India in their thousands did not find place in the talks between the Indian Prime Minister and the Myanmar leaders.
The Government of India must treat this as a humanitarian issue and immediately take this up with the governments of Burma and Bangladesh to resolve this issue. Those Rohingyas who have crossed over to India should be treated as refugees and not pushed back or deported. The matter should be taken up with the United Nations Human Rights Commission and the International Red Cross and the issue should be raised in other international fora as well.
NEET
There have been widespread protests in Tamilnadu and elsewhere against the NEET examinations. Following the unfortunate death of an aspiring student, Anitha in Tamilnadu, protests have escalated in the state.
Given the opposition to this mode of entrance tests from some states, especially from Tamilnadu which is seeking exemption, the central government should consider the opinion of the Tamilnadu people.
22nd Party Congress
The Polit Bureau would propose to the next Central Committee to hold the 22nd Party Congress at Hyderabad from April 18-22, 2018. The preparation of the documents and the agenda to be considered at the Congress has begun.

বলা চলে সীতারাম ইয়েচুরি অনেকটা এগিয়ে যেতে পারলেন। এগিয়ে যাওয়ার আরও একটি কারণ সিপিএম বৃহত্তম বামপন্থী দল হিসাবে বামফ্রন্টের অন্য তিনটি দল সহ আরও ১৩টি ছোট দলকে নিজেদের ফ্রন্টের সঙ্গে যুক্ত করতে পেরেছে। মোট ১৭টি দলের জোট গণআন্দোলন কতটা করতে পারছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। কিন্তু ১৭ দলের জোট রক্তকরবীর মিছিল কলকাতার রাজপথ সহ জেলাস্তরে মিছিল করতে পারছে। বাম গণ সংগঠনগুলির যৌথ মঞ্চ বিপিএমও-র আহ্বানে উত্তর ও দক্ষিণবঙ্গে ২২ অক্টোবর জাঠা কর্মসূচী আছে। এটাকে বামেদের বৃহত্তম সাফল্য হিসাবে না দেখলেও সাধারণ সাফল্য বলা যেতেই পারে।
২০১১ সালের পর সিপিএম নামক দলটির পর পর দু’দুটো পার্টি কংগ্রেস হয়ে গেছে। সেইসব কংগ্রেসে দলকে ভারতের সংস্কৃতির জলবায়ুর মত করে গড়ে তোলার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও দলের খোল নলচে বদলে ফেলার কাজটা কেন্দ্রীয় নেতৃত্ব কতটা করতে পেরেছেন? আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় যে সব জেলা স্তরের নেতা ক্ষমতা ভোগ করেছেন এবং ‘মাতব্বর’ ছিলেন তাঁরা আবার পুরনো মূল্যবোধ নিয়েই ফিরে এসেছেন। ক্ষমতার অপব্যবহার করার ক্ষেত্রে ওইসব নেতৃত্ব অত্যন্ত দড়। নিজেদের দলের শক্তিতে না পারলেও তৃণমূল এবং বিজেপির কর্মীদের মোটা অর্থের  বিনিময়ে  কেউ কেউ  কাজে লাগাচ্ছেন। দলের উল্লেখিত কয়েকজন তথাকথিত বামপন্থী নেতা আর্থিক ক্ষমতায় আজও বলিয়ান। এরাই অতি কৌশলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ‘সাধারণ মানুষ’-কে বিভ্রান্ত করছেন। কেউ কেউ আড়াল থেকে কলকাঠি নেড়ে নিজেদের গোষ্ঠীকে সক্রিয় রেখে ‘গোষ্ঠী রাজনীতি’ করছেন। এইসব নেতৃত্ব নিজেদের এতটাই ‘মাতব্বর’ এবং ‘সবজান্তা’ সংস্কৃতির প্রতিনিধি মনে করেন দলের সাধারণ কর্মীরা এদের কাছে ‘দলিত’ হয়েই থেকে গেছে। অবহেলা অপপ্রচার করে ওইসব কর্মীদের কোণঠাসা করতে পারাটাই তথাকথিত বামপন্থীদের অন্যতম কাজ। অভিঞ্জতা বলে ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাজিক উপাখ্যান। দল থেকে বিতাড়িত হলেও ঋতব্রতের প্রশ্নে বামপন্থীদের মধ্যে সৎ, কর্মঠ, সংসদীয় গণতন্ত্রের শিক্ষায় বিশ্বাস করে এমনসব শিক্ষিত কর্মীরা প্রশ্ন তুলছে। তরুণ নেতা ঋতব্রতের এই অবস্থা হওয়ার জন্য তথাকথিত ওইসব ভোগী নেতাদেরই দায়িত্ব নিতে হবে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা মানে অন্যের মতটাও মেনে নেওয়া। দলে তথা একটি গণতান্ত্রিক দেশে বিভিন্ন রকমের মতামত উঠে আসতে পারে। সেই দৃষ্টিভঙ্গি এবং মতামতকে মেনে নিয়েই অন্যের মতকে খন্ডন করতে হয়। ২০ অক্টোবর আমেরিকায় দুই প্রাক্তন রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটা প্রণিধান যোগ্য।
দুজনেই বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পূর্বসুরী। একজন তাঁর নিজের দল রিপাবলিকের। আর একজন সদ্য প্রাক্তন ডেমোক্র্যাটিক দলের। যাঁর জায়গায় ক্ষমতায় এসেছেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা আলাদা জায়গায় ভাষণ দিলেও তাঁদের বক্তব্যের সুর একই ছিল। ডোনাল্ড ট্রাম্পের তিরস্কার।
মার্কিন রাজনৈতিক অবস্থা নিয়ে ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বুশ ও ওবামা। গতবছরে মার্কিন নির্বাচনের সময় থেকেই বুশ ট্রাম্পের প্রতি বিরক্ত। তিনি নিজের রিপাবলিক দলের প্রার্থী থাকলেও ট্রাম্পকে ভোট দেননি। যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল।
বুশ বলেছেন, সাম্প্রতিক সময়ে আমাদের সরকারের উপরে মানুষের আস্থা কমেছে। প্রয়োজনের সময়ে প্রশাসন মুখ থুবড়ে পড়ছে। অর্থনৈতিক উন্নতিতে নানা বাধা তৈরি হচ্ছে। অসন্তোষ বাড়ছে, ফলে বিরোধের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার ফলে রাজনীতিতে ষড়যন্ত্রের অবকাশ তৈরি হচ্ছে যা কাম্য নয়।
এই অনুষ্ঠানে বাকী অতিথিদের মধ্যে ছিলেন বুশের সহধর্মিনী লরা বুশ, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব কন্ডোলিজা রাইস, রাষ্ট্রপুঞ্জের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। আর একটি অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা-ও হাজির ছিলেন। এই প্রথমবার নাম না করেও ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্বাগার করেন তিনি। যে রাজনৈতিক সংষ্কৃতি ট্রাম্প আমদানি করেছে তার তীব্র সমালোচনা করেন ওবামা।
ওবামা বলেন, রাজনীতিতে বিভাজন তৈরি হচ্ছে। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে আমাদের উনবিংশ শতাব্দিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এটা সঠিক নয়। এর আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিদের এভাবে বর্তমান রাষ্ট্রপতিকে সমালোচনা করতে দেখা যায়নি। বুশ ও ওবামা ট্রাম্পের নাম না নিলেও যেভাবে তাঁকে কড়া সমালোচনায় বিদ্ধ করেছেন তা নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রঃ সংবাদ সংস্থা
আমরা জানি একটা ক্লাবে যদি গোষ্ঠী রাজনীতি হয় সেখানে সিপিএম একটি শৃঙ্খলাপরায়ণ কমিউনিস্ট পার্টি। সর্বপরি আমরা বাঙালি। তিনজন একজায়গায় হলেই তিনরকমের মত। তিনরকমের গোষ্ঠী। যদিও ইতিহাসের সার সত্যিটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ সব কিছু বোঝে। তাঁদের উপলব্ধিই সংগঠককে সামনের দিকে নিয়ে আসে। তাঁরা ভালো করেই জানে কোনটা নাটক আর কোনটা বাস্তব। দীর্ঘ সময় ওইসব তথাকথিত বামপন্থী নেতা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল বলেই দলের হাল হকিকত এই অবস্থায় এসেছিল। ২০১১ সালের পর রাজ্যের সব রকম উপনির্বাচনে বামেদের ভোট কমেছে। ভোট বেড়েছে বিজেপির। সামনে পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে ওইদিনের সভায় কমরেড সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘কেউ কেউ ভাবছেন, তৃণমূলকে দিয়ে বেজেপির বিরুদ্ধে লড়াই হবে। যে হেতু উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখে অনেক কিছু বলছেন। আবার কেউ কেউ ওঁকে নিয়ে তিতিবিরক্ত। তাঁরা ভাবছেন, বিজেপি-কে দিয়েই তৃণমূলের মোকাবিলা হবে। আমরা বলছি, এই দু’টোই আত্মহননের পথ।‘’ কমরেড মিশ্রের এই বক্তব্যকে সংবাদ মাধ্যম ব্যাখ্যা করছে নাম না করেও তৃণমূলত্যাগী মুকুল রায়কে নিয়ে বাম কর্মীদের ‘মোহ’ রাখার কিছু নেই। এমনটাই বোঝাতে চেয়েছেন সিপিএম দলের রাজ্য সম্পাদক।
আমাদের আলোচনায় কিছু ‘মাতব্বর’ গোছের বামপন্থী নেতাদের যে প্রসঙ্গ এসেছে তাঁদের প্রসঙ্গেই কি সতর্ক করলেন রাজ্য সম্পাদক? দলের কর্মীদের এটাই কি মনে করালেন যে অতীতে মুকুল রায়কে ব্যবহার করে সিপিএমের ক্ষতি করেছেন অনেকেই। নিজেদের গোষ্ঠীর রাজত্বকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুকুলবাবু ছিলেন তথাকথিত বামপন্থী নেতাদের সেরা অস্ত্র। এবং মুকুল রায় দক্ষ রাজনীতিবিদের মতই সিপিএমের আভ্যন্তরীণ দ্বন্দকে কাজে লাগিয়ে তৃণমূলের ঘর গুছিয়ে নিয়েছিলেন। সেইকথা পোড় খাওয়া নেতা সূর্যকান্তবাবু মনে রেখেছেন। তিনি আরও বলেছেন, ‘’একজন এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে কিছু কথা বলছেন। কোথায় গেলেন, কত দূর গেলেন? এটাও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। কিছু লোক নির্বোধ হতে পারেন! কিন্তু ওঁকে আমরা আগেও দেখেছি। লড়াইয়ের ময়দানেই আসল পরিচয় পাওয়া যাবে।!’’
১৯৪৬ সালের ২৭শে ফেব্রুয়ারি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সেই দেশের ওয়ার্কার্স পার্টির (কমিউনিস্ট পার্টির) কংগ্রেসের অধিবেশন হয়েছিল। এই কংগ্রেসে কমিউনিস্ট নেতা ডিমিট্রফ যে বক্তৃতা দিয়েছিলেন সেই বইয়ের বাংলা অনুবাদ করিয়েছিলেন মুজফফর আহমদ। বাংলায় অনূদিত বইয়ে আছে ‘’আমাদের পার্টি; শ্রমিক শ্রেণীর পার্টি; অন্য রাজনৈতিক দল হইতে মার্কসবাদী পার্টি হিসাবে আমাদের মূলগত প্রভেদ আছে। অনেক রাজনৈতিক দলের অস্তিত্ব নিতান্তই সাময়িক, বিশেষ কয়েকটি উদ্দেশ্য সিদ্ধির জন্য তাহাদের উৎপত্তি, নির্দিষ্ট লক্ষ্য সাধন হওয়া মাত্র তাহারা মিলাইয়া যায়। আমাদের পার্টি ইহাদের মতো নয়। আমাদের পার্টির একটা ঐতিহাসিক রূপ আছে। সংগ্রামের মধ্যে আমাদের জন্ম, অবিচ্ছিন্ন লড়াই-এর ভিতর দিয়াই আমাদের পার্টির বৃদ্ধি ও প্রসার।‘’

সিপিএম দলকে আরও দায়িত্ব নিতে হবে। একথা আমরা আগেও বলেছি। আজও বলছি ভারতের গণতন্ত্রের এবং শিল্পের বিকাশের ক্ষেত্রে যে শক্তি অন্তরায় হয়ে উঠবে সেই শক্তিকে চিহ্নিত করার দায়িত্ব বামপন্থীরা নিয়েছে। দেশকে জাতপাত, অসহিষ্ণুতার ভূগোলক থেকে সামনে আনার দায়িত্ব সমাজবাদী এবং মিশ্র অর্থনীতির জনক  জওহরলাল নেহরু নিজে নিয়েছিলেন। উনবিংশ শতাব্দীর ভারতকে একুশ শতাব্দীতে উত্তরণ ঘটিয়েছিলেন তিনি। তাঁর ছায়ায় কংগ্রেসের নতুন অগ্রদূত রাহুল গাঁধি দায়িত্ব নেওয়ার অপেক্ষায়। নতুন ভারতে নতুন নেতার সঙ্গে যোগ্য এবং গঠনমূলক সঙ্গত বামপন্থীদেরই করা উচিত।                                               

Wednesday, 18 October 2017

স্পর্শকাতর সামাজিকতায় আলোর মুক্তি

স্পর্শকাতর সামাজিকতায় আলোর মুক্তি: 
দুর্গা পুজোর চারদিনের মধ্যে একদিন বিনা আমন্ত্রণে বেড়িয়ে পড়েছিলাম। সময়ের নিয়ম নেই। বন্ধন নেই। উৎসবের সামাজিকতা নেই। আত্মীয়দের আত্মা এই কলকাতায় থাকলেও তাঁদের সীমান্ত বেড়া টপকানোর আমার অনুমতি নেই। যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের বড় রাস্তায় গত আট বছরে কতদিন হাঁটার সুযোগ হয়েছে? হুতোমকে জিগ্যেস করলে বলে দিতে পারে। এতটাই নিয়ন্ত্রিত সামাজিক আকাশ। কাঁধে সস্তার ঝোলা, খোলা আকাশ, মুক্ত মন নিয়ে আমি বেড়িয়েছিলাম। সামাজিক আলোর মুক্তির খোঁজে। কেউ বলে কাদের বন্ধনে বাইরে ঘোরেন? হুতোম বলে, ‘চাল নেই চুলো নেই যার সে গাজন সন্ন্যাসী সাজতে পারে না।’ সে তুমি আখড়ায় যাও, মঠে যাও, আশ্রমে থাক, কোথাও বন্ধন নেই। মরুতীর্থ হিংলাজে গেলেও কি মুক্তি আছে? কাঠ পোকার নিরাপত্তাও নেই আমার! প্রকৃতি যে মানব সত্তা চেনা এবং আপন সত্তার জন্য নিরাপত্তার শক্তি দেয়। আমি সেই সামাজিক কৌশল কবে কোন অগোচরে হারিয়ে ফেলেছি। নিজেই কি জানি? সল্টলেকের দিকটা কিছুটা ফাঁকা বলে চলে গিয়ে ছিলাম। গত বছরের মত নয়। প্যান্ট পাঞ্জাবিও নয়। পায়জামা পাঞ্জাবি ভাবতেও পারি না। নতুন জামার গন্ধ নিতে ভুলে গেছি, যেদিন আমার মাকে গভীর রাতের গঙ্গায় রেখে এলাম। মায়ের চিতায় শেষ জল কে দিয়েছিল? মনে নেই। বিন্দু বিন্দু সেই জল দেখে জঙ্গিপুর গঙ্গার জল আমার বুকে আজও ছলাৎ ছল, ছলাৎ ছল জলের আলোর ঢেউ হয়ে দুলতে থাকে। ওই গভীর রাতের শশ্মানের গঙ্গায় আলোর ঢেউ মায়ের সাদা থানের আচলের ঢেউয়ের মত ছিল। মা তুমি চলে গেছ। একবুক যন্ত্রণা আর অভিমান নিয়ে। আমরা আজও হেঁটে চলেছি লম্বা লম্বা পায়ে। আলুর ক্ষেত ধরে। ধান ক্ষেতের আল ধরে। সাদা খই, অচল পয়সার উপর দিয়ে হেঁটে চলেছি।  আমাদের নলহাটির বাড়ি, জবা, শিউলি, টগর, বেলি, রজনী গন্ধ্যা ফুলের ঘ্রাণ আমার চেতনায় আছে মা। পাতি লেবু, গন্ধরাজ লেবুর স্মৃতি বাবার ফেলে যাওয়া বিড়ির কৌটো, পিতলের লাইটার আজও নলহাটি গেলে খুঁজতে ইচ্ছে করে। হ্যা এইমাত্র আমি পেট্রোলের গন্ধ পেলাম। বাবা পিতলের লাইটারে তুলো গুজে পেট্রোল দিতেন। যতক্ষণ তুলো ভিজে থাকবে ততক্ষণ লাইটার জ্বলবে। আজও সেই অঘ্রানের ঘ্রাণ আমায় ছুটিয়ে নিয়ে যায়। আমায় প্রশ্ন করে আমার পিতৃ পুরুষেরা। আমাদের ‘কাঁঠাল কাঠের পিঁড়ি’ কোথায় গেল? কার জন্য হারিয়ে গেছে? চৌধুরী বাড়ির ঐতিহ্য? দীপকবাবু আপনি কি ফিরিয়ে দেবেন? আমাদের কাঁঠাল কাঠের পিঁড়ি? আনুমানিক ১৫০-২০০ বছরেরে পুরনো পিঁড়ি। আজও কি মাটি কাদায় হাবু ডাবু খাচ্ছে সেই পিঁড়ি? কত বই আমার ওই বাড়িতে রয়ে গেল। লিটিল ম্যাগ। কত লেখার খাতা! কত বন্ধু-আত্মীয়ের চিঠি। সব কিছু খন্ডহর হয়ে গেছে। কে খুঁজে দেবে? শরৎচন্দ্রের পেনসিল স্কেচ, চন্দ্রের আঁকা অ্যাবস্ট্রাক্ট আর্ট। কোন ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ফেলে এলাম? কে ফিরিয়ে দেবে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার নস্টালজিয়া। আমার মা চলে গেছেন। আমার শাশুড়ী মা চলে গেছেন। কুড়ি কুড়ি বছর আত্মার আত্মীয়রা হারিয়ে গেছে। এক মিথ্যের ‘মিনার’ গড়ে ওরা আমাকে একা করে দিতে পেরেছে! ওদের হাতে সমাজ ছিল। ওদের হাতে সংবাদ মাধ্যম ছিল। ওদের হাতে বৈধ অবৈধ অর্থ আছে। ওদের ষড়যন্ত্রের নিবিড় জালে আমি কবে আটকে গেছিলাম আমি নিজেও জানতাম কি? আমার আত্মার আত্মীয়রা সব সেই ষড়যন্ত্রের রশি টানতে টানতে আজ সম্ভবত ক্লান্ত। কর্দমাক্ত গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওরা এখনও অপেক্ষায় আছে আবার কবে কোথায় কিভাবে সুযোগ নেওয়া যায়।        
মা যেদিন তোমার প্রাণহীন দেহটা আমার সামনে খুলে দেওয়া হল আমি চমকে উঠেছিলাম। কলকাতা গঙ্গার জলে তুমি স্নান করে কেন জঙ্গিপুর গেলে? তোমার কঙ্কালসার দেহটা দেখে আমি চিৎকার করে উঠেছিলাম। এটা কে? আমার মা নয়? ডুকরে ডুকরে কাঁদছিলাম। আক্ষেপ হচ্ছিল। আমি পারিনি। পারিনি মায়ের চিকিৎসা করাতে। পারিনি পেট ভরে খাবার দিতে। মা তুমি উব্দাস্তু হয়ে এই দেশে এসেছিলে। আপন শক্তিতে আপন গরিমায় এদেশের বৈধ নাগরিক হয়েছিলে। কত বিনিদ্র রাত তুমি কাটিয়েছ আমাদের সামাজিক করতে। আমি সেই ঘরানা মনে রেখে তোমার গড়ে দেওয়া মঞ্চে আমাদের পরিবারকে এনেছিলাম। কিন্তু তারপর কাদের শক্তি আজ সব  টুকরো টুকরো করে দিল। মান নেই, সম্মান নেই, ঘর নেই, বন্ধন নেই, একটা দেহ বয়ে চলেছি তোমার বংশজ হয়ে। আজ থেকে ন’বছর আগে তোমার মৃত্যুর দিন জঙ্গিপুরে আমার পাশে ছিল আমাদের বংশের চেনা এবং স্বার্থপর আবেগহীন মানুষের মিছিল। ওরা আজও আছে ওদের পরিমণ্ডলে। তুমি চলে গেলে। চলে গেছ। চলে গেছেন আমার আরও এক আপনজন। তুমি কুড়ি বছর আগে যেদিন কলকাতার গঙ্গায়, দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান সেরে আমাদের ছেড়ে চলে গেলে তার পাঁচ বছর পর আমার শাশুড়ী ঠাকরুন মারা যান। সেই বছর থেকে ধরলে গত কুড়ি কুড়ি বছর আমাদের আত্মীয় নেই। স্বজন নেই। আমন্ত্রণ নেই। আবাহন নেই। তোমরা দুই মা আমাদের ছেড়ে চলে গেছ। আমরা স্বজনহীন মানবতার উঠোন আঙিনায় বেঁচে আছি। গত কুড়ি কুড়ি বছর প্রতিদিন আমাবস্যার গহন রাতে জেগে থাকি। যখন ঘুম আসে, স্বপ্নে তুমি এসে দাঁড়াও। গায়ে হাত দিয়ে বল, কিরে ওঠ। চা করব? তুই ভেঙ্গে পড়ছিস কেন? তুই এরকম আগে ছিলিনাতো? তোর মনের জোরেই যে সবাই বেঁচে আছে। তোকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এই বেলা দশটাতেও পাখি ডাকছে। কাঠবিড়ালি আমাদের প্রাচীরে কুমড়ো গাছের ডালের  উপর খেলা করছে। পেয়ারা গাছে টিয়ার দল এত বেলাতেও শান্ত হয়ে পেয়ারা খাচ্ছে। এবার উঠে পড় বাবা।                
মায়ের অভিমান সব ছেলেমেয়েই চেনে। বড় বড় নামজাদা বাবুরা মা-বাবার নামে স্মৃতি সৌধ করে। তৈলচিত্র করে বনেদি ড্রয়িং রুমের দেওয়ালে অথবা ইজেলে সাজিয়ে রাখেন। অন্ধকার ঢেকে যায় উজ্জ্বল দামি আলোর ঝাড় লন্ঠনে। আমার আমাদের ঘর নেই। সেই কবে একদিন আমার বাবা-মা ‘উদ্বাস্তু’ হয়ে এসেছিলেন। তাঁরা চলে গেছেন। আমার ঘরও নেই। তৈলচিত্রের দেওয়াল কোথায় পাব? তবে ইচ্ছের ইজেল আছে। সেই ইজেলে আমার মা আছেন।
এবার পুজোর সময় মা তোমার তোমাদের অবিভক্ত বাংলার সৌজন্য আমাদের চিনিয়ে নিয়ে গেল। ঐতিহ্যের বাংলায়। সহিষ্ণু বাংলায়। আমার শহর, আমার গ্রাম নলহাটী যে ভাষা আমাকে দিয়েছে। আমার মা, আমার পরিবার যে সংস্কৃতি আমাকে দিয়েছে। সেই ভাষা চিনতে বেড়িয়েছিলাম। যাদবপুর-বাঘাযতীন-নেতাজী নগর অঞ্চলের উব্দাস্তু কলোনি ঘুরে দেখছিলাম। উৎসবের আঙিনায় সবাই ব্যস্ত। দুর্গা ঠাকরুন চলে যাবেন তার প্রস্তুতি চলছে। আমি কলোনিগুলিতে আগেও ঘুরেছি। তবে এদিন নতুন করে চিনলাম। আমাদের রাজ্যে এবছর বিজয়া দশমী এবং মহরম পরপর দু’দিন ছিল। বিসর্জন নিয়ে আইন আদালত। প্রশাসনিক হেলদোল। এসবের পরেও ‘সবার উপর মানুষ সত্য’। পিঠোপিঠি বেঁচে থাকা দুই সম্প্রদায়ের মানুষ নিজেরাই শান্তি বজয় রাখা এবং সহিষ্ণু সমাজের দায়িত্ব তুলে নিয়েছিলেন। শুধু আমাদের রাজ্য কেন? প্রতিবেশী দেশ বাংলাদেশও সম্প্রীতির নতুন বার্তা দিয়েছে। এবছর (২০১৭) বাংলাদেশের বহু দুর্গাপুজো কমিটি তাঁদের পুজোর বাজেট কমিয়ে ত্রাণ তহবিল গড়েছিল। পুজোর আলো, প্যান্ডেল প্রভৃতি সমারোহের খরচ কমিয়ে ত্রাণ তহবিলে জমা করা অর্থ অসহায়, দেশছুট, সভ্যতাছুট ‘রোহিঙ্গা’ উদবাস্তুদের জন্য ব্যয় করা হয়েছে। বাংলাদেশের সম্প্রীতি বাতাবরণের উদাহারণ হয়ে থাকল। মনে পড়ছে ২০১৬ সালে দুর্গা পুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ এই আহবানের মধ্যেই নিহীত আছে ভারতীয় উপমহাদেশের সামাজিক বন্ধনের দৃঢ়তার সংস্কৃতি। সহিষ্ণু পরিবারের একাগ্রতা। প্রখ্যাত সাংবাদিক এডগার স্নো তার ‘গান্ধীবাদের নির্যাস ও অন্যান্য’ বইয়ের ‘গান্ধী ও নেহরু’ পরিচ্ছদে লিখছেন, ‘’গান্ধীজী রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলে একটা অপ্রয়োজনীয় বিভ্রমের জন্ম দিয়েছিলেন। কেননা ধর্ম হচ্ছে অপ্রয়োজনীয় শিল্প। রাজনৈতিক স্থিতাবস্থা আর বিপ্লবী রাজনীতিতে অসম্ভবের শিল্পচর্চা— আমার মাথায় ঢোকে না। অথচ তাঁর সত্যানুসন্ধিৎসায় গান্ধীজী এই দুটোকে মেলাতে চেয়ে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছিলেন। আমি এ ব্যাপারে গান্ধীজীকে প্রশ্ন করলে তিনি আমাকে ‘আরও কিছুটা পড়াশুনা করার’ পরামর্শ দেন।‘’ পৃষ্ঠা- ১৩, প্রকাশক- চর্যা প্রকাশনী      

যাদবপুর-বাঘাযতীন-নেতাজী নগর কলোনি অঞ্চলে উৎসব সময়ের বামপন্থী দলের বইয়ের স্টলে দাঁড়িয়ে উদ্বাস্তু নিয়ে লেখা একটি বইয়েয় অনেকটা অংশ পড়ে ফেললাম। বইটি ছিল ‘হ্রদয়ের টুকরোয় গাঁথা/ দেশভাগ ও একাত্তরের স্মৃতি’। এটি একটি সংকলন। বইটি সম্পাদনা করেছেন ঝর্ণা বসু। বইটির শেষ লেখাটি একজন অধ্যাপকের। অধ্যাপক হৃষিকেশ হালদার লিখছেন, ‘একজন উদ্বাস্তুর দেশ হারানোর দুঃখ আশ্রয় নেওয়া দেশের মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে না। পূর্ববঙ্গের ভদ্রলোক উদ্বাস্তুরা কলকাতা শহর বা অন্যান্য শহরাঞ্চলগুলিতে নিজেদের ঠাঁই করে নিতে পেরেছে। সেই সব জায়গায় বা কলোনিগুলিতে নিম্নবর্গীয় হিন্দুদের ঠাঁই মেলেনি।’ এই সত্য আমি গত ষাট বছর ধরে চিনতে চেষ্টা করছি। সম্প্রতি ‘রোহিঙ্গা উদবাস্তু’দের নিয়ে একই কথা বলা যায় সম্ভবত। যার দেশ নেই তাঁর আত্মীয় নেই। তাঁর সমাজ নেই। তাঁর ঘর নেই। বাড়ি নেই। তাঁদের মা আছেন। আমার মা আছেন।                      

Monday, 16 October 2017

লগ্নছুট

লগ্নছুট: 
আল্পনা আঁকার লগ্নজাগা ভোরে তুমি কে?
গোলা রঙে ভাঙা নৌঘাটে প্রবাসে
বনবাসে আছি!
সপ্তম সুরের হাওয়ায় শিশির পড়ছে—
ঢাকের আওয়াজে বারোয়ারি ঘুঙুট,
নব নৃত্যের পল্লবিত ছন্দে
তারকামণ্ডলী থাকে বড় কাছাকাছি।
আল্পনা আঁকা লগ্নজাগা ভোরে তুমি কে?
কেন এসেছিলে?
রঙহীন প্রদ্যোত বেলায় নূপুর বাজে,
অগ্নী-উপবীত ধর্ম সন্ধ্যেয়
সপ্তরঙের গোধূলি সাজে—
কাঁঠাল কাঠের পিঁড়িতে,
পানপাতার সিঁদুর আড়াল ভাঁজে
হেসেছিলে লাজুক লাজে,
কাঁঠালিচাঁপা ফুলের বর্ণালী অনুভবে
তুমি কে? কেন এসেছিলে?
পালকখোলা পালকী চড়ে?
চলে গেছ দূরে, অদূর দেখা আদুর গ্রামে-দর্পণ শহরে
গোলা রঙে ভাঙা চৌকাঠে—
প্রবাসে বনফুলে বসে আছি!
আল্পনা আঁকা লগ্নছুট ভোরে
তুমি কে? কেন এসেছিলে?              

Tuesday, 26 September 2017

রাজপথ চিনতে চাই না জনপদে খুঁজে নেব তোমাকে

রাজপথ চিনতে চাই না জনপদে খুঁজে নেব তোমাকে:  
একদিন কানের কাছে কেউ একজন ফিস ফিস করে প্রশ্ন করল ‘বেঁচে আছ তাহলে?’ উত্তর দিতে চাইনি। পশু যদি বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত লড়াই করতে পারে। সেখানে আমরা মানুষ। বোধবুদ্ধিসম্পন্ন সচেতন মানুষ। এক চোখে দেখ অথবা দু’কানে শুনতে পাও। রেলের খালাসিদের কাছে শোনা, ‘এই ঠিকাদার বাবুর দাদুকে লিয়ে......’, ‘হেঁইয়ো’। ‘জোরসে মারো’। হেঁইয়ো।‘ ‘রেলবাবুর দু’কান কাটা’......’, ‘হেঁইয়ো’। এই আরও জোরে......’। ‘জোরসে বোলো......’। হেঁইয়ে......’। ‘মারকে দিখাও......।’ ‘হেঁইয়ো......’  ‘রেলবাবু টাকা ক্যনে কম দিছিস...’? ‘হেঁইয়ো’, হেঁইয়ো...। ‘রেল বাবুর টাঁকে চুল গজালছে......’, ‘হেঁইয়ো, হেঁইয়ো...। রেলের খালাসিদের কঠোর কঠিন শ্রমের ‘রাগ’, কষ্ট, শ্লাঘা, যন্ত্রণা, ঘাম, ঘামের ঘ্রাণ সব একাকার হয়ে যায় ওই ধরণের শ্লোগানে। সর্দার হাঁকেন। চ্যালার দল দোহারার কাজ করে। আমরা কান দিয়ে শুনেছি। দু’চোখ দিয়ে দেখেছি। না চোখ দিয়ে কোনদিন শুনিনি। কান দিয়ে দেখতেও চাইনি।
হ্যা সেই জনপদে তোমেকে পেয়েছিলাম। তুমি সেদিন বলতে এই জনপদ দিয়ে যাব। এই জনপদে ধুতরো ফুল আছে। এই জনপদে ক্যাকটাস আছে। আঁতা ফলের ঝোপঝাড় আছে। জবা ফুলের হাতছানি আছে। রক্তগাঁধা আছে। লজ্জাবতির বনলতা ছুঁয়ে ছুঁয়ে চলে যাব। বনকুলের কাঁটা আছে। আমি এই পথ দিয়ে যাব। রাজপদ দিয়ে যেও না। রাজপথে গোলাপ থাকে। থাক। গোলাপের সাজানো বাগান থাকে। আরে থাক না। চন্দ্রমল্লিকার সুঘ্রাণ থাকে। তুমি বলেছিলে,  থাক। থাকতে দাও না। বনমল্লিকা কোথায় পাবে? বনফুল কোথায় পাবে। লজ্জাবতির বনলতা কোথায় পাবে? আমি ওই পথ দিয়ে যাব। জনপদ দিয়ে যাব। রাজকুমারী ঘুমিয়ে থাকে। জনপদের রাজকন্যা খালাসি পাড়া চেনে। আমি খালাসি পাড়ার পথ দিয়েই যাব। খালাসি পাড়ার পথ দেখে পথ চিনতে চিনতে একদিন কলকাতায় রাজপথে এলাম। ‘শহরটার এই গোলক ধাঁধাঁয় আঁধার হোলো মন’। আমরা সকাল সকাল কলকাতায় এলে হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে বড় বাজার হয়ে বই পাড়ায় আসতাম। তারপর সেখান থেকে ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে কলকাতা তোমাকে দেখেছি। দেখেছি গাছেলা মেয়েদের হাতছানিতে। দেখেছি কমললতার আড় চোখের চাহনিতে। কাজল পড়া বৌঠাকরুনদের ফিচেল হাসিতে।
সেই রাজপথে হাঁটতে হাঁটতে আশির দশকের মাঝামাঝি সময় এক গলিতে গেলাম। কানাইধর লেন। আমার ফুলদি থাকতেন। উচ্চ শিক্ষিত পরিবার। আমার নিজের পিসির মেয়ে। জামাইবাবু সুধন বাগচি তৎকালে কেন্দ্রীয় সরকারের ‘হাইজিন’ নামক সংস্থায় ডাইরেক্টরের পিএ ছিলেন। সন্ধ্যের ছুটির পর, রবিবার এবং অন্যান্য ছুটিরদিন তিনি আরও একটি কাজ করতেন। প্রখ্যাত চর্মরোগ বিশেষঞ্জ ডাঃ রঞ্জিত পাঁজার চেম্বারে সহযোগী হিসাবে কাজ করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর সুধন বাগচী মানে আমার জামাইবাবু স্থায়ীভাবে ডাঃ রঞ্জিত পাঁজার চেম্বারে আমৃত্যু কাজ করেছেন। আমার মনে আছে অজিতদা মানে অজিত পাঁজা যেদিন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী হলেন আমরা তার পরেরদিন পাঁজাবাড়ী থেকে পাঠানো বনেদি মিষ্টি খেলাম। পরে সাংবাদিক হিসাবে কলকাতা হাইকোর্টে অজিতদার একাধিকবার সাক্ষাৎকার নিয়েছি। তার অভিনীত নাটক ‘শ্রী শ্রী রামকৃষ্ণ’ নাটক সাংবাদিক হিসাবে কভারেজ করেছি। নাটকও দেখেছি।   
কলকাতা তোমাকে অভিনন্দন। তোমার রাজপথে যেদিন থেকে এসে ঠাঁই নিলাম সেদিন থেকেই যে জনপদ ভুলে গেছি এমন বলাটা অর্বাচীনের ভাষা হয়ে যায়। ফুলদির বাড়িতে থাকত আমার থেকে এক বছরের ছোট সুহাস বাগচী। সুহাসও হাইজিনে চাকরি করত। তিন তলার ওই ফ্ল্যাটের একটি ঘর নিয়ে থাকত আরও একজন। মকবুল ফিদা হোসেনের মতো লম্বা, কাঁধ পর্যন্ত বাবরি চুল। লম্বা দাড়ি। টিকালো নাক। অমল মণ্ডল। বেনিয়াটোলা লেনে লেটার প্রেসের ব্যবসা ছিল। কবিতা লিখত। সাহিত্যের সবদলের মানুষজনের কাছে বড় আপনারজন ছিল অমলদা। অমলদা তুমি কোথায় হারিয়ে গেছ আমি জানি না। আমার জীবনের জনপদে তুমি দীর্ঘ দীর্ঘতায় রয়ে গেছ। যেদিন সুতো ছিঁড়ে গেল তারপর এ পথ সে পথে তোমাকে এই কলকাতা শহরের অলি গলিতে খুঁজেছি। সলেমনকে খোঁজার মত খুঁজেছি। তুমি কোথায়? আরও অনেক কিছু বলতে হবে। যদি সেই সুযোগ আসে। তুমি আমাকে যেমন গভীর রাতের নেশাতুর ভাষায় বলেছ। অম্লান আলোয় ভিজে ‘রাতভোর বৃষ্টি’-এর কথা শুনিয়েছ অন্যদের। তাদেরকে সেই জনপদের মানুষগুলিকেও তুমি বলে গেছ, ‘দীপেন একদিন খুব বড় হবে। দেখে নিও।’ আশির দশক আমাকে এঁকে দিয়েছে গদ্যের ছন্দে হেঁটে চলা। পদ্যের ছন্দে ‘ছাতিম’ গাছের নীচে ‘ধুতরো’ ফুলের স্পন্দন খুঁজতে খুঁজতে কলকাতার রাজপথে ছুটছিলাম। একটা বুড়ো অশ্বত্থ হেসে আমাকে বললে, ‘ও পথে যাসনে। ওই পথ তুই চিনিস না। তোকে সকলে গালি দেবে। তুই জনপদে চলে যা। জনপদ দিয়ে হেঁটে যা। ঘামে ভেজা মজদুরদের দেখতে পাবি। ঘামে ভেজা ছাত্রদের বইয়ের পাতা উলটে দেখ, ‘রাজপথে’ কন্যেরা কথা কয় কিন্তু দেখা দেয় না। তোমার ঘরে অমলদা এক কন্যেকে একবারই দেখেছিলাম। তুমি বলেছিলে ‘একমাত্র দীপেন বলেই আমি ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম।’ তিনি ‘রাজপথ’ থেকে এসছিলেন না জনপদ থেকে? আমি আজও জানি না। তবে অমলদা আমার অনেক না বলা কথা আজ রয়ে গেল। আমি জানি তুমি ‘কফিহাউস’ থেকেই ‘অমলকান্তি’কে খুঁজছিলে। অজিতদা মানে অজিত পান্ডে তখন আমাদের টেবিলের উল্টোদিকে চুটিয়ে আড্ডা দিতেন।                 
তারপরে আমার সেই অচেনা শহরের রাস্তাগুলো আরও বড় রাজপথ হয়ে গেছে। ওই দিনের জনপদে আমি, অমলদা, সুসু (সুহাস বাগচী), অমলদার ভাই বাপী, (বাপী তখন মেডিক্যালে ডাক্তারি পড়ছে)। এবং আরও একজন। সেই জনের নাম আমার মনে নেই। পার্থ বসু নামে এক কাউন্সিলারের বাড়ির পাশে তার বাড়ি। আমাদের এই টিমটার কাজ ছিল পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলেজ স্কয়ারের উল্টোদিকের গলিতে আইবুড়ো গল্প করা। হাইজিন অফিসটা যে গলিতে সেটা সম্ভবত সূর্য সেন স্ট্রীট বা মির্জাপুর স্ট্রীট। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা মেডিকাল কলেজ এই দুই প্রতিষ্ঠানের দেওয়ালের মাঝের গলিতে আমরা সন্ধ্যে থেকে রাত এগারটা বারটা পর্যন্ত দু’টো বেঞ্চ নিয়ে পুজোর ছুটি কাটাতাম। পুজোর পাঁচ ছটা দিন ওই গলিতে ভিড় থিক থিক করত। কারণ কলেজ স্কয়ারের পূজো মণ্ডপ থেকে বেড়নোর পথ হিসাবে সম্ভবত ওই গলি বেশি ব্যবহার হত। সন্ধ্যের সময় আমাদের মতো জোয়ানমদ্দদের চোখ যেমন হয় আরকি। ‘হেঁইয়ো...’। কিন্তু যারা কলেজ স্কয়ারের ঠাকুর দেখে ,মহম্মদ আলি পার্কের ঠাকুর দেখতে যেত সেইসব মেয়েবেলার পটলচেরা চোখে তখন থই থই উৎসবের চপলতা। তাঁদের কারো আমাদের দেখার ফুরসত নেই। ভিড়ের মাঝে ঘটত অন্য ঘটনা। কয়েক জোড়া করে চটি জুতো কেউ না কেউ ফেলে চলে যেত। আমরা সেই চটি জুতো ছোট লাঠি দিয়ে টেনে বেঞ্চের তলায় সরিয়ে রাখতাম। পরে যারা খুঁজতে আসত একজোড়ার জন্য নেওয়া হত দশ টাকা। এক পাটির জন্য পাঁচ টাকা। মেয়ে ছেলে যারই হোক না কেন? দর্শনার্থীদের অনেকে জেনে গিয়েছিলেন। চটি জুতো হারালে আমাদের কাছে পাওয়া যেতে পারে। তাই অনেকেই আমাদের কাছে খোঁজ নিতে আসত। পায়ে গলিয়ে নিজেরটা মিলে গেলে টাকা দিয়ে জুতো নিয়ে যেত। প্রতিদিন কমবেশি তিনশ টাকা থেকে পাঁচশো টাকা সংগ্রহ হত। ওই সংগৃহীত অর্থ দিয়ে আমরা পাশের বস্তির ছেলেমেয়েদের স্কুলের বই, খাতা কিনে দিতাম। কালী পুজোর সময় বাজি পটকা কিনে দিতাম। কোনও সময় অসুস্থ রুগীর ওষুধ কিনে দেওয়া হয়েছে। সবটা আমরা অত্যন্ত গোপনে করতাম। কোনও রকম রাজনৈতিক রঙ যাতে না লাগে। আমি সেই সময় বলতাম হ্যা আমি জনপদ দিয়ে যাব। তোমার কথা আজও শুনছি। এই পথে ধুতরো ফুল আছে। এই পথে বনকুল আছে। লজ্জাবতি লতাগাছ পাওয়া যায়। এই পথে রাজলক্ষী আছে। এই পথে অন্নদাদি আছেন।
জনপদে হাঁটতে হাঁটতে যেদিন কলকাতার কানাইধর লেনে গেলাম। প্রথমদিন দেখেছিলাম সুধন জামাইবাবু শ্রীম কথিত ‘কথামৃত’ পড়ছেন। মাঝে মাঝেই তাঁকে এই বই পড়তে দেখেছি। জামাইবাবু একদিন ‘কথামৃত’ পড়ার সময় আমাকে একটা অংশ পড়ে দেখতে বললেন। ষষ্ঠ পরিচ্ছেদ।। বিলাতে কাঞ্চনের পূজা— জিবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বরলাভ? এই পরিচ্ছদের একটা অংশ ছিলো, ‘’তাই বলছি যে যা কিছু কর না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ ক’রে উদ্দীপনা হ’য়েছে বলে মনে করো না, যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগোও, কর্ম নিষ্কাম ক’রতে পারবে। তবে, নিষ্কাম কর্ম বড় কঠিন, তাই ভক্তি ক’রে ব্যকুল হ’য়ে তাঁকে প্রার্থনা কর, ‘হে ঈশ্বর, তোমার পাদ পদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও; আর যেটুকু রাখবে, সেটুকু যেন নিষ্কাম হ’য়ে ক’রতে পারি।‘’
ভাবের ঘরে চুরি করে লাভ নেই। অভাবে হোক বা স্বভাবে হোক বাঙালি কি বড় বেশি কাম চোর? এক বাঙালির কথা আজ মনে পড়ছে। তিনি ক্ষিতিমোহন সেন। প্রাচীন ভারতের যে শিক্ষা সেই শিক্ষায় ক্ষিতিমোহন তার প্রঞ্জায় আমাদের হাঁটতে বলেছেন। উদার ঞ্জানের পথে। অর্ধশতক জুড়ে তার আহরিত ঞ্জান দিয়ে আমাদের আলোকিত করেছেন। ক্ষিতিমোহন সেনের চর্চার বিষয় ছিল মধ্যযুগের সন্তদের জীবন এবং বানী। কবীর, দাদূ নামক সন্তদের সাধনার বিষয়গুলির মর্মে ঢুকে অনুসন্ধান করেছিলেন তিনি। বাউল সংগীত নিয়েও তিনি গভীর চর্চা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে ১৯০৮ সালে ক্ষিতিমোহন সেন চম্বা রাজ্যের কাজ ছেড়ে দায়িত্ব নিলেন বিশবভারতীর অধ্যাপকের। বিশ্বভারতীর ব্রহ্মাচর্যাশ্রমে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। বহু ভাষাবিদ ক্ষিতিমোহন সেন ইংরাজি, বাংলা ছাড়াও হিন্দী এবং গুজরাটি ভাষায় একাধিক বই লিখেছেন।
১৯৪৬ সালের একটি প্রবন্ধে ক্ষিতিমোহন লিখছেন, ‘’কত কত সংস্কৃতিই এইভাবে ভারতের ধর্মের মধ্যে সমন্বিত হতে লাগল। ভারত তাই চিরদিন সবার প্রতি উদার। ভারতে যখন যে ধর্ম বিপ্নন হয়ে আশ্রয় চেয়েছে, সে-ই আশ্রয় পেয়েছে। যুদ্ধে জয়ী হয়ে আসবার কোন প্রয়োজন ঘটে নি। অভ্যাগতেরা আপন আপন ধর্ম ও সংস্কার নিয়ে ভারতে অবিরোধে সাধনা করার অধিকার পেয়েছে। খৃস্টীয় প্রথম শতকেই দক্ষিণ ভারতে সিরীয় (Syrian) খৃস্টানেরা আসেন। তাঁরা সেখানে সাদরে গৃহীত হন ও রাজাদের ভূমিদান লাভ করেন। বিপন্ন পারসীরা গুজরাতে সাদরে অভিনন্দিত হয়ে প্রতিষ্ঠিত হন। রাজ্য জয় করবার পূর্বেই মুসলমান সব সাধক ভারতে এসে আতিথ্য ও সাধনার জন্য স্থানলাভ করেন। তার পরে আসে মুসলমান সৈন্য। তেজপাল বস্তুপালের সময়ে গুজরাতের অনুপমা দেবী মুসলমানদের জন্য আশীটি মসজিদ করে দেন। বিজয়ী মুসলমানদের জন্য সে মসজিদ নহে।‘’

এখন পথ চিনে যেতে পারব। তুমি যে জনপদ দিয়ে আমাকে হেঁটে যেতে বলেছ সেই পথে আলো আছে। সেই পথে জোনাক জ্বলে। ভালোবাসার মশাল জ্বলে। রাতপোকারাও অজান্তে বন্ধু হয়ে যায়। রাতপাখিদের সঙ্গে সখ্য করে নেওয়া যায়। কেন? বলব? হুতোম আমার চির সখা চির বন্ধু হয় যে। এসো আজ থেকে আমরা জনপদ দিয়ে হাঁটি।                                                                                                        

Friday, 22 September 2017

মনের জানলা খুলে দেখুন 'কিশলয়' আলো দেবে

মনের জানলা খুলে দেখুন ‘কিশলয়’ আলো দেবে: 
শারদ শুভেচ্ছা শেষ হতেই। শুভ বিজয়া। এই ছিল চেনা সংস্কৃতি। এই ধারাবাহিকতায় বাংলার দুর্গা পুজো আমরা দেখে আসছি। বাঙালির সেরা উৎসবের এটাই ছিল চিরাচরিত প্রবাহমান অনুভূতি। এবছর ‘বিসর্জন’ বিতর্ক বাংলায় আবার একটা ভিন্ন মাত্রা জুড়ে দিতে চাইছে। গণতান্ত্রিক দেশে সমাজ নামক বৃহত্তর প্রতিষ্ঠান বর্তমান ভারতীয় গণতন্ত্রে আপনার আমার দাদু-ঠাকুর্দার উত্তর কলকাতা বা মধ্য কলকাতার সম্পত্তি নয়। সর্বজনে হিতায় বলব আর সমাজের প্রাতিষ্ঠানিকতা মানব না? সে কালে রাজা ছিল,বাবু ছিল/ একালে বাবুমশায় খুলে দিল/ দেশ আগে,সমাজ আগে/একথা মানতে হবে/বাংলার সামাজিক বন্ধন চিরায়ত তবে!
আমরা প্রসঙ্গ খুলে দিতে চাই না। মনের জানলা খুলে দেখতে চাইছি আরও বৃহতকে। সুদূরের আগত পিয়াসিকে। ভোরের কিশলয় বলি আর শিউলি বলি চিনতে আপনাকে আমাকেই হবে। বাংলার দুর্গা পুজোয় সাকুল্যে বাজেট কত? শাপলা, পদ্মফুল হাতে প্রাক্তন খাজাঞ্ছিরা তাঁদের সময়ের কথা বলতে পারবেন। বর্তমানের অর্থ বিশারদদের কাছে জানতে বড় ইচ্ছা করে। উৎসব হোক। আমরা আনন্দ করি। আড়াল থেকে অন্তর্যামী সব কিছু দেখছেন। অনুষ্ঠানের শর্ত মেনে আয়োজকদের কেউ কেউ পথশিশুদের নতুন বস্ত্র দেবার ব্যবস্থা করে। ফল মিষ্টি দেয়। কোনও কোনও প্রতিষ্ঠান আবার পথ শিশুদের জন্য বাস-ট্রাম ভাড়া করে। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখায়। আম আঁটির ভেঁপুর শিশুর দল অবাক নয়নে আপ্লুত হয়ে চেয়ে থাকে। অচেনা সুগন্ধিমাখা বাবুদের পানে। এরা এতদিন কোথায় ছিল? মনে মনে বলে। আমরাও জানি এসব অস্থায়ী। শুভকাজ করলে আলোচনা হবে সমালোচনা হবে। কিন্তু কাজটা আপনাকে বা আমাকে করতেই হবে। এই কাজ করার তাগিদ আছে বলেই প্রয়োজন আছে। কিন্তু বাস্তব যেটা নগর সভ্যতার এই নতুন অজনপ্রিয় এজেন্ডার সঙ্গে নাগরিক সমাজ কতটা পরিচিত? সোস্যাল মিডিয়ায় স্বনিযুক্ত ‘ক্যামেরাম্যান’ পাওয়া যায়। স্বঘোষিত প্রতিবেদক পাওয়া যায়। ব্যক্তির প্রচার হোক বা সংস্থার প্রচার। সবকিছুই সমাজের অংশ। কোথাও থাকে আত্মপ্রচার কোথাও থাকে সমাজ এবং সামাজাকিতার প্রয়োজনে। এই ধরণের কাজে অর্থ আসে কিনা আমার জানা নেই। অর্থ না নিয়েও বহু চিত্র সাংবাদিক বা সাবেক ক্যামেরাম্যান কাজ করে। প্রতিষ্ঠিত সাংবাদিককে উদ্বৃত্ত করে রাখলেও সেই সাংবাদিককূল সামাজিক দায়বদ্ধতা ভুলে যায় না। কারণ সমাজ একটা প্রতিষ্ঠান। মনের জানলা খুলে রাখুন ‘কিশলয়’ আলো একদিন আমাদের আলোকিত করবে।      
আমি আমার নিজের সাংবাদিকতার অভিঞ্জতার কথা দিয়ে শুরু করি। নতুন শতাব্দীর দ্বিতীয় বছর। আমি একটি টিভি চ্যানেলের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ১০ মিনিটের তথ্যচিত্র করি। কারণ ওই চানেলে ১৫ মিনিটের একটি এপিসোড চলত। সেই সুবাদে আমাকে নিত্য নতুন গল্প খুঁজে এনে ‘ইন্ট্রো’, ‘ভয়েস ওভার’ লিখে এডিট করে দু তিনটে এপিসোড রেডি করে রাখতে হত।
একুশ শতাব্দীর দ্বিতীয় বছরের দুর্গা পুজোটা আমার মনে গভীর দাগ কেটে রয়েছে। সে বছর পুজোর ঠিক আগে আগে এক এনজিও কর্মকর্তার সঙ্গে আমার আলাপ হল। তিনি আমাকে বললেন, ‘’আমি আপনাকে হাওড়া স্টেশনের শৈশব দেখাব। কি অকল্পনীয়ভাবে হাওড়া স্টেশনের শিশুরা জীবন যাপন করে।‘’ উল্লেখিত কর্মকর্তার দিন এবং সময় মতো আমি ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে হাওড়া স্টেশনে হাজির হলাম। আমাদের অনুমতি পত্র আগেই করা ছিল। স্টেশনের বিভিন্ন দোকানের আড়াল, আবডালে, প্লাটফর্মের শেষ প্রান্তে, মালগুদাম, গোডাউন সংলগ্ন এলাকায় ১০ থেকে ১৪ বছরের শিশু কিশোরের দল ঘুরে বেড়াচ্ছে। জরাজীর্ণ হার জিরজিরে চেহারা। কেউ কেউ একধরণের অ্যাডেসিভ পুরনো কাপড় বা রুমালে লাগিয়ে মুখ দিয়ে টানছে। মুখের উপরের অংশ, দুটো ঠোঁটে দগে দগে ঘা হয়ে গেছে। পুলিশ তাড়া করে। পালিয়ে যায়। আবার ফিরে আসে। আমরা অনুসন্ধান করে জানতে পেরেছিলাম এইসব ছেলেরা সাধারণত আসে বিভিন্ন নিষিদ্ধ পল্লী এবং বস্তি থেকে। গ্রামের সাধারণ গরিব ঘরের ছেলেরাও এই দলে ভিরে যায় নেশার টানে। এরা নেশা করার অর্থ যোগার করে পুরনো (প্যাসেঞ্জাররা যে সব জলের বোতল ব্যাবহার করে ফেলে দেয়) প্ল্যাস্টিক বোতল কুড়িয়ে বিক্রি করে।
কেউ কেউ অবৈধভাবে কুলির কাজ করে। কেউ কেউ কেপমারি এবং পকেট মারের কাজ করেও টাকা পায়। যে এনজিওটির আধিকারিক আমাদের নিয়ে গিয়েছিলেন তার নির্দেশ মতো আমরা ছেলেগুলোকে কোনও কথা জিগ্যেস করিনি। ‘বাইট’ নিইনি। কারণ আমরা আক্রান্ত হতে পারতাম। ওই এনজিও সংস্থাটি যে কয়েকজনকে উদ্ধার করে পুনর্বাসনের জন্য নিজেদের হেফাজতে রেখেছে। আমরা সেই আস্তানায় গেলাম। দোতলা একটি বাড়ির উপর নীচে ছ’টা ঘর। প্রতিটি ঘরে চারটে করে চৌকি আর একটা করে টেবিল আছে। এদের থাকা খাওয়া, চিকিৎসা, জামা, কাপড় সমস্ত কিছুর দায়িত্ব স্বেচ্ছাসেবী সংস্থাটির। ওই পুনর্বাসন কেন্দ্রে আমরা তিন চারজন ছেলের সাক্ষাৎকার নিয়েছিলাম। কয়েকজন অ্যাডেসিভের পুরনো টিউব ব্যবহার করে কি ভাবে ওরা নেশা করে সেই দৃশ্য আমাদের অভিনয় করে দেখিয়েছিল। আমরা ক্যামেরায় ছবি তুলে নিয়ে এসেছিলাম। স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকদের কাছে জানতে পেরেছিলাম এইসব ছেলেদের বেশিরভাগের পিতৃ পরিচয় জানা নেই। কেউ কেউ মায়ের পরিচয় জানে। ১০ জনকে উদ্ধার করে আনলে চার থেকে পাঁচজন থেকে যায়। বাকিরা পালিয়ে যায়। কিছুদিন অন্য অঞ্চলে গিয়ে নেশা করে। কয়েকদিন বাদে আবার হাওড়া স্টেশনে ফিরে আসে। হাওড়া স্টেশনে পুলিশের নজরদারি যখন বেশি থাকে এইসব ছেলেরা ধর্মতলা, বাবুঘাট, ফেয়ারলি প্লেস, শিয়ালদহ অঞ্চলকে বেছে নেয়। ‘কলকাতা’ রেলে স্টেশন হওয়ার পর সেখানেও এই সব ছেলেরা আশ্রয় নিয়েছে। তবে সংখ্যায় কম।  ওই বছর হাওড়া স্টেশনের জিআরপির এক আইসি আমাকে থানার ক্রাইম বোর্ড দেখিয়ে বলেছিলেন, ‘আমাদের এই বোর্ডে, চোর, ছিনতাইবাজ সহ দাগী আসামীদের নাম থাকত। নতুন শতাব্দীতে নতুন সংযোজন ‘ড্রাগস অ্যাডিক্টেড চিলড্রেনস’। আমি আপনাকে বলছি আগামী দশ বছরে দেখবেন এই ধরণের ক্রাইম আরও বাড়বে।’
প্রায় পনের বছর পেরিয়ে এলাম। দেশ কোথায় দাঁড়িয়ে আছে? একটা তথ্য হাতের কাছে আছে। পুনরাবৃত্তি করি। ঢাক ঢোল পিটিয়ে দেশের স্বাধীনতার সত্তর বছর উদযাপন হল। স্বাধীনতার পচাত্তর বছর উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু ঘরের সব জানলা কি খোলা আছে? দেশের সব মানুষ কি ভরপেট খেতে পায়? বছর চারেক আগের একটি তথ্য বলছে, পৃথিবীর প্রায় ৮৭ কোটি মানুষের (১২.৫ শতাংশ) অর্ধাহার বা অনাহারে দিন কাটে। বিশ্বের উন্নত গণতন্ত্রের দেশ। গর্বিত গণতন্ত্রের দেশ আমেরিকাতেও প্রায় ৫ কোটি মানুষের (১৬ শতাংশ) বছরভর ভরপেট্টা খাবার জোটেনা। যে সূত্র থেকে এই তথ্য পেলাম সেই সূত্র বলছে, বিশ্বের গর্বিত গণতন্ত্রের দেশ বলি যে সব দেশকে আমরা, সেই শিল্পোন্নত দেশগুলি সব থেকে বেশি খাবার নষ্ট করে। মার্কিন দেশের নাগরিকরা যে খাবার কেনে তার ২৫ শতাংশ নষ্ট বা অপচয় করে। ব্রিটেনের নাগরিকরা যে খাবার কেনে তার ১/৩ ময়লা ফেলার বাক্সে ফেলে দেয়। ইউরোপ এবং আমেরিকায় বছরে মাথা পিছু ২৮০-৩০০ কেজি (Avoid Future Famine-UNDP report.) খাবার অপচয় হয়।  যদিও উল্লেখ করতেই হয় শিল্পোন্নত দেশ আমেরিকা এবং ইউরোপে নতুন আন্দোলন শুরু হয়েছে। খাবার নষ্ট না করার আন্দোলন। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, পাব কতৃপক্ষ, ছোট ছোট বোর্ড, মেনু কার্ডে লিখে রাখছে ‘খাবার নষ্ট করবেন না। যতটা খেতে পারবেন সেই পরিমাণ নেবেন।’ কোনও কোনও দেশে খাবার নষ্ট করলে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
কয়েক বছর আগে পর্যন্ত আমাদের দেশে প্রতি বছর প্রায় ৬০ হাজার কোটি টাকার খাদ্যশস্য ঠিক ঠাক সংরক্ষণ না করার কারণে নষ্ট হয়ে যেত। আমাদের কাছে আরও একটি হিসাব আছে। ২০০২ সালে ফসল রাখার পর্যাপ্ত গোডাউন বা গোলা না থাকার কারণে ১.৫ কোটি টন খাদ্যশস্য বাজার মূল্যের চেয়ে অনেক অনেক কম দামে বিদেশের বাজারে বিক্রি করে দিতে হয়েছিল। ভারতের বর্তমান আর্থ-সামাজিক চিত্র ব্যাখ্যা করলে কতটা আমরা এগতে পেরেছি? শিশুরাই দেশের কথিত এবং অকথিত ভবিষ্যৎ। চরমতম দারিদ্র এবং অবহেলিত শৈশব, অভইভাবকহীন শৈশব ‘ফুটপাথ’ বেছে নিতে বাধ্য হয়। কেউ কেউ বাবা মায়ের সঙ্গে ঝুপড়িতে থাকে। কেউ কেউ সারাদিন এখানে সেখানে কাটিয়ে রাতটা আশ্রয় নেয় বড়লোক বাবুর গাড়ি বারন্দা, ঠেলা গাড়ির নীচে। এই শিশুরা একটু বড় হলে ‘শিশু শ্রমিক’ হিসাবে কাজ করে। (ভারতে আইনত শিশুশ্রম নিষিদ্ধ। আমাদের দেশে শিশু শ্রমিক নিরোধক আইন, ১৯৮৬ আছে। ‘Child labor-prohibition and regulation Act. 1986)
কেউ কেউ অপরাধ জগতে আশ্রয় নেয়। শহর সভ্যতার ছবি আজ থেকে কয়েক বছর আগে যা ছিল আজ কতটা বদল হয়েছে?
আট বছর আগের একটি তথ্য থেকে জানা যায়, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা (আই এ এল ও) এর প্রকাশিত একটি প্রতিবেদন- ‘বিশ্বে নারীর কর্মসংস্থানের গতি’ (Global Employment Trends for women ) এর কয়েকটি মন্তব্য বা আন্তর্জাতিক শ্রমিক সংস্থার ব্যাখ্যা ছিল এইরকম, ‘’পারিশ্রমিকের বিনিময়ে কোন পরিবারে যারা গৃহ পরিচারিকা/ পরিচারকের কাজ করে তাঁদের বলা হয় ‘গার্হস্থ শ্রমিক’’। (A domestic worker is someone who carries out household work in a private house hold in return for wages.) সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতের গৃহ পরিচারিকা/ পরিচারকের সংখ্যা ৯ কোটির বেশি। এদের ২০ শতাংশের বেশি ১৪ বছরের কম বয়সের শিশু। মূলত কন্যাশিশু। এই তথ্য বছর কয়েক আগের হলে বর্তমান ভারতে এই সংখ্যার হার নিশ্চয় আরও বেড়েছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন মেট্রোপলিটন শহরের পরিচারিকারা মূলত আসে রাস্তার ধারের ঝুপড়ি বা ফুটপাথ থেকে। দেশের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের ফুটপাথগুলিও উন্নত হচ্ছে। তা হলে ওইসব ফুটপাথবাসীদের কি হবে? বিশেষত যারা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কখন কোথায় হারিয়ে যায়? বিশেষ করে গৃহহীন অভিভাবকহীন  ফুটপাথ শিশুদের নিরাপত্তা এবং পুনর্বাসন নিয়ে কেন্দ্রীয় সরকার কি ভাবছে? বিভিন্ন রাজ্য সরকারই বা কি ভাবছে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিছুটা কাজ শুরু হয়েছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় প্রকাশ কলকাতা এবং হাওড়ায় অন্তত বাইশ হাজার পথশিশুর খোঁজ পাওয়া গেছে। এছাড়াও রাজ্যে শিলিগুড়ি, মালদহ, আসানসোল এবং খড়গপুরে পথশিশু গণনা চলছে। সূত্রের আরও খবর সমস্ত রাজ্যের হিসাব ধরলে পথশিশুদের সংখ্যা এক লক্ষের বেশি হবে।
রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা ভীষণ ব্যস্ততার মধ্যেও জানালেন, ‘’এই বিষয়ে পুজোর ছুটির পর যা বলার বলব। তবে সমীক্ষা শুরু হয়েছে এটুকু আমি জানি।‘’                                                                             

         

Monday, 18 September 2017

গদ্যের প্রজাপতি তোমাদের পাড়ায় ছেড়ে দিলাম।

গদ্যের প্রজাপতি তোমাদের পাড়ায় ছেড়ে দিলাম। : 
বর্ষার ছন্দ এবার কেন যেন শারদ প্রভাতের আগেই ছুটি দিয়ে গেল। অফুরন্ত প্রাণের আবর্তিত পেঁজা পেঁজা মেঘেদের ইতি উতি আনাগোনা। কেউ বলে বৃষ্টি তোমাকে আরও দেওয়ার ছিল। তুমি কোথায় গেলে? ফিরে এসো ফিরে এসো। ‘ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়’। সে আরও বলে আবার মেঘমন্দ্রিত সুরের রঙে আর ভাসব না। নাই বা থাকল মেঘলা আকাশ। ভিজেছি ওই সেদিন যেদিন প্রথম বললাম, গদ্যের প্রজাপতি তোমাদের পারায় ছেড়ে দিলাম। আগেও চিনতাম না। আজ আর চিনেই বা কি করব? শরৎবাবু সাধারণ প্রজাপতি খুঁজতেন। রবীবাবু তাই হয়ত বলেছিলেন, শরৎবাবু একটা সাধারণ প্রজাপতি থুড়ি একটা সাধারন মেয়ের গল্প লেখ। শরৎবাবু তার সময়কালে যতগুলি সাধারণ মেয়ের গল্প লিখেছেন আর কোনও কথাশিল্পী কি সেই গল্প লিখেছেন বা লিখতে পেরেছেন? যৌথ পরিবারের মূল্যবোধ। মূল্যবোধ ভেঙ্গে খান খান হয়ে যাওয়ার যন্ত্রণা। পরিবার বিচ্ছিন্নতা। ভাইয়ের সঙ্গে দাদার সম্পর্ক টুকরো টুকরো হয়ে যাওয়া। ব্রাহ্মসমাজের গভীরতা, ব্যপ্তি। পুরনো সমাজ ব্যবস্থার সঙ্গে নতুনের সমাজ ব্যস্থার দ্বন্দ। উচ্চ শিক্ষার কারণে সাংস্কৃতিক উদ্যানে নতুন মূল্যবোধের প্রেরণা। এইসব নিয়েই না শরৎচন্দ্র।      
পরিবার ভেঙ্গে যাওয়া, সামাজিক পারিবারিক উত্থানপতনের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। সবস্থানে মোর ঘর আছে বলে শরৎচন্দ্র এই দেশ সেই দেশ, এই পাড়া ওই পাড়া আফিং আর গাঁজার নেশায় ঘুরেছেন। মানুষ দেখেছেন। মানুষের কথা শুনেছেন। মানুষকে চিনেছেন। সমাজ দেখেছেন, সমাজের টানাপড়েন নিয়ে গভীরভাবে ভেবেছেন। তাই তিনি ব্যর্থ প্রেমের উপন্যাস ‘শ্রীকান্ত’ লিখেছেন। প্রতিটি পর্বে তিনি গদ্যের প্রজাপতি নিয়ে ঘুরেছেন। ‘রাজলক্ষ্মী’, ‘অভয়া’, ‘কমললতা’ কালো ভ্রমর হাতে আমাদের পদ্যের ছন্দ চেনাতে চেয়েছে। কিন্তু আপনভোলা শ্রীকান্ত নিজের ছন্দে গদ্যের রাস্তায় কঠোর বাস্তবকে চিনিয়েছেন। গদ্যের প্রজাপতি আপন ডানায় ভর করে গদ্যের পাড়া খুঁজে আমাদের সামাজিক টানাপড়েন চিনিয়েছে। সাহিত্য সমালোচকরা অনেকেই শরৎচন্দ্রের গল্প- উপন্যাসকে শিল্পের মর্যাদা দিতে চান না। তিনি নাকি বস্তা পচা সব বটতলার গল্প লিখে গেছেন। তা বেশ করেছেন। তাতে আপনাদের কি এসে গেল? বাংলা তথা ভারতে ‘ঘর-সংসার’ করা সে যুগের বাবু বিবিদের কাছে সাহিত্যের ‘পীঠে- পায়েস’ ছিল শরৎচন্দ্রের গল্প উপন্যাস। শরৎচন্দ্রে এতটাই আপ্লুত ছিলাম আমার মনে পড়ছে কলকাতা শহরে আশির দশকে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে যখন দেখা হয় আমি গড় হয়ে প্রণাম করেছিলাম। খুব লাজুকভাবে বিস্ময়ে চেয়েছিলাম। মনে মনে বলেছিলাম। বিরাজ বৌয়ের মাধবী। বিন্দুর ছেলের বিন্দু। আমাদের ঘরের ‘দিদি’। আমাদের যৌথ পরিবারের বৌদি। ২০০২ সালে এবং তারপরে  যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে আমি প্রণাম করেছি। মাধবীদি একদিন জানতে চাইলেন ‘তুমি বারে বারে প্রণাম কর কেন? যতদূর জানি তুমি এসব মান না।’ আমি লাজুক হেসে বলেছিলাম, ‘আপনি আমাদের শরৎচন্দ্রের বিরাজ বৌ, বিন্দু। তাই আপনাকে প্রণাম করি। আমি বড়দের সম্মান করি। আমার মা শিখিয়েছিলেন স্কুলের শিক্ষক যে জাতের হোক বা ধর্মের হোক প্রণাম করবে। আপনিও আমাদের শিক্ষক।’ সামনে ছিলেন সাংবাদিক সুদেব রায় রায় চৌধুরী। সুদেবদা বলেছিলেন, ‘’দীপেন্দু টপাটপ কথা বলে। ওকে কেঊ কেউ মাথা তোলার  স্বাধীনতা দিচ্ছেনা।‘’ মাধবীদির সঙ্গে দেখা হলে আমার কাজ ছিল ওনার জন্য পান এনে দেওয়া। টাকা মাধবীদি নিজে দেবেন। গদ্যের প্রজাপতি আমাদের এভাবেই সমাজ পরিবারে আজও অবস্থান করছে।     
যৌথ পরিবার কাকে বলে বুঝেছিলাম খুব ছেলেবেলায়। আমরা নলহাটির বিদুপাড়ায় প্রথম যে ভাড়া বাড়িতে থাকতাম সেটা ছিল টিনের চাল। অবশ্য গরম অতটা লাগত না কারণ পুরনো দিনের বাড়ির মতো আমাদের ভাড়ার বাড়িটাও ছিল দোতলা। বাঁশ, কাঠ দিয়ে তৈরি একটি মাচার মতো দোতলা করা ছিল। বাঁশ এবং কাঠের কড়ি বরগা এমনভাবে ব্যবহার করা হয়েছিল একতলা বা দোতলা থেকে খুব একটা বোঝা যেত না। তার কারণ একতলা সিলিং এবং দোতলার ছাদ মাটি, চুন, সুড়কির মিশ্রণে এমন ভাবে লেপা ছিল যেটা সিমেন্টের মতো শক্ত হয়ে গিয়েছিল। উপর নীচ নিয়ে আমাদের তিনটে ঘর ছিল। আমরা পাঁচ ভাই বোন বাবা মায়ের সঙ্গে ওই বাড়িতে ছিলাম। পায়খানা, বাথরুম, রান্নাঘর আলাদা ছিল। আমাদের যৌথ পরিবার এতো ছোট ছিল না। আমাদের বাড়ির পিছনের দিকে ছোট একটা মাঠ পেরিয়ে আরও একটা বাড়ি ছিল। ওই মাঠের সংলগ্ন আমাদের বাড়ির দেওয়ালে একটা বড় বেল গাছ ছিলো। আমাদের বলা হয়েছিল ওই বেল গাছে ‘ব্রহ্মদৈত্য’ থাকে। ছোট বেলায় আমরা ওই মাঠ পাড় হওয়ার সময় তিন বার ‘রাম রাম, রাম রাম রাম রাম’ করে তবে এবাড়ি অন্যবাড়িতে যাতায়াত করতাম।  
পেছন দিকের বাড়িটা দালান বাড়ি মানে পাকা বাড়ি। একতলা-দোতলা মিলিয়ে পাঁচটা স্বচ্ছল পরিবার বাস করত ওই বাড়িতে। ওই পরিবারগুলির তুলনায় আমাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল ছিল। সেটা আমি ক্লাস এইট পর্যন্ত টের পাইনি। এমনই বন্ধন ছিল ওই পরিবারগুলির সঙ্গে। ছটা পরিবারে কম বেশি ২৫ জন ছেলে মেয়ে। আমরা স্কুল যাওয়ার সময় ‘চড়ুইভাতি’ মেজাজে ২৫ জন ছেলমেয়ে সারিবদ্ধভাবে ভাত খেতে বসতাম। বরাদ্দ ছিল ভাত, এক চামচ ঘি, আলুসেদ্ধ সঙ্গে এক হাতা করে ভাতের ফ্যান। সেইভাত অমৃতের মতো লাগত। এই সময়কালে যে ছাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হতো তাকে আর বই কিনতে হত না। সামনে কেউ না কেউ থাকত। তার কেনা বই ব্যবহার করা যেত। আমাদের এই ২৫ জনের টিমকে সমস্ত পাড়া সম্ভ্রমের চোখে দেখত। একটু বড় হয়ে মায়ের নির্দেশ মেনে যখন সাহিত্য পড়তে শুরু করি প্রথমেই ভালো লেগেছিল শরৎচন্দ্র।
বাঙাল ঘটির অনুপাতে আমরা তিনটে পরিবার ছিলাম বাঙাল। অন্য তিনটে পরিবার ছিল ঘটি। প্রতি বছর দুর্গা পুজার সময় ওই তিনটে ঘটি পরিবার গ্রামের বাড়িতে পুজো দেখতে যেত। গ্রাম থেকে টোপর দেওয়া গরুর গাড়ি আসত। টোপরের উপরের দিকে এবং ভেতরে দিকটা দামি কাপড় দিয়ে মোড়া থাকত। যে পরিবারে যত বেশি জমি তাঁদের গরুর গাড়ির সাজসজ্জা ততটাই অভিজাত। দু’টো তিনটে গরুর গাড়ি করে ওরা গ্রামের বাড়ি চলে যেত বাড়ির পূজো দেখতে। ভাগচাষি, রাখাল-বাগাল, গাড়োয়ান, বাড়ির কাজের লোক সবার জন্য জামাকাপড় কেনা হত। আমি শিশির ভেজা শৈশব চিনে চিনে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতাম। আর মনে মনে বলতাম গদ্যের প্রজাপতি কাদের পাড়ায় ছাড়ব? আমাদের গঞ্জ শহরে তখন চারটে দুর্গা পুজো হতো। রাস্তার ল্যাম্প পোস্টের আলো টিম টিম করে জ্বলত। কেউ কেউ প্রদীপ বা মোমবাতি দিয়ে ঝাড়লন্ঠন বানিয়ে নিয়ে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ত। আমি ক্লাস এইটের পর পুজোর চারটে দিন বন্ধুদের গ্রামের বাড়িতে সকাল থেকে পুজো দেখতে যেতাম। কোনদিন আলপথ ভেঙ্গে। যৌবনবতী সোনালী ধানের শীষ ছুঁয়ে দেখতাম। গর্ভে কতটা দুধ আছে। একটা দু’টো শীষ মুখে দিয়ে দেখতাম। কুমারী মেয়ের স্তনের আঠাল স্তনের মত মনে হত। কোন কোনদিন সরু বুক চিতিয়ে শুয়ে থাকা গরম পিচরাস্তা, মাটি আর মোড়াম মেশানো কাঁচা রাস্তার ধুলো মেখে কৈশোর চিনতে যেতাম। থর থর ঠোঁট কাপা নারীর উষ্ণতা পেতে চাইতাম। পাইকপাড়া গ্রামের এক নারী ক্লাস নাইনে হাঁটুর নীচে নীল পাড় শাড়ি পড়ে স্কুলে যেত। তার আমাকে মনে ধরেছিল। সে মেয়ে শুনেছি বিঞ্জানী হয়ে আমেরিকায় আছে। সেই মেয়ের আমাকে মনে ধরলেও আসতে দেয়নি আমাদের পাড়ায় আর এক মেয়ে। এই সেই মেয়ে যে আমাকে কুরুশ কাটার অপূর্ব এক গেঞ্জি বুনে দিয়েছিল। ‘ওলি বার বর ফিরে আসে’। সেকথা আজ থাক। প্রজাপতি ও প্রজাপতি— তুমি বারে বারে পাখনা মেল। আজ গদ্যের প্রজাপতি।
বাংলা গদ্য সাহিত্যের প্রকৃত স্রষ্টা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের আগের যুগে গদ্য সাহিত্য কতটা সামাজিক ছিলো? কেরি সাহেব, ফোরট উইলিয়াম কলেজের পন্ডিতজনেরা ছিলেন। তারাও উপেক্ষিত ছিলেন বলেই অনেক বিশেষঞ্জের অভিমত। কেউ কেউ বলেন আঠার শতক নাকি চিহ্নিত হয়েছিল বন্ধ্যাকাল বলে। এটা মানতেই আমাদের দেশীয় অভিজাত শ্রেণীর কাছে বাংলা গদ্যের কোনও গ্রহণযোগ্যাতা ছিল না। ইতিহাসবেত্তারা বলেন, উনিশ শতকের তৃতীয় দশকের আগে পর্যন্ত আমাদের বাংলা ‘বাংলাগদ্য’ চিনতে পারেনি। সংস্কৃত ভাষার দাপটে বাংলাগদ্য ‘গদ্যছন্দ’ খুঁজছিল। এই শারদ বেলায় ভাষা সাহিত্য আমাদের বিষয় নয়। নিপবিথী বনে আমরা ফিরছি গদ্যের প্রজাপতির খোঁজে।              
শরতের সেই শিউলি সকালে কত প্রজাপতি নীল আকাশের নীচ দেখেছি। সেই প্রজাপতিগুলি ছিল কবিতার প্রজাপতি। ওদের ভাষা সেদিনও বুঝিনি আজও বুঝি না। আজ রবাহুতের ন্যায় এই কলম লিখতে বসে মনে পড়ছে একজনের কথা। তিনি ভাগ্যকাকু। ভাগ্যকাকু করতেন কি পূজোর চারটে দিন একটা খদ্দরের শান্তিনিকেতনী ব্যাগে করে ফুল নিয়ে যেতেন। সকালের অঞ্জলি হয়ে গেলে সেই ফুল ব্যাগ থেকে বের করে যারা দাঁড়িয়ে থাকতেন তাঁদের দিতেন অঞ্জলি দেওয়ার জন্য। বিভিন্ন রকমের ফুল থাকত ভাগ্য কাকুর ব্যাগে। জবা, শিউলি, টগর, শাপলা, পদ্ম, বেলফুল, বেলপাতা, আরও যেসব ফুল অঞ্জলি দেওয়ার জন্য লাগে তিনি সেইসব ফুল আমাদের মতো কম বয়সীদের হাতে দিতেন। অঞ্জলি হয়ে গেলে একটি ছেলের ব্যাগ থেকে কাঁচের বয়েম বের করে নারকেলের নাড়ু আর তিলের নাড়ু দিতেন প্রায় সবাইকে। ছেলেটি ভাগ্যকাকুর সঙ্গেই আসত। কম বয়সী ছেলে। ওর নাম রাখাল। ভাগ্যকাকু খাদির পায়জামা আর ফতুয়া পড়তেন। সঙ্গের ছেলেটারও একই পোশাক। পরে জেনেছিলাম ভাগ্যকাকু ওই ছেলেটিকে রাস্তার থেকে ধরে এনে পড়াচ্ছেন। অনাথ ছেলে। ভাগ্যকাকু থাকতেন নলহাটি শহরের পশ্চিমদিকে বিবেকানন্দ বিদ্যাপীঠের কাছে একটি আশ্রমে। আমাদের পাড়ার পরে একটা চালকল ছিল। তারপর ছিল আশ্রমটা।  আশ্রমটার নাম ‘সর্বোদয়’ আশ্রম।            
 সর্বোদয় আশ্রমের আমরা অনেকবার গেছি। ভাগ্যকাকুর সঙ্গে পরিচয় হওয়ার পরে ঘনঘন যেতাম। তার কারণ ছিল গেলেই কিছু না কিছু খাবার পাওয়া যেত। এই আশ্রমে চরকা কাঁটা হতো। গুটিপোকা সেদ্ধ করে সিল্ক তসরের সুতো তৈরি হতো। আশ্রমে গুটিপোকার চাষ হতো। তার জন্য তুত গাছের চাষও করা হতো। আশ্রমের সবজি বাগান আলাদা ছিল। গোয়াল ঘর ছিল। গোয়ালে আট দশটা গরু থাকত। বছরভর দুধ দিত এইসব গরু। সেই দুধের দুধ দিয়ে নারকেলের নাড়ু তৈরি করতেন ভাগ্যকাকু আর তার আশ্রমিকরা। তিলের নাড়ুও আশ্রমে তৈরি হতো। আমরা জানতাম ভাগ্যকাকু স্বদেশী ছিলেন। আমার মনে আছে প্রথমদিন আমি যেদিন আশ্রমে যাই আমার এক বন্ধু সঙ্গে ছিল। তখন আমরা ক্লাস ফাইভে পড়ি। তার আগে আশ্রমে গিয়েছি কিন্তু ভেতরে ভয়ে যাইনি। যেদিন ভেতরে যাওয়ার সুযোগ এলো ভাগ্যকাকু তার ঘরে নিয়ে গেলেন। আশ্রমের সব ঘরের দেওয়াল পাকা হলেও চাল ছিল টিনের ছাউনি। ভাগ্যকাকুর ঘর ছিল অতি সাধারণ। কাঠের চৌকির বিছানায় একটা শতরঞ্চির উপর সাদা ধবধবে চাদরপাতা। বালিশও সাদা ওয়ার। চৌকির পাশে একটা টেবিলের উপর বিভিন্ন ব্যক্তির লেখা বই। গাঁধিজি,রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জহরলাল নেহরু, সুভাষ বসু সহ আরও অনেকের। ভাগ্যকাকুর ঘরের দেওয়ালে ছিল ওইসব ব্যক্তিত্বদের ছবি। ছবিগুলি বেশিরভাগই ক্যালেন্ডার কেটে বাঁধিয়ে নেওয়া হয়েছে। ভাগ্যকাকু সেদিন আমাকে আর আমার বন্ধুকে কাঁসার গ্লাসে একগ্লাস করে ভর্তি ঘন গরুর দুধ খেতে দিয়েছিলেন। আমরা দুজনেই লক্ষ্য করেছিলাম ভাগ্য কাকুর ঘরের পাশেই ছিল রান্নাঘর। জানলা দিয়ে দেখেছিলাম বড় বড় দুটো কাঁসার গামলায় দুধ গরম করে ঢেকে রাখা আছে।
পরের ঘটনা না লিখলে এইপর্বটা অসম্পূর্ণ থেকে যাবে। ওই রান্নাঘরেও ছিল একটা বড় জানলা। আমরা জানতাম দুপুরের সময় ভাগ্যকাকু আশ্রমে থাকেন না। জন সংযোগ করতে বেরিয়ে পড়েন। ফেরেন সন্ধ্যের সময়। আমরা তিন বন্ধু ঘন খাঁটি দুধের লোভে মাঝে মাঝে আশ্রমে গিয়ে চুরি করে দুধ খেতাম। রান্নাঘর বন্ধ অবস্থায় কি করে সম্ভব ছিল দুধ খাওয়া? আমাদের এক বন্ধু ছিল চতুর বুদ্ধির উদাহারণ। এসব বিষয়ে ওর মাথা থেকে বেরতো দুষ্টু   বুদ্ধি। গোপনীয়তার কারণেই কোনও বন্ধুর নাম উল্লেখ করছি না। দুষ্টু বুদ্ধির বন্ধুটি প্রস্তাব দিল রান্নাঘরে বড় তালা দেওয়া। কিন্তু জানলা খোলা। জানলায় মোটা তারের জালি। বিড়াল যাতে ঢুকতে না পারে। জানলার পাল্লা খোলা রাখা হোত হাওয়া বাতাস আসবে সেই কারণে। দুধ, রান্নাকরা খাবার যাতে নষ্ট না হয়। দুধ ঢাকা থাকত ভারি ভারি দুটো কাঁসার রেকাবি দিয়ে। তাহলে কি করা যায়? প্রথমে লোহার জালি একটা মোটা স্ক্রিউ ড্রাইভার দিয়ে বড় করে নেওয়া হয়েছিল। পেঁপে গাছের ডাল ভেঙ্গে পাতা ছাড়িয়ে পাইপ করে নেওয়া হল। পেঁপে গাছের ডাঁটা ব্যবহার করে অনেক কসরত করার পর একটা পাত্রের ঢাকনা কিছুটা ফাঁক করা গেল। তারপর আমাদের আর কে পায়? ‘চিচিং ফাঁক’। আমরা তিন জনে ওই পাইপ ব্যবহার করে অনেকটা দুধ খেয়ে ফেললাম। বেশিদিন পারিনি। কারণ কয়েকদিন এটা করার পর একদিন দেখি আমাদের পেছনে ভাগ্য কাকু দাঁড়িয়ে আছেন। মুচকে মুচকে হাসছেন। আমরা ছুটে পালাতে যাচ্ছিলাম। ভাগ্যকাকু বললেন, ‘আহা পালাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিছু নেই। এই বয়সে এরকম সবাই করে । এসো আমার সঙ্গে এসো। আমরা তাঁকে অনুসরণ করলাম। তিনি আমদের একটা লাইব্রেরি ঘরে নিয়ে গেলেন। লাইব্রেরি ঘরের বড় জানলা থেকে ফুলের বাগান, সবজি বাগান দেখা যায়। পদ্যের প্রজাপতির দল সেখানে বাঁধা বন্ধনহীনভাবে ঘুরে ঘুরে ফুলের মধু খাচ্ছে। পাঠাগারের দেওয়ালে দেখলাম কয়েকটা লাইন লেটার প্রেসের মোটা হরফে লিখে ছাপানো হয়েছে। সেই লেখা কাঠের ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা রয়েছে। পণ্ডিত জহরলাল নেহরুর একটা উধৃতি। ভারত স্বাধীন হওয়ার সময় নেহরু বলেছিলেন, ‘’যে যে ধর্মের মানুষ হই না কেন, আমরা সবাই সমানভাবে ভারতের সন্তান, আমাদের প্রত্যেকের সমান অধিকার, সমান সুযোগ ও সমান দায়িত্ব আছে।‘’ সম্প্রতি একটি বাংলা দৈনিকে ইতিহাসবিদ এবং সাংসদ সুগত বসু ১৯৪৭ সালের ১৪-১৫ অগস্ট মধ্যরাত্রিতে পণ্ডিত নেহরুর বক্তব্যের অংশটি উল্লেখ করেছেন। সেদিন ভাগ্যকাকু আমাদের ওই উধৃতি দেখিয়ে বলেছিলেন, ‘’তোমাদের যখন দুধ খেতে ইচ্ছে করবে চলে আসবে। আমি না থাকলে রাখালকে বলবে রাখাল তোমাদের দুধ দেবে। আমাদের আশ্রমের দুধ বিক্রি করা হয়না। আমরা খাই। আশ্রমে যারা কাজ করে তাঁরা খায়। আর অতিথি এলে তাঁদের দেওয়া হয়। দুধের সড় দিয়ে ঘি করা হয়। সেই ঘি একই রকমভাবে আমরা সবাই খাই। যৌথভাবে সমাজবদ্ধ জীবন যাপন না করলে আমরা মানুষ পাব কোথায়?’’
সেদিন থেকেই আমাদের মূল্যবোধ গড়ে উঠেছিল? পাঁচ-ছটা পরিবারের ছেলমেয়েদের বড় হয়ে ওঠার যূথবদ্ধ জীবনযাপন ছিল সর্বজনীন নাটমন্দিরের মতো। সেই নাটমন্দিরের কারিগরেরা আজ আর কেউ বেঁচে নেই সম্ভবত। দু-একজন থাকলেও বয়সের ভারে তাঁদের আজ অনেক সীমাবদ্ধতা। তারাই আমাদের গড়ে দিয়ে গেছেন। কত রকমভাবে আমাদের শৈশব কৈশোর সেই অভিভাবকেরা গড়ে দিয়ে গেছেন। সেই ভিতের উপরে দাড়িয়েই আজ খাটি মানুষ খুঁজি। আসল মানুষ খুঁজি। শিক্ষিত মানুষের শিক্ষিত বিবেক খুঁজি। আরও অন্যদের মতো তারাও বলে গেছেন, ইস্ট দেবতা তোমার হ্রদয়ে বাস করছে। তাঁকে খুঁজে নিতে হবে শিক্ষায়, জনশিক্ষায়, ঞ্জানে, সামাজিক বন্ধনে।